
ফেসবুক শুধু একটি সামাজিক যোগাযোগমাধ্যম নয়, বরং এটি অনেকের ব্যক্তিগত ডায়েরি বা স্মৃতির ভান্ডার হিসেবেও কাজ করে। প্রতিদিন লাখ লাখ মানুষ ছবি, লেখা, ভিডিও ও নানা তথ্য ফেসবুকে শেয়ার করে থাকেন। তবে কখনো কখনো ভুলবশত কোনো গুরুত্বপূর্ণ পোস্ট ডিলিট হয়ে যেতে পারে, তখন এসব পোস্ট ফিরিয়ে আনতে চান অনেকেই। ফেসবুকের কিছু পোস্ট ডিলিট করার পরেও নির্দিষ্ট সময়ের মধ্যে সেগুলো ফিরে পাওয়ার সুযোগ রয়েছে।
সহজ কিছু ধাপ অনুসরণ করে ফেসবুকে মুছে ফেলা পোস্ট সহজেই ফিরে পাওয়া যায়। ফেসবুকে কোনো পোস্ট মুছে ফেললেও সেটি সঙ্গে সঙ্গেই মুছে যায় না। ৩০ দিন পর্যন্ত তা জমা থাকে রিসাইকেল বিন নামের গোপন একটি ফোল্ডারে।
ডিলিট হয়ে যাওয়া পোস্ট ফিরিয়ে আনবেন যেভাবে
১. স্মার্টফোন থেকে ফেসবুক অ্যাপে প্রবেশ করুন।
২. এখন নিজের প্রোফাইল পেজ চালু করতে হবে। এ জন্য একদম বাম পাশে ওপরের দিকে থাকা নিজের প্রোফাইল ছবির ওপর ট্যাপ করুন।
৩. প্রোফাইল পেজ চালু হলে ডান পাশে ওপরের দিকে থাকা ‘তিন ডট’ আইকনে ট্যাপ করুন। ফলে একটি মেনু চালু হবে।
৪. মেনু থেকে ‘অ্যাক্টিভিটি লগ’ বাটনে ট্যাপ করুন।
৫. এখন ওপরের দিকে কতগুলো সেকশন দেখা যাবে। সেখান থেকে ডান দিকে স্ক্রল করে ‘রিসাইকেল বিন’ বাটন খুঁজে বের করুন এবং এতে ট্যাপ করুন।
৬. রিসাইকেল বিন পেজে ডিলিট করা পোস্টের তালিকা দেখা যাবে।
৭. এখন যে পোস্টটি আবার ফিরিয়ে আনতে চান, তার বাম পাশে থাকা চেকবক্সে ট্যাপ করুন। এর ফলে পোস্টটি নির্বাচিত হবে। আর নিচের দিকে দুটি অপশন দৃশ্যমান হবে।
৮. পোস্টটি নিজের প্রোফাইলে নিয়ে আসতে চাইলে নিচে থাকা ‘রিস্টোর’ বাটনে ট্যাপ করুন। আর পোস্টটি আর্কাইভ ফোল্ডারে রাখতে চাইলে ‘আর্কাইভ’ বাটনে ট্যাপ করুন।

ডোপামিন ড্রেসিং খুব চর্চা হচ্ছে এখন। তা-ও একটু বলে নিই, ডোপামিন ড্রেসিং হচ্ছে এমন ধরনের পোশাক পরা, যা আপনার মস্তিষ্কে ভালো অনুভূতির হরমোন ডোপামিন ক্ষরণ বাড়িয়ে দেয়। ফলে মন ঝরঝরে হয়ে ওঠে। অলংকারের ক্ষেত্রেও এই একই কথা প্রযোজ্য। একটু মনে করে দেখুন, ছোটবেলায় মা, দাদি-নানিরা বাড়ির ছোট মেয়েদের কানে...
৭ ঘণ্টা আগে
সামাজিক যোগাযোগমাধ্যমে হোম ট্যুর বা হোম ডেকোরেশন-সম্পর্কিত রিলস দেখতেই কি বেশি ভালোবাসেন? ঘর সাজাতে যাঁরা পছন্দ করেন, তাঁরা ট্রেন্ডে কী রয়েছে, তা-ও রাখেন নখদর্পণে। ঘর সাজানোর আধুনিক বা নতুন পদ্ধতিতে এখন কৃত্রিম জাঁকজমকের চেয়ে মানসিক প্রশান্তি, স্থায়িত্ব এবং কার্যকারিতাকে বেশি প্রাধান্য দেওয়া...
৯ ঘণ্টা আগে
সামাজিক যোগাযোগমাধ্যমের টাইমলাইন স্ক্রল করতেই কয়েক দিন ধরে চোখে পড়ছে বন্ধু কিংবা পরিচিত কারও পুরোনো ছবি। এগুলো আশি বা নব্বই দশকের ঝাপসা ছবি। ওয়ার্ম টোন আর রেট্রো ফিল্টারে তৈরি। কারও কারও হয়তো ওই সময়ে জন্মও হয়নি। তবু সে সময়ের ছবি এল কোথা থেকে! পুরোনো দিনের সেই ‘ভিন্টেজ ভাইব’ ফিরিয়ে আনার এই নতুন
১৪ ঘণ্টা আগে
কালো পোশাক মানেই গম্ভীর বা একঘেয়ে—এই ধারণা এখন পুরোনো। একই রঙের পোশাকেও কাপড়ের টেক্সচার, গয়না কিংবা অন্য রঙের ব্যবহারে তৈরি করা যায় সম্পূর্ণ ভিন্ন লুক। ফ্যাশন দুনিয়ায় অল ব্ল্যাক লুকের জনপ্রিয়তা এরই প্রমাণ। কালো পোশাক কখনোই একঘেয়ে হওয়ার কথা নয়; বরং সঠিক টেক্সচার, ভেলভেটের আভিজাত্য, সামান্য...
১৪ ঘণ্টা আগে