
ডিজিটাল জীবনের এক গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে ফেসবুক। পরিবার, বন্ধু, সহকর্মী বা দূরের আত্মীয়—সবার সঙ্গে সহজে যোগাযোগ রাখার মাধ্যম হলো এই সোশ্যাল মিডিয়া। তবে ইংরেজির পরিবর্তে বাংলা ভাষায় ফেসবুক ব্যবহার করা যায় তা অনেকেই জানে না। যারা ইংরেজিতে অনভিজ্ঞ বা স্বাচ্ছন্দ্যবোধ করেন না, তাঁদের জন্য এটি অত্যন্ত উপযোগী একটি ফিচার। বাংলায় ফেসবুক ব্যবহার করলে মেনু, নির্দেশনা, নোটিফিকেশন—সবকিছু বাংলায় দেখা যাবে। ফলে ফেসবুক ব্যবহার আরও সহজ ও সাবলীল হয়।
অ্যান্ড্রয়েড ফোন থেকে
১. অ্যান্ড্রয়েড ফোন থেকে ফেসবুক অ্যাপ চালু করুন।
২. ডান দিকে ওপরের দিকে থাকা প্রোফাইল ছবিতে বা তিনটি অনুভূমিক লাইনে ট্যাপ করুন। এর ফলে মেনু চালু হবে।
২. মেনুতে নিচের স্ক্রল করুন এবং ‘সেটিংস অ্যান্ড প্রাইভেসি’ নির্বাচন করুন।
৩. এরপর ‘সেটিংস’ অপশন নির্বাচন করুন।
৪. আবারও নিচের দিকে স্ক্রল করে ‘ল্যাঙ্গুয়েজ অ্যান্ড রিজিওন’ অপশন নির্বাচন করুন।
৫. পরের স্ক্রিনে প্রথম অপশনেই ভাষা বদল করার অপশন দেখতে পাবেন। এতে ট্যাপ করুন।
৬. এখন স্ক্রল করে ‘বাংলা’ ভাষা নির্বাচন করুন।
৭. ওপরের দিকে থাকা ‘সেভ’ বাটনে ট্যাপ করুন। এভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্টের ভাষা বদল হয়ে যাবে।
আইফোন থেকে
১. আইফোন থেকে ফেসবুক অ্যাপ চালু করুন।
২. ডান দিকে নিচের দিকে থাকা প্রোফাইল ছবিতে বা তিনটি অনুভূমিক লাইনে ট্যাপ করুন। এর ফলে মেনু চালু হবে।
২. মেনুতে নিচের স্ক্রল করুন এবং ‘সেটিংস অ্যান্ড প্রাইভেসি’ নির্বাচন করুন।
৩. এরপর ‘সেটিংস’ অপশন নির্বাচন করুন।
৪. আবারও নিচের দিকে স্ক্রল করে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড রিজিওন অপশন নির্বাচন করুন।
৫. পরের স্ক্রিনে প্রথম অপশনেই ভাষা বদল করার অপশন দেখতে পাবেন। এতে ট্যাপ করুন।
৬. এখন স্ক্রল করে ‘বাংলা’ ভাষা নির্বাচন করুন।
৭. ওপরের দিকে থাকা ‘সেভ’ বাটনে ট্যাপ করুন। এভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্টের ভাষা বদল হয়ে যাবে।

আপনি কি দিনের শেষে তুচ্ছ কোনো কারণে মেজাজ হারান? ধরুন, ট্রাফিক জ্যামে বসে আছেন। হঠাৎ পাশের জনের কোনো একটা কথায় কি রেগে যান? অথবা কারও ছোট একটা কথায় কি একদম ভেঙে পড়েন? আপনার অস্থিরতার গভীরে লুকিয়ে থাকা আসল আবেগটি চিনুন। জানুন এটা কেন হচ্ছে।
৪২ মিনিট আগে
হিমালয়-কন্যা নেপাল বছরের প্রতিটি ঋতুতেই আপন সৌন্দর্যে অনন্য। তবে যাঁরা ট্রেকিংয়ের জন্য আদর্শ আবহাওয়া এবং মনোমুগ্ধকর পাহাড়ি দৃশ্যের খোঁজে আছেন, তাঁদের জন্য মে মাস হতে পারে সেরা সময়। বর্ষা শুরুর ঠিক আগের এই মাসে বিদায়ী বসন্ত প্রকৃতি সতেজ করে রাখে।
৮ ঘণ্টা আগে
গ্রীষ্মের দুপুরে ঠান্ডা ঠান্ডা তেঁতুলের শরবত খেতে মন্দ লাগে না কিন্তু। আপনাদের জন্য তেঁতুলের শরবতের একটি ভিন্ন ধরনের রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী মরিয়ম হোসেন নূপুর।
৯ ঘণ্টা আগে
থাইল্যান্ড মানেই কি শুধু সমুদ্রসৈকত আর উদ্দাম রাত? অনেকের কাছে এর উত্তর হবে—‘না’। জনপ্রিয় ট্রাভেল পোর্টাল ট্রিপ অ্যাডভাইজরের মতে, থাইল্যান্ডের আসল মাধুর্য লুকিয়ে আছে সেখানকার স্থানীয় জনজীবন, নদীপথ আর খাদ্যের স্বাদে। বিশেষ করে জুন থেকে অক্টোবর মাসে থাইল্যান্ডের ‘অফ-পিক সিজন’। সময়টা বর্ষাকাল।
৯ ঘণ্টা আগে