নতুন পিক্সেল ৮ স্মার্টফোন গত ১২ অক্টোবর বাজারে ছাড়ে গুগল। কয়েক সপ্তাহ না যেতেই ক্রেতারা ফোনটি নিয়ে বেশ কিছু অভিযোগ তুলেছে। অতিরিক্ত গরম হওয়ার সঙ্গে ফোনটির নেটওয়ার্ক ও ব্যাটারি লাইফেও সমস্যা দেখা দিয়েছে। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ম্যাশাবলের প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
দ্রুত ও অতিরিক্ত গরম হওয়ার সমস্যা
এক্সডিএ ফোরামে ক্রেতারা বলেন, চার্জিং, ভিডিও দেখা ও সাধারণ ওয়েব ব্রাউজিংয়ের মতো সাধারণ কাজের সময় পিক্সেল ৮ ফোনটি গরম হয়। ফোনটি এতটাই গরম হচ্ছে যে, হাতে ধরে রাখা যাচ্ছে না। এত গরম হওয়ার কারণ স্পষ্ট নয়।
কিছু গ্রাহক বলছেন, আগের পিক্সেল ৭ মডেলের তুলনায় এই ফোন কিছুটা ঠান্ডা থাকে। কয়েক বছর ধরে আগের মডেলগুলোর ক্ষেত্রেও অতিরিক্ত গরম হওয়ার অভিযোগ তোলা হয়।
ব্যাটারি লাইফ
গ্রাহকের কাছে স্মার্টফোনের ব্যাটারি লাইফ খুব গুরুত্বপূর্ণ। কিন্তু পিক্সেল ৮ ফোনে ব্যাটারির চার্জ দ্রুত ফুরিয়ে যাচ্ছে।
গুগলের অফিশিয়াল সাপোর্ট ফোরামে এক ক্রেতা বলেন, মাত্র ৩ ঘণ্টা চালানোর পর পিক্সেল ফোনের ২০ শতাংশ ব্যাটারি লাইফ থাকছে। ব্যাটারি সমস্যা ও অতিরিক্ত গরম হওয়ার তথ্য অ্যান্ড্রয়েড পুলিশের এক প্রতিবেদনেও তুলে ধরা হয়।
কতজন গ্রাহক এই সমস্যার সম্মুখীন হয়েছেন, তার প্রকৃত সংখ্যা জানা যায়নি। বাজে সেলুলার নেটওয়ার্কের জন্য ফোনটিতে এই সমস্যা হচ্ছে বলে অনেকের ধারণা।
সেলুলার নেটওয়ার্কের সমস্যা
পিক্সেল ৮ এর ক্রেতারা ডিভাইসে সেলুলার নেটওয়ার্কের সমস্যারও সম্মুখীন হচ্ছেন। বিশেষ করে ৫জি সার্ভিসে খারাপ সংযোগ পাওয়া যাচ্ছে। মাঝে মাঝে নেটওয়ার্কের কোনো সংযোগই পাচ্ছে না ফোনটি। তবে ওয়াইফাইয়ের আওতায় থাকলে নেটওয়ার্কের এই ধরনের সমস্যা থাকছে না।
অ্যান্ড্রয়েড পুলিশের প্রতিবেদন বলছে, কল ড্রপ ও ধীর গতির ওয়েব ব্রাউজিংয়ের মত নেটওয়ার্কের বিভিন্ন সমস্যা আগের মডেলগুলোতেও দেখা দেয়।
ক্রেতারা বলছে, ৫জি-র পরিবর্তে ওয়াইফাই সার্ভিস ব্যবহার করলে ডিভাইসের চার্জ দ্রুত শেষ হচ্ছে না।
সফটওয়্যারের ত্রুটি এসব সমস্যার জন্য দায়ী বলে ধারণা করছেন প্রযুক্তি বিশ্লেষকেরা। সর্বশেষ অ্যান্ড্রয়েড ১৪ আপডেটের ফলে পিক্সেলের আগের মডেলগুলোতেও সমস্যা দেখা দেয়। তবে এসব সমস্যা সমাধানে গুগল নতুন আপডেট নিয়ে আসতে পারে।

সুইডেনের বিপক্ষে মাঠে নামতে চলেছে জাপান। বিশ্বের কোটি দর্শক সামুরাই ব্লুদের খেলা দেখার অপেক্ষায়। আপনি ফুটবলে জাপানের সমর্থক হোন বা না হোন, সমস্যা নেই। কিন্তু জাপানের খাবারের ভক্ত হয়ে যেতে পারেন যেকোনো সময়। বিচিত্র স্বাদের জন্য বিশ্বজুড়ে জাপানিজ খাবার এখন বেশ জনপ্রিয়। চাইলে বাড়িতেই বানিয়ে নেওয়া...
৩ ঘণ্টা আগে
এক অপার সৌন্দর্যভূমি বান্দরবানের থানচি। পাহাড়, নদী আর পাথরের এক অনন্য মেলবন্ধনে গড়ে উঠেছে এই পাহাড়ি জনপদ। দুই পাহাড়ের বুক চিরে আপন গতিতে বয়ে চলা সাঙ্গু নদী যেন এক জীবন্ত ক্যানভাস। আর সেই রুপালি নদীর বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে পাথরের দেশের এক মুকুটধারী রাজা।
১১ ঘণ্টা আগে
বর্ষাকালে ভ্রমণে কোথায় যাওয়া যায়, সে কথা ভাবছেন? তাহলে এই লেখা আপনার জন্য। বর্ষাকালে বাংলাদেশের কিছু কিছু জায়গা যৌবন ফিরে পায় এবং সৌন্দর্যের ঝাঁপি মেলে ধরে। চলুন, জেনে নেওয়া যাক বর্ষাকালে দেশে ভ্রমণের সেরা দশ দর্শনীয় স্থান সম্পর্কে।
১২ ঘণ্টা আগে
বহুদিনের একটি ইচ্ছা পূরণ করার জন্য রওনা হলাম ঘিওরের কাউটিয়া গ্রামের পথে। গন্তব্য কালীগঙ্গা নদীতীরে দাঁড়িয়ে থাকা শতবর্ষী একটি বটগাছ। উত্তর-পশ্চিম থেকে পূর্ব দিকে এঁকেবেঁকে বয়ে চলেছে কালীগঙ্গা। নদীর সেই চিরচেনা রূপের সমান্তরালে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এক প্রাচীন বটবৃক্ষ।
১৩ ঘণ্টা আগে