
বর্তমান ডিজিটাল যুগে ফেসবুক পেজ হয়ে উঠেছে ব্যবসা, ব্র্যান্ডিং ও ব্যক্তিগত পরিচিতি গঠনের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। ফেসবুক পেজ পরিচালনা শুধু পোস্ট দেওয়া বা ছবি আপলোড করার মধ্যে সীমাবদ্ধ নয়, নিয়মিত আপডেট, গ্রাহকদের প্রশ্নের উত্তর দেওয়া, ইনবক্স পরিচালনা, বিজ্ঞাপন চালানো, ইনসাইট বিশ্লেষণ ও কমিউনিটি গঠনের মতো নানা গুরুত্বপূর্ণ কাজ এর অন্তর্ভুক্ত। এসব কাজ একা একজনের পক্ষে সামলানো যেমন কঠিন, তেমনি অপ্রয়োজনীয় চাপের কারণও হতে পারে। তাই ফেসবুক পেজ সফলভাবে পরিচালনার জন্য একক ব্যক্তি নয়, প্রয়োজন হয় অতিরিক্ত অ্যাডমিন বা ম্যানেজার যুক্ত করার।
ফেসবুক পেজে নির্ভরযোগ্য ব্যক্তিকে যুক্ত করে বিভিন্ন দায়িত্ব ভাগ করে নেওয়া যেতে পারে। যেমন কনটেন্ট পোস্ট করা, কমেন্ট মডারেট করা, বিজ্ঞাপন পরিচালনা, এমনকি ইনসাইট রিপোর্ট দেখা ইত্যাদি।
তবে এই দায়িত্ব দেওয়ার আগে জানা জরুরি, কীভাবে নিরাপদ ও সঠিকভাবে একজন ফেসবুক ব্যবহারকারীকে পেজের অ্যাডমিন হিসেবে যুক্ত করতে হয়।
ফেসবুক পেজে অ্যাডমিন যুক্ত করবেন যেভাবে
১. প্রথমে স্মার্টফোন থেকে ফেসবুকে প্রবেশ করুন।
২. এবার অ্যান্ড্রয়েডে ডান পাশের ওপরের দিকে থাকা প্রোফাইল ছবির ওপর ট্যাপ করুন। এই অপশন আইফোনে নিচের দিকে থাকবে।
৩. এখন ‘পেজেস’ অপশনটি খুঁজে বের করুন ও এতে ট্যাপ করুন।
৪. পেজেস ইউ ম্যানেজ সেকশনের নিচে আপনার তৈরি সবগুলো পেজ একত্রে দেখতে পারবেন। এখন যে পেজে অ্যাকশন বাটন যুক্ত করতে চান, তার ওপর ট্যাপ করুন।
৫. এবার সুইচ বাটনে ট্যাপ করুন। ফলে সেই পেজ আপনার প্রোফাইল হিসেবে চালু হবে।
৬. এই পেজ থেকে আবার ডান পাশের ওপরের দিকে থাকা প্রোফাইল ছবির ওপর ট্যাপ করুন। এই অপশন আইফোনে নিচের দিকে থাকবে।
৭. এবার ডান পাশের ওপরের দিকে থাকা গিয়ার বা সেটিংস আইকনে ট্যাপ করুন।
৮. এখন সার্চবক্সে ‘পেজ অ্যাকসেস’ টাইপ করুন।
৯. এরপর ‘পিপল উইথ ফেসবুক অ্যাকসেস’ অপশনের পাশে ‘অ্যাড নিউ’ বাটনের ওপর ট্যাপ করুন।
১০. এখন ‘নেক্সট’ বাটনে ট্যাপ করুন।
১১. যাকে অ্যাডমিন হিসেবে যুক্ত করতে চান, তাঁর নাম ওপরের সার্চ বারে টাইপ করুন।
১২. সার্চ ফলাফল থেকে কাঙ্ক্ষিত ব্যক্তির নামের ওপর ট্যাপ করুন।
১৩. এবার ‘গিভ অ্যাকসেস’ অপশনে টাইপ করুন।
১৪. পরের পেজে নিজের পাসওয়ার্ডটি দিন।
১৫. এখন ‘কনফার্ম’ বাটনে ট্যাপ করুন।
এভাবে ফেসবুক পেজে একাধিক অ্যাডমিন যুক্ত করা যাবে।

ফ্যাশন ব্র্যান্ড ‘পুওর মোয়া’র নতুন এক বিশ্লেষণে এমন কিছু গন্তব্য চিহ্নিত করা হয়েছে, যেগুলোতে দম্পতিদের ছুটি কাটানো তুলনামূলক ঝামেলামুক্ত ও স্মরণীয় হওয়ার সম্ভাবনা বেশি। প্রতিষ্ঠানটি সম্পর্ক ও যৌনতা বিষয়ক থেরাপিস্ট জর্জিনা ভাসের সহায়তায় ৪০টির বেশি দেশের ১০০টি গন্তব্য বিশ্লেষণ করে সেরা জায়গাগুলো...
৩ ঘণ্টা আগে
কোরবানির ঈদে খাওয়া হয় হরেক রকমের সুস্বাদু মাংসের পদ। তবে এর আসল চ্যালেঞ্জ শুরু হয় রান্নাবান্না ও খাওয়াদাওয়ার পর। মাংসের চর্বিযুক্ত ঝোল, ভুনা বা কাবাব তৈরির পর কড়াই, পাতিল ও প্লেটে যে চটচটে তেলের আস্তরণ জমে, তা সাধারণ উপায়ে ধুতে গেলে রীতিমতো হিমশিম খেতে হয়। অনেকে অলসতা করে লোহার কড়াই বা ননস্টিকের...
৫ ঘণ্টা আগে
ঈদে বিরিয়ানি হবে না, সেটা অনেকেই মেনে নিতে পারবেন না। তাই রেঁধে ফেলুন খাসির বিরিয়ানি। মূলত আগে বিরিয়ানি রান্না করা হতো খাসির মাংস দিয়ে, যদিও এখন তাতে দেওয়া হয় গরুর মাংস। যা হোক, ঈদের পরদিন বাড়িতে খাসির মাংস আছে নিশ্চয়ই। থাকলে রান্না করে ফেলুন খাসির ঝাল বিরিয়ানি। রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী...
৮ ঘণ্টা আগে
গরুর মাংসের কোয়াব হলো চট্টগ্রামের একটি ঐতিহ্যবাহী খাবার। এই ঈদে আপনি নিজেই রান্না করে নিতে পারেন চট্টগ্রামের জনপ্রিয় ও মজাদার এই পদ। আপনাদের জন্য রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী ঝুমু হক...
১ দিন আগে