বর্তমানে বাজারে সেরা মোবাইল ফোনগুলোর দাম আকাশছোঁয়া। তাই নতুন ফোন না কিনে পুরোনো ফোনটিকেই যত্নে ব্যবহার করে দীর্ঘদিন চালিয়ে যাওয়া অনেক বেশি লাভজনক ও পরিবেশবান্ধব। এ জন্য যা করতে পারেন—
সব আপডেট ইনস্টল করুন
নিয়মিত সফটওয়্যার ও নিরাপত্তা আপডেট না করলে মোবাইল ফোনে ম্যালওয়্যার ঢুকে পড়তে পারে কিংবা হ্যাকারদের জন্য তা নিরাপদ আশ্রয়স্থল হয়ে উঠতে পারে। তাই মোবাইল ফোন নিয়মিত আপডেট রাখুন।
ভালো কাভার ব্যবহার করুন
মোবাইল ফোন কেনার সঙ্গে একটি ভালো মানের কভার ও স্ক্রিন প্রটেক্টর ব্যবহার করলে ফোনটি দুর্ঘটনাজনিত যেকোনো ধরনের ক্ষতি থেকে রক্ষা পাবে। পরবর্তীকালে বিক্রি করার সময় ফোনের ভালো চেহারা দাম বাড়াতে সাহায্য করবে।
ব্যাটারিই বদলান
মোবাইল ফোন পুরোনো হলে ব্যাটারির চার্জ ধরে রাখার ক্ষমতা কমে যায়। এ ক্ষেত্রে মোবাইল ফোন না বদলে কোনো বিশ্বস্ত সার্ভিস সেন্টারে নিয়ে গিয়ে ব্যাটারি বদলাতে পারেন।
অপ্রয়োজনীয় অ্যাপ ও ছবি বাদ দিন
মোবাইল ফোনে দীর্ঘদিন জমে থাকা পুরোনো অ্যাপ, ভিডিও, ছবি—সবকিছুই ফোনের স্টোরেজ দখল করে রাখে। সে কারণে সেটি ক্রমেই ধীরগতির হয়ে যায়। ছবি ও ভিডিও ক্লাউডে ব্যাকআপ নিয়ে অপ্রয়োজনীয় ফাইল ডিলিট করুন।
পোর্ট পরিষ্কার করুন
টুথপিক দিয়ে ধীরে ধীরে পোর্ট পরিষ্কার করুন। পাশাপাশি ফোনের স্পিকার ও মাইক্রোফোনে জমে থাকা ধুলাবালু একটি শুকনা ব্রাশের মাধ্যমে পরিষ্কার করে নিন।
সূত্র: সি-নেট

দিনের শুরুটা কী করে করবেন, সেটা ঠিক করতে হলেও যেন আজকাল ট্রেন্ডের দিকে নজর রাখতে হয়। আর কখন কী ট্রেন্ড চলছে, তা টের পাওয়া যায় সোশ্যাল মিডিয়ায় ঢুকলে। অনেকেই হয়তো দেখেছেন, অনেকেই সকালের রুটিনে খালি পেটে কুসুম গরম পানিতে এক চা-চামচ ঘি মিশিয়ে পান করছেন।
৫ ঘণ্টা আগে
গত ৩১ জুলাই বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে মার্ভেল ভক্তদের বহুল প্রতিক্ষিত সিনেমা ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’। ‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’-এর সেই জাদুকরি স্মৃতিলোপের পর এবার পিটার পার্কারের জীবনে এসেছে বড় পরিবর্তনের হাওয়া। প্রিয়তমা এমজে-কে হারানোর বেদনা, আন্ট মের শূন্যতা...
৭ ঘণ্টা আগে
বর্ষার দিনে বিছানায় যেন সেই কড়কড়ে সতেজভাবটা থাকে না। কেমন নেতিয়ে পড়া স্যাঁতসেঁতে বা ভেজাভাব থেকে যায়। বাতাসে অতিরিক্ত আর্দ্রতার কারণে বিছানা, চাদর ও বালিশে এক ধরনের ঠান্ডা ও আঠালোভাব তৈরি হয়। এর ফলে যেমন ঘুমাতে কষ্ট হয়, স্যাঁতসেঁতে গন্ধ হয়; তেমনি ত্বকের রোগ এবং শ্বাসকষ্টের ঝুঁকি বাড়ে।
৯ ঘণ্টা আগে
সৌন্দর্যচর্চার জগৎ এখন কেবল বাহ্যিক রূপ সুন্দর করার মধ্যেই সীমাবদ্ধ নেই। বর্তমানে সৌন্দর্যপণ্য়ের কদর করা হচ্ছে তা ত্বকে কেমন অনুভূতি জোগাচ্ছে এবং কতটা আরাম দিচ্ছে তার ওপর বিচার করে। ২০২৬ সালের বৈশ্বিক বিউটি ট্রেন্ড পর্যালোচনা করলে দেখা যায়,
১১ ঘণ্টা আগে