
একই বিষয়ে আগ্রহী মানুষের মধ্যে যোগাযোগ স্থাপন ও সক্রিয় কমিউনিটি গড়ে তোলার জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মে পরিণত হয়েছে ফেসবুক গ্রুপ। এই ফেসবুকের গ্রুপের একটি কার্যকর ফিচার হলো—ইভেন্ট তৈরি করার সুবিধা।
আপনি চাইলে মিটআপ, ওয়েবিনার কিংবা যেকোনো ধরনের ইভেন্ট তৈরি করতে পারেন, আর ফেসবুক গ্রুপের ইভেন্ট ফিচার কমিউনিটির সদস্যদের কাছাকাছি আনার এক দুর্দান্ত উপায় হতে পারে।
ফেসবুক গ্রুপে ইভেন্ট তৈরির জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন—
১. প্রথমে ফেসবুকে লগইন করুন এবং যে গ্রুপে ইভেন্ট তৈরি করতে চান সেই গ্রুপে প্রবেশ করুন। ইভেন্ট তৈরি করার জন্য গ্রুপের অ্যাডমিন বা অনুমোদিত সদস্য হওয়া প্রয়োজন।
২. এরপর ওপরের দিকে কিছু সেকশন দেখা যাবে। যেমন—ইউ, চ্যাটস, ফিচারড। এই ফিচারগুলো ডান দিকে সোয়াইপ করুন। এভাবে সোয়াইপ করতে করতে ‘ইভেন্ট’ সেকশন খুঁজে পাবেন। এই ইভেন্ট অপশনে ট্যাপ করুন।
৩. এরপর ‘ক্রিয়েট ইভেন্ট’ অপশনে ট্যাপ করুন।
৪. ইভেন্ট তৈরির পেজ চালু হলে ইভেন্টের বিভিন্ন বিষয় ঠিক করুন। যেমন—
ইভেন্টের নাম: ১০০ অক্ষরের মধ্যে একটি আকর্ষণীয় নাম নির্বাচন করুন, যাতে ইভেন্টটি সহজে সকলের নজরে আসে।
তারিখ ও সময়: ইভেন্ট কখন শুরু এবং কখন শেষ হবে, তা নির্ধারণ করুন।
ইভেন্টের ধরন: ইভেন্টটি সশরীরে (ইন পারসন) অনুষ্ঠিত হবে, না কি ভার্চুয়াল হবে, তা নির্ধারণ করুন। ভার্চুয়াল ইভেন্ট বেছে নিলে কীভাবে পরিচালনা করবেন, তা নির্বাচন করুন। সম্ভাব্য বিকল্পগুলো হলো—মেসেঞ্জার রুম, ফেসবুক লাইভ, অন্য প্ল্যাটফর্মে লিংক।
ইভেন্টের গোপনীয়তা: ইভেন্টটি শুধু গ্রুপের সদস্যদের জন্য সীমাবদ্ধ থাকবে, না কি সবার জন্য উন্মুক্ত থাকবে–তা নির্ধারণ করুন।
ইনভাইট অল গ্রুপ মেম্বারস: এই বিকল্পটি সক্রিয় করলে গ্রুপের যেসব সদস্য আপনার বন্ধু, তাদের সবাইকে আমন্ত্রণ জানাতে পারবেন।
ইভেন্টের বিবরণ: এই অংশে ইভেন্ট সম্পর্কে বিস্তারিত লিখুন, যাতে অংশগ্রহণকারীরা ইভেন্টের উদ্দেশ্য ও অন্যান্য কার্যক্রম সম্পর্কে স্পষ্ট ধারণা পান।
কো হোস্ট: আপনার সঙ্গে যদি কেউ এই ইভেন্ট আয়োজন বা পরিচালনায় সহায়তা করে, তাহলে তাদের সহ-আয়োজক হিসেবে যোগ করুন। সদস্যের নাম টাইপ করে সহজেই যোগ করা যাবে।
ইভেন্ট চ্যাট: আপনি চাইলে একটি চ্যাট গ্রুপ তৈরি করতে পারেন, যেখানে ইভেন্ট-সম্পর্কিত নিয়মিত আপডেট বা গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা যাবে। এ জন্য নিচের দিকে থাকা চ্যাট সেটিংস চালু করুন।
৫. ইভেন্ট আরও আকর্ষণীয় করতে ইভেন্টের জন্য একটি কভার ছবি নির্বাচন করতে পারেন। এ জন্য ওপরের দিকে থাকা ‘পিক এ জিআইএফ’, ‘গ্যালারি’ বা ‘আপলোড’ অপশন নির্বাচন করুন। এভাবে কভার ছবির জন্য জিআইএফ, ফেসবুকের বিশেষ ছবি বা নিজের ফোন থেকে ছবি নির্বাচন করতে পারবেন।

ভুট্টায় ভাগ্য বদল! চেস্ট নাট আর সেদ্ধ ভুট্টা বিক্রেতা থেকে গ্লোবাল ক্রাশ ইস্তাম্বুলের তেমেল। শুধু একঝলক দেখা আর একটা সেলফির আশায় বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকেরা ভিড় জমাচ্ছেন তাঁর রাস্তার ধারের ছোট্ট দোকানটিতে। কমেন্ট বক্সে প্রতিদিন জমা পড়ছে হাজারো বিয়ের প্রস্তাব। অনেকে জানতে চান, তিনি...
১৬ ঘণ্টা আগে
প্রচণ্ড গরমে ত্বকের আর্দ্রতা রাখতে, র্যাশের সমস্যা দূর করতে বা অতিরিক্ত তেল নিঃসরণের সমস্যা সমাধান করতে জাদুকরি ভূমিকা রাখে গোলাপজল। সুবিধার কথা হলো, প্রায় সব ধরনের ত্বকের জন্যই ভালো এই পানি। টোনার হিসেবে ব্যবহার এবং প্যাকে কয়েক ফোঁটা দেওয়া ছাড়া আরও কয়েকভাবে গোলাপজল ত্বকে ব্যবহার করা...
১৮ ঘণ্টা আগে
গরুর তিল্লি ভুনা বেশ সুস্বাদু খাবার। তিল্লি দিয়ে কাবাবও তৈরি করা যায়। আপনাদের জন্য গরুর তিল্লি ভুনার রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা। গরুর তিল্লি গরম পানিতে সেদ্ধ করে কেটে ধুয়ে নিন। এবার সব উপকরণ একসঙ্গে মাখিয়ে এক ঘণ্টা মেরিনেট করে রেখে দিন। কড়াইতে তেল গরম হলে মেরিনেট করা...
২০ ঘণ্টা আগে
দিনে তিন বেলা খাওয়াকে আমরা খুব গুরুত্বের সঙ্গে দেখি। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন, সারা দিনে তিন বেলা খাবার খাওয়া কি আসলেই জরুরি কি না? মার্কিন খাদ্যবিষয়ক লেখিকা এম এফ কে ফিশার তাঁর ১৯৪২ সালে প্রকাশিত বই ‘হাউ টু কুক আ উলফ’ বইয়ে এমনই যুক্তি দিয়েছেন। তিনি বলেছেন, তিন বেলা খাওয়ার নিয়ম প্রয়োজন তো নয়ই...
১ দিন আগে