স্মার্ট টেকনোলজিস বিডি লিমিটেড বাংলাদেশের বাজারে নিয়ে এসেছে গিগাবাইট ব্র্যান্ডের গেমিং মনিটর। এটি কনটেন্ট ক্রিয়েটরদের জন্যও দারুণ একটি মনিটর। প্রফেশনাল গেমার ও কনটেন্ট ক্রিয়েটররা সব সময়ই আপডেটেড টেকনোলজি ব্যবহার করে থাকেন। গিগাবাইটের এই নতুন মনিটরটিতে হালনাগাদ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।
৩২ ইঞ্চি স্ক্রিন সাইজের এই মনিটরের মডেল এম ৩২ কিউ। এই মনিটর দেবে ফুল এইচডি থেকে দ্বিগুণ পিকচার কোয়ালিটি। এই মনিটরে ৯৪ শতাংশ ডিসিআই-পি থ্রি প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, ফলে ভিউয়ার পাবেন ট্রু কালার। এই মনিটর খুবই রেসপন্সিভ, রেসপন্স টাইম ১ মিলি সেকেন্ড।
ডিসপ্লে ভিউয়িং অ্যাঙ্গেল যথাসম্ভব বেশি রাখার জন্য মনিটরে আইপিএস প্যানেল ব্যবহার করা হয়েছে। রেজল্যুশন ২৫৬০ x ১৪৪০। ঝকেঝকে উজ্জ্বল। রিফ্রেশ রেট ১৪৪ হার্জ।
মোশন ব্লার কমানোর জন্য রয়েছে বিল্ট ইন এইম স্ট্যাবিলাইজার। ফলে গেমাররা ঝকঝকে স্পষ্ট ছবি দেখতে পাবেন।
গেমিং মনিটরের স্ট্যান্ডটির রয়েছে বিভিন্ন কোণে রাখার সুবিধা। মনিটরটিতে রয়েছে একটি এক্সক্লুসিভ ড্যাশবোর্ড, যেখানে হার্ডওয়্যার সম্পর্কিত তথ্য যেমন—সিপিইউ ভোল্টেজ, ক্লক স্পিড, টেম্পারেচারসহ বিভিন্ন প্রয়োজনীয় তথ্য রিয়েলটাইমে পাওয়া যাবে। এমনকি ড্যাশবোর্ডটি সুবিধামতো কাস্টমাইজও করা যাবে।
গিগাবাইটের এই মনিটরের ইনপুট পোর্ট হিসেবে থাকছে দুটি এইচডিএমআই ২.০, একটি এয়ার ফোন জ্যাক, একটি ডিসপ্লে পোর্ট, ইউএসবি ৩.০ পোর্ট ও ইউএসবি সি পোর্ট। নিখুঁত এবং পরিষ্কার শব্দ পেতে এই মনিটরে রয়েছে ছয় ওয়াটের স্পিকার।
মনিটরটিতে ভেসা মাউন্টিং করা যাবে ১০০ মিমি পর্যন্ত। এ ছাড়া কেনসিনংটন লকের সঙ্গে ওয়াল মাউন্ট করার সুবিধা তো থাকছেই।

ঈদে ঢাকা এবং অন্যান্য বড় শহর থেকে গ্রামের বাড়ি কিংবা নিজেদের শহরে ফেরার তোড়জোড় শুরু হয়েছে। বাস, ট্রেন, লঞ্চ কিংবা প্লেনে চলেছে মানুষ নাড়ির টানে। ঈদে যেখান থেকেই বাড়ি যান না কেন, কিছু বিষয় খেয়াল রাখতে হবে। শেষ করে যেতে হবে কিছু জরুরি কাজ...
১ ঘণ্টা আগে
ঈদের ছুটিতে বেশির ভাগ মানুষ নাড়ির টানে বাড়ি ফেরেন কিংবা সপরিবার দূরে কোথাও ঘুরতে যান। কিন্তু দীর্ঘ সময় একই ভঙ্গিতে বসে বাস, ট্রেন বা বিমানে ভ্রমণ করা অনেকের জন্য, বিশেষ করে বয়স্ক এবং যাঁরা আর্থ্রাইটিসে ভুগছেন, তাঁদের জন্য বেশ কষ্টদায়ক হতে পারে। অষ্টিওআর্থ্রাইটিসের কারণে জয়েন্টের কার্টিলেজ বা হাড়ের স
১৪ ঘণ্টা আগে
এখানে সাতজন অদম্য নারীর গল্প বলা হয়েছে, যাঁরা বর্তমানে বিশ্বজুড়ে অ্যাডভেঞ্চারের সীমানা নতুন করে নির্ধারণ করছেন। এই সাতজন নারী প্রমাণ করেছেন, অ্যাডভেঞ্চার কেবল পতাকা ওড়ানো নয়। বরং এর পেছনে থাকা দর্শন এবং পরিবেশের ওপর ইতিবাচক প্রভাব হলো আসল উদ্দেশ্য। তাঁদের এই যাত্রা ভবিষ্যৎ প্রজন্মের হাজার হাজার...
১ দিন আগে
সঠিক সাজসজ্জা আগত অতিথিদের মনেও এক উষ্ণ আতিথেয়তার অনুভূতি তৈরি করে। তাই বুদ্ধিমানের কাজ হবে, অনেক কিছু না কিনে যা আছে, তা দিয়েই বাড়িটি পরিপাটি করে সাজিয়ে তোলা। কারণ, ঈদের সাজসজ্জা শুধু ঘর সুন্দর করার জন্য নয়; এটি আমাদের ভালোবাসা ও যত্নেরই বহিঃপ্রকাশ। স্নিগ্ধ আলো, কুশনের কোমলতা কিংবা ঘরের মিষ্টি...
১ দিন আগে