
ইনস্টাগ্রামে ছবি ও ভিডিও নিয়মিত স্টোরি হিসেবে শেয়ার করা অনেকের দৈনন্দিন অভ্যাসে পরিণত হয়েছে। তবে এসব স্টোরি স্বয়ংক্রিয়ভাবে ফোনের গ্যালারিতে সেভ হয়ে যায়। এতে একই ধরনের ছবির একাধিক কপি তৈরি হয়, যা ব্যবহারকারীদের জন্য বিরক্তিকর হতে পারে। এই স্বয়ংক্রিয় সেভ ফিচারটি ফোনের মূল্যবান স্টোরেজও দ্রুত ভরিয়ে তোলে। তাই যাঁরা চাচ্ছেন অপ্রয়োজনীয় ফাইল জমে না উঠুক এবং গ্যালারিতে অবাঞ্ছিত ছবি বা ভিডিও সংরক্ষিত না হোক, তাঁরা চাইলে ফিচারটি সহজে বন্ধ করতে পারবেন।
স্টোরি ফোনে সেভ হওয়া বন্ধ করবেন যেভাবে
১. প্রথমে স্মার্ট ফোন থেকে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রবেশ করতে হবে।
২. নিচে ডানে থাকা প্রোফাইল ছবিতে ট্যাপ করতে হবে।
৩. পরের পেজে ওপরে ডান দিকে থাকা তিনটি রেখা বা হ্যামবার্গার মেনুতে ট্যাপ করতে হবে। ফলে একটি মেনু চালু হবে।
৪. এবার স্ক্রল করে আর্কাইভিং অ্যান্ড ডাউনলোডিং অপশন নির্বাচন করুন।
৫. এবার ‘সেভ স্টোরি টু গ্যালারি’ অপশনে পাশে থাকা টগল বাটনটি বন্ধ করে দিন।
এভাবে স্টোরির ছবি ও ভিডিওগুলো গ্যালারিতে আর সেভ হবে না।

স্পেনের জনপ্রিয় খাবারের তালিকায় স্প্যানিশ টর্টিলা বেশ পরিচিত একটি নাম। আলু, ডিম, পেঁয়াজ ও অলিভ অয়েলের মতো সহজ কয়েকটি উপকরণে তৈরি হয় এই খাবার। নরম আলু, পেঁয়াজ ও ডিমের মোলায়েম মিশ্রণে তৈরি এই পদ তৈরি যেমন সহজ, স্বাদেও তেমনি অনন্য। আলু ৪টি, বড় পেঁয়াজ ১টি, ডিম ৬টি, অলিভ অয়েল প্রয়োজনমতো, লবণ এবং...
৪৪ মিনিট আগে
হলিউডের ‘সবচেয়ে আবেদনময়ী সেলিব্রিটি’র তকমা আছে তাঁর ঝুড়িতে। শুধু অভিনয় নয়। মডেলিং, নারীর ক্ষমতায়ন, মাতৃ ও নবজাতকের টিটেনাস টিকার অর্থায়নে প্রচারাভিযান, এইডস বিষয়ে সচেতনতা তৈরিসহ বিভিন্ন দাতব্য কাজের সঙ্গেও যুক্ত তিনি। যুক্ত ব্যবসার সঙ্গে। অভিনয়ের পাশাপাশি পরিচালক ও প্রযোজক হিসেবেও কাজ করছেন...
৩ ঘণ্টা আগে
অনেক সময় কোনো আড্ডায় গিয়ে হঠাৎ নীরবতা নেমে আসে কারও কারও। আবার অন্যরা কথা বলতে অনীহা দেখালে কিংবা নিজের আচরণ অন্যের মধ্যে অস্বস্তি তৈরি করছে টের পেলে মনে আত্মসংশয় দেখা দেওয়া স্বাভাবিক। অনেকে জন্মগত বা পরিস্থিতিগত কারণে সামাজিক মেলামেশায় আড়ষ্ট বা সংকোচবোধ করেন। এই সামাজিক আড়ষ্টতা কোনো অপরাধ নয়...
১৬ ঘণ্টা আগে
দাম্পত্যজীবনে ভালো ঘুম নিশ্চিত করতে একই বিছানায় আলাদা কাঁথা ও কম্বল ব্যবহারই এখন অনেকের আগ্রহের কারণ। এর নাম স্ক্যান্ডিনেভিয়ান স্লিপ মেথড। এতে স্বামী-স্ত্রী একই বিছানায় থাকেন, কিন্তু প্রত্যেকে নিজের জন্য আলাদা কম্বল বা কাঁথা ব্যবহার করেন। ডেনমার্ক, নরওয়ে, সুইডেনসহ স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোতে...
১৮ ঘণ্টা আগে