
'ভালো না লাগা' একটি মানসিক সমস্যা। মানসিক সুস্থতাও শারীরিক স্বাস্থ্য ঠিকঠাকা রাখার মতো গুরুত্বপূর্ণ। গবেষণা বলছে, কিছু সহজ অভ্যাস গড়ে তোলার মধ্য দিয়ে আমরা ইতিবাচক জীবনযাপন করতে পারি। এই ইতিবাচক দৃষ্টিভঙ্গির কারণে চারপাশের আনন্দঘন মুহূর্ত উপভোগ করা সম্ভব। যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্যসেবা সংস্থা ন্যাশনাল হেলথ সার্ভিস প্রকাশিত ‘ন্যাশনাল হেলথ সার্ভিস জার্নাল’ বা ‘হেলথ সার্ভিস জার্নালে’ (এইচএসজে) বিশেষজ্ঞরা মানসিক সুস্থতার ৫টি কার্যকর ধাপের কথা বলেছেন। এসব ধাপ মানসিক স্বাস্থ্য ঠিক রাখতে সহায়তা করে।
মানুষের সঙ্গে যোগাযোগ রাখুন
মানসিক সুস্থতা বজায় রাখতে পারস্পরিক সম্পর্কের ভূমিকা অনেক। সম্পর্ক আমাদের আত্মবিশ্বাস বাড়ায়, সুখের মুহূর্ত ভাগ করে নিতে শেখায়। এ ছাড়া প্রয়োজনে একে অপরের মানসিক ভরসা হয়ে দাঁড়ায়।
কী করতে পারেন
কী করা যাবে না
সম্পর্ক তৈরির জন্য শুধু প্রযুক্তি বা সামাজিক মাধ্যমের ওপর নির্ভর করবেন না। শুধু টেক্সট, মেসেজ বা ই-মেইলের মাধ্যমে যোগাযোগ করার অভ্যাস থেকে বেরিয়ে আসুন।
শারীরিকভাবে সক্রিয় থাকুন
শরীরচর্চা শুধু শারীরিক সুস্থতার জন্য নয়, মানসিক স্বাস্থ্যের জন্যও প্রয়োজন। নিয়মিত বিভিন্ন শারীরিক ব্যায়াম আত্মবিশ্বাস বাড়ায় এবং লক্ষ্য ঠিক করতে অনুপ্রেরণা জোগায়। এ ছাড়া মন-মেজাজ প্রফুল্ল রাখে।

কী করতে পারেন
কী করা যাবে না
ব্যায়াম করার জন্য ঘণ্টার পর ঘণ্টা জিমে সময় কাটানোর প্রয়োজন নেই। এমন কিছু ব্যায়াম খুঁজে বের করুন, যেগুলো আপনি উপভোগ করেন। এতে এমন অভ্যাস আপনার প্রতিদিনের জীবনের অংশ হয়ে উঠবে।
নতুন কিছু শিখুন
গবেষণা অনুযায়ী, নতুন দক্ষতা রপ্ত করা মানসিকভাবে সুস্থ থাকার গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। এটি আত্মবিশ্বাস বাড়ায়, জীবনের উদ্দেশ্য খুঁজে পেতে সাহায্য করে।
কী করতে পারেন
কী করা যাবে না
যদি আপনার আগ্রহ না থাকে, তাহলে নতুন কোনো যোগ্যতা অর্জনের জন্য নিজেকে চাপ দেবেন না। এমন কিছু শিখুন যেটি আপনি উপভোগ করেন।
অন্যকে সাহায্য করুন
অন্যের প্রতি সাহায্যের মনোভাব আমাদের মানসিকভাবে প্রশান্তি দেয়। আমাদের মনে ইতিবাচক অনুভূতি তৈরি করে এবং আত্মতৃপ্তি দেয়।
কী করতে পারেন
বর্তমান সময়ের দিকে মনোযোগ দিন
বর্তমান সময়ের দিকে মনোযোগী হওয়ার চেষ্টা করুন। বর্তমানকে সুন্দর করতে পারলে ভবিষ্যতের দিনগুলো সুন্দর হতে পারে। আপনার চারপাশের জগৎ উপলব্ধি করুন। এই চর্চা আপনার জীবনকে আরও বেশি উপভোগ করতে এবং নিজেকে ভালোভাবে বুঝতে সাহায্য করবে।
সূত্র: ন্যাশনাল হেলথ সার্ভিস, যুক্তরাজ্য

মানসিক স্বাস্থ্য ও শারীরিক গঠন—একে অপরের পরিপূরক। বর্তমান সময়ে বিষণ্নতা বা ডিপ্রেশন একটি বৈশ্বিক স্বাস্থ্য সমস্যায় পরিণত হয়েছে। তবে, অনেকেই হয়তো জানেন না যে বিষণ্নতার সঙ্গে শারীরিক ওজনের একটি গভীর সম্পর্ক রয়েছে।
৫ ঘণ্টা আগে
আজ আপনার তেজ থাকবে ১০০ ডিগ্রি সেলসিয়াসে। সকালে ভাববেন পুরো পৃথিবীটা একাই জয় করবেন, আর দুপুরে ভাববেন বিছানা থেকে ল্যাপটপটা টেনে আনাও এক বিশাল যুদ্ধ। আপনার জেদের সামনে হিমালয় পর্বতও হয়তো মাথা নত করতে পারে, কিন্তু পাড়ার রিকশাওয়ালা ৫ টাকা ভাড়া কমাবে না। পুরোনো পাওনাদারকে এড়িয়ে চলুন, নাহলে আপনার...
৮ ঘণ্টা আগে
চলছে তরমুজের মৌসুম। সবুজ আবরণের এই ফল না হলে গ্রীষ্ম ঠিক জমে না। অবশ্য তরমুজ এখন শুধু গ্রীষ্মকালেই মেলে না; প্রায় পুরো বছর বিভিন্ন আকার ও প্রজাতির দেখা যায় বাজারে। কিন্তু মনে রাখতে হবে, এটি আসলে গরমের দিনের খাবার।
৮ ঘণ্টা আগে
বসন্ত বিদায় নেওয়ার পথে। বাংলা পঞ্জিকা অনুযায়ী চৈত্র মাস মানেই ঋতু পরিবর্তনের এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ। এ সময় একদিকে প্রকৃতিতে ধুলাবালুর প্রকোপ অনেক বেড়ে যায়, অন্যদিকে গুমোট গরমে খুব দ্রুত জীবাণুর বিস্তার ঘটে। তাই ঘরবাড়ি শুধু ওপর থেকে পরিষ্কার করলে চলে না, দরকার হয় ডিপ ক্লিনিংয়ের। আজকের...
২১ ঘণ্টা আগে