
ছবি ও ভিডিওমাধ্যমে বিশেষ মুহূর্তের স্মৃতি সংরক্ষণ করা হয় জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে। তবে একাধিক অনলাইন অ্যাকাউন্ট ব্যবহারের ফলে অনেক সময় পাসওয়ার্ড মনে থাকে না। পাসওয়ার্ড ভুলে গেলে অনেকে দুশ্চিন্তায় পড়ে যান এবং ভাবেন, হয়তো অ্যাকাউন্টটি আর ফিরে পাওয়া সম্ভব নয়। আসলে কিছু সহজ ধাপ অনুসরণ করলেই পাসওয়ার্ড রিসেট করে আবার ইনস্টাগ্রামে প্রবেশ করা যায়।
ইনস্টাগ্রামের পাসওয়ার্ড রিসেট করার প্রক্রিয়া সহজ। অ্যান্ড্রয়েড ও আইফোনে পাসওয়ার্ড রিসেট করার প্রক্রিয়া প্রায়ই একই।
স্মার্টফোন থেকে ইনস্টাগ্রামের পাসওয়ার্ড রিসেট করবেন যেভাবে
১. অ্যান্ড্রয়েড বা আইফোন থেকে ইনস্টাগ্রাম অ্যাপ চালু করুন।
২. এখন লগইনের পেজে গিয়ে ‘ফরগটেন পাসওয়ার্ড’ অপশনে ট্যাপ করুন। এর ফলে ‘ফাইন্ড ইয়োর অ্যাকাউন্ট পেজ’ চালু হবে।
৩. আপনার অ্যাকাউন্ট খুঁজে এই পেজে আপনার অ্যাকাউন্টটি সংশ্লিষ্ট ইউজার নেম, ইমেইল ও ফোন নম্বর দিন। এরপর নিচের দিকে থাকা ‘ফাইন্ড অ্যাকাউন্ট’-এ ট্যাপ করুন। এরপর ইনস্টাগ্রাম আপনার অ্যাকাউন্টটি খুঁজে বের করবে।
৪. এখন ই-মেইল বা ফোন নম্বর—কোন মাধ্যমে পাসওয়ার্ড রিসেট করতে চান, সেই অপশন নির্বাচন করুন এবং কনটিনিউ বাটনে ট্যাপ করুন।
৫. ই-মেইল অপশন নির্বাচন করলে আপনার সংশ্লিষ্ট ই-মেইল ঠিকানায় ইনস্টাগ্রাম একটি মেইল পাঠাবে। সেই ই-মেইলটি চালু করুন।
৬. ই-মেইলের ভেতরে থাকা ‘রিসেট ইয়োর পাসওয়ার্ড’ অপশনে ট্যাপ করুন। এর ফলে নতুন একটি উইন্ডো চালু হবে।
৭. এবার নতুন শক্তিশালি পাসওয়ার্ড টাইপ করুন এবং ‘রিসেট পাসওয়ার্ড’ অপশনে ট্যাপ করুন।
ইনস্টাগ্রাম ওয়েবসাইট থেকে পাসওয়ার্ড রিসেট করবেন যেভাবে
যদি আপনি কম্পিউটারে ইনস্টাগ্রামে লগইন করতে চান, তবে নিচের ধাপগুলো অনুসরণ করে সহজেই আপনার পাসওয়ার্ড রিসেট করতে পারেন।
১. আপনার পিসিতে যেকোনো ওয়েব ব্রাউজার ব্যবহার করে ইনস্টাগ্রামের ওয়েবসাইটে যান।
২. লগইন পেজে গিয়ে ‘ফরগেট পাসওয়ার্ড’ অপশনে ক্লিক করুন।
৩. পরবর্তী পেজে গিয়ে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সংশ্লিষ্ট ই-মেইল আইডি, ইউজার নেম বা মোবাইল নম্বর দিন।
৪. এরপর ‘সেন্ড লগইন লিংক’ অপশনে ক্লিক করুন।
৫. আপনার দেওয়া তথ্যের ভিত্তিতে ইনস্টাগ্রাম একটি ই-মেইল পাঠাবে আপনার সংশ্লিষ্ট ই-মেইল ঠিকানায়।
৬. সেই ই-মেইলে গিয়ে ‘রিসেট ইয়োর পাসওয়ার্ড’ লিংকে ক্লিক করুন।
৭. নতুন পেজে একটি নতুন পাসওয়ার্ড তৈরি করুন এবং তারপর ‘রিসেট পাসওয়ার্ড’ বাটনে ক্লিক করুন।

ইংরেজিতে একটি প্রবাদ আছে, ‘অ্যান অ্যাপল আ ডে, কিপস দ্য ডক্টর অ্যাওয়ে’। ১৮৬৬ সালের একটি পুরোনো প্রবাদ থেকে অনুপ্রাণিত হয়ে ১৯১৩ সালে তৈরি হওয়া এই বহুল প্রচলিত কথাটি আমরা সবাই কম-বেশি শুনেছি। চিকিৎসকের কাছে যাওয়া কমানো না গেলেও, প্রতিদিনের খাদ্যতালিকায় একটি আপেল রাখা যে স্বাস্থ্যের জন্য দারুণ উপকারী।
১০ ঘণ্টা আগে
বিয়ের সিদ্ধান্ত নেওয়া সহজ নয়। যদি প্রেমের সম্পর্ক থেকেও থাকে, তবুও। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্য়মে জনপ্রিয় হয়ে উঠেছে ডেটিংয়ের এক নতুন নীতি। এর নাম ‘৩-৩-৩ ডেটিং রুলস’। সম্পর্কের এই ৩-৩-৩ নীতি আসলে কী? এটা খুবই সহজ, আর সম্ভবত এ কারণেই এটি ভাইরাল হয়েছে।
১২ ঘণ্টা আগে
বর্ষার এই আর্দ্র আবহাওয়া আমাদের ঘরের সবকিছু স্যাঁতসেঁতে করে দিতে পারে। কিন্তু কয়েকটি সহজ ঘরোয়া পরিচর্যার টিপস অনুসরণ করে আপনি ঘর সতেজ রাখতে পারেন। সামান্য কৌশল অবলম্বন করে এবং পরিচর্যার মাধ্যমে আপনি বর্ষার ভ্যাপসা ও ছত্রাকযুক্ত দুর্গন্ধ প্রতিরোধ করতে পারেন।
১৬ ঘণ্টা আগে
চলতি বছর ৬১তম জন্মদিন উদ্যাপন করেছেন আমির খান। সম্প্রতি বিয়েও সারলেন। এই বয়সেও তাঁর নাটকীয় শারীরিক পরিবর্তন আবারও সবার দৃষ্টি কেড়েছে। বিভিন্ন মাধ্য়মে জানা যায়, চলতি বছরের শুরুতে ১৮ কেজি ওজন কমিয়েছেন এই বলিউড তারকা। এ-ও জানা গেছে, নিয়ম করে জিমে গিয়ে কিংবা অবিরাম কার্ডিও করে তিনি ওজন কমাননি...
১৮ ঘণ্টা আগে