ইন্টেলের সর্বশেষ প্রযুক্তির ওয়াইফাই চিপ উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমে কাজ করবে না। এক্স প্ল্যাটফর্মে ফাঁস হওয়ার ইন্টেলের একটি গোপন নথির স্ক্রিনশট থেকে জানা যায়, উইন্ডোজ–১০ এর জন্য ওয়াইফাই ৭ চিপ বানাবে না ইন্টেল। তাদের এই নতুন চিপ শুধু উইন্ডোজ ১১ ও এর পরবর্তী জেনারেশনে কাজ করবে। অবশ্য এটি লিনাক্স এবং লিনাক্সভিত্তিক ক্রোমওএস অপারেটিং সিস্টেমে কাজ করবে।
এক্স প্ল্যাটফর্মে প্রকাশিত এক পোস্টের বরাত দিয়ে এ তথ্য দিয়েছে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট দ্য রেজিস্ট্রার।
আজ থেকে ২৮ বছর আগে উইন্ডোজ ৯৫ অপারেটিং সিস্টেম বাজারে আনে মাইক্রোসফট। এরপর আরও বেশ কয়েকটি সংস্করণ এসেছে। দীর্ঘ ২০ বছর পর নয় নম্বর সংস্করণটি বাদ দিয়েই উইন্ডোজ ১০ বাজারে আনে এই মার্কিন সফটওয়্যার জায়ান্ট।
তবে উইন্ডোজ ১০ বাজারে আসার পর আট বছর পেরিয়ে গেছে। চলতি বছরের শুরুতে এর ২২এএইচ২ সংস্করণ অবমুক্ত করা হয়। মাইক্রোসফট জানিয়েছে, ২০২৫ সালের ১৪ অক্টোবর থেকে উইন্ডোজ ১০ আর কোনো হালনাগাদ পাবে না।
এদিকে আগামী বছর বাজারে আসবে ওয়াইফাই ৭ (আইইইই ৮০২.১১ বিই)। এক্সে ফাঁস হওয়া তথ্যটি সঠিক হলে, ইন্টেলের এই চিপসেট শুধু উইন্ডোজ ১১, ক্রোম ও লিনাক্সে অপারেটিং সিস্টেম সমর্থন করবে।
উইন্ডোজ ১০ ব্যবহারকারীদের জন্য নিশ্চয়ই এটি ভালো খবর নয়। বেশির ভাগ পুরোনো কম্পিউটারের মাদারবোর্ডে টিপিএম ২ চিপ নেই। ফলে এগুলোতে উইন্ডোজ ১১ ইনস্টল করা যায় না। তার মানে, এই পুরোনো পিসিগুলোতে ওয়াইফাই ৭ ব্যবহারের সুযোগ থাকছে না।
তবে উইন্ডোজ ১০ চালিত আইওটি (স্মার্টহোম, স্মার্টওয়াচ ইত্যাদি) ডিভাইসগুলো আরও পাঁচ বছর অর্থাৎ ২০২৬ সাল পর্যন্ত আপডেট পাবে। তবে এটি শুধু ২১এএইচ২ ভার্সনের জন্য প্রযোজ্য হবে। এই ডিভাইসগুলো ওয়াইফাই ৭ ব্যবহারের সুযোগ থাকবে কি না সেটি স্পষ্ট নয়।

‘ট্রেন্ড’ শব্দটির সঙ্গে এখন কিশোর থেকে শুরু করে প্রবীণ সবাই পরিচিত। টিকটক বা ইনস্টাগ্রামের মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো এখন ত্বকের যত্নে নেওয়া বিষয়ক তথ্য অনুসরণের অন্যতম জনপ্রিয় মাধ্যম হয়ে উঠেছে। সেখানে কিছুদিন পরপর তৈরি হচ্ছে নতুন ট্রেন্ড।
৩ ঘণ্টা আগে
স্মার্টফোন এখন আধুনিক জীবনের অপরিহার্য অংশ। কিন্তু প্রয়োজনের সীমা পেরিয়ে যখন এটি মানুষের দৈনন্দিন জীবন, মানসিক স্বাস্থ্য ও সম্পর্ককে নিয়ন্ত্রণ করতে শুরু করে, তখন তা হয়ে উঠতে পারে এক ধরনের আসক্তি। যুক্তরাজ্যে এমনই উদ্বেগজনক প্রবণতা নিয়ে কাজ করছেন থেরাপিস্টরা।
৪ ঘণ্টা আগে
সংবাদ সম্মেলনে কথা বলছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। একজন সাংবাদিক প্রশ্ন করলেন ‘আসন্ন ম্যাচে লিওনেল মেসি কি খেলবেন?’ উত্তরে কোচ জানালেন, ‘এই প্রশ্নটা যদি অন্য কেউ করত, আমি নিশ্চিতভাবেই এড়িয়ে যেতাম। যেহেতু আপনি জিজ্ঞেস করেছেন, তাই উত্তর দিচ্ছি, লিও (মেসি) আগামীকাল শুরুর একাদশে থাকছে না।
৪ ঘণ্টা আগে
বলতে গেলে এখন প্রায় সবার ঘরে রয়েছে পাকা আম। খেতে সুস্বাদু এই ফল ত্বক সুন্দর রাখতেও খুব ভালো ভূমিকা রাখে। ভিটামিন এ, সি, ই, অ্যান্টিঅক্সিডেন্ট এবং প্রাকৃতিক এনজাইমে সমৃদ্ধ আম ভেতর-বাইরে থেকে ত্বকের ক্ষয়ক্ষতি সারিয়ে তোলে, আর্দ্রতা বজায় রাখে এবং উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে।
৭ ঘণ্টা আগে