ভারতের বাজারে ভি৪০প্রো ও ভি৪০ মডেল স্মার্টফোন উন্মোচন করেছে চীনের ভিভো কোম্পানি। উভয় মডেল ভিভোর ‘ভি’ সিরিজের অন্তর্ভুক্ত ও মডেলগুলোয় ৫০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে। ভি৪০প্রো ফোনে মিডিয়াটেকের ও ভি৪০ মডেলে স্ন্যাপড্রাগন চিপসেট ব্যবহার করা হয়েছে। সেই সঙ্গে শক্তিশালী ব্যাটারি ব্যবহার করা হয়েছে।
ভিভোর এই সিরিজে ডিসপ্লেতেও গুরুত্ব দেওয়া হয়েছে। তাই উজ্জ্বল রংগুলো আরও স্পষ্টভাবে ডিসপ্লে দেখা যায়। উভয় মডেলে জেসিস ব্র্যান্ডেড অত্যাধুনিক ক্যামেরা ব্যবহার করা হয়েছে।
ভি ৪০ ও ভি৪০ প্রো এর দাম ও রং
ভি ৪০ ফোনটি ১৯ আগস্ট ও প্রো মডেলটি ১৩ আগস্টে ভারতের বাজারে বিক্রি শুরু হবে।
ভি ৪০ প্রো মডেলটির ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ সংস্করণের দাম প্রায় ৪৯ হাজার ৯৯৯ রুপি বা প্রায় ৬৯ হাজার ৮২৮ টাকা।
ভি ৪০ প্রো মডেলটির ১২ জিবি ও ৫১২ জিবি ইন্টারনাল স্টোরেজ সংস্করণের দাম প্রায় ৫৫ হাজার ৯৯৯ রুপি বা প্রায় ৭৮ হাজার ২০৮ টাকা।
এই মডেল গঙ্গা ব্লু (নীল) ও টাইটেনিয়াম গ্রে (ধূসর) রঙে পাওয়া যাবে।
ভি ৪০ মডেলটির ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি সংস্করণের দাম প্রায় ৩৬ হাজার ৯৯৯ রুপি বা প্রায় ৫১ হাজার ৬৭২ টাকা।
ভি ৪০ মডেলটির ১২ জিবি র্যাম ও ৫১২ জিবি সংস্করণের দাম প্রায় ৪১ হাজার ৯৯৯ রুপি বা প্রায় ৫৮ হাজার ৬৫৫ টাকা।
এই মডেল গঙ্গা ব্লু (নীল), লোটাস পার্পেল (বেগুনি) ও টাইটেনিয়াম গ্রে (ধূসর) রঙে পাওয়া যাবে।
ভিভো ৪০ প্রো এর স্পেসিফিকেশন
পেছনের ক্যামেরা: ত্রিপল ক্যামেরা—৫০ মেগাপিক্সেল ওয়াইড লেন্স, ৫০ মেগাপিক্সেল ২ এক্স অপটিক্যাল জুম ও ৫০ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড লেন্স।
সেলফি ক্যামেরা: ডুয়েল ফ্ল্যাশ লাইটসহ ৫০ মেগাপিক্সেল ক্যামেরা।
নেটওয়ার্ক: ৫জি
ওয়াইফাই: ৬
আয়তন: ১৬৪.২ x ৭৪.৯ x ৭.৬ এমএম
ওজন: ১৯২ গ্রাম
সিম: ন্যানো সিম, ডুয়েল সিম ও ইসিম।
ডিসপ্লে: ৬.৭৮ ইঞ্চি অ্যামলেড স্ক্রিন, এইচডিআর ১০ +
রেজল্যুশন: ১২৬০ x ২৮০০ পিক্সেলস
রিফ্রেশ রেট: ১২০ হার্টজ
ব্রাইটনেস: ৪৫০০ নিটস
আইপি রেটিং: আইপি ৬৮। ফোনটি ৩০ মিনিট ১.৫ গভীরে পানিতে থাকতে পারবে।
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক ফানটাচ ১৪
চিপসেট: মিডিয়াটেক ডাইমেনসিটি ৯২০০ +
সিপিইউ: অক্টাকোর
জিপিইউ: জি৭১৫ এমসি ১১
র্যাম: ৮ জিবি ও ১২ জিবি
ইন্টারনাল স্টোরেজ: ২৫৬ জিবি ও ৫১২ জিবি
ব্লুটুথ: ৫.৩
এনএফসি: আছে
ইউএসবি: টাইপ সি ২.০
ওটিজি: সমর্থন রয়েছে।
ব্যাটারি: ৫৫০০ এমএএইচ
চার্জিং: ৮০ ওয়াট
ভি ৪০ মডেলে স্পেসিফিকেশন
পেছনের ক্যামেরা: ডুয়েল ক্যামেরা—অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন সুবিধাসহ দুটি ৫০ মেগাপিক্সেল ক্যামেরা।
এটি ৩০ এফপিএস–এ ৪কে ভিডিও ধারণ করা যাবে।
সেলফি ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল
নেটওয়ার্ক: ৪জি ও ৫জি
পুরুত্ব: ৭.৬ এমএম
ওজন: ১৯০ গ্রাম
ডিসপ্লে: ৬.৭৮ ইঞ্চি অ্যামোলেড স্ক্রিন
রেজল্যুশন: ১২৬০ x ২৮০০ পিক্সেলস
রিফ্রেশ রেট: ১২০ হার্টজ
টাচ স্যাম্পলিং রেট: ৪৮০ হার্টজ
ব্রাইটনেস: ৪৫০০ নিটস
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক ফানটাচ ১৪
চিপসেট: কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭ জেন ৩
র্যাম: ৮ জিবি
ভার্চুয়াল র্যাম: ৮ জিবি
ইন্টারনাল স্টোরেজ: ১২৮ জিবি ও ৫১২ জিবি
ব্লুটুথ: ৫.৪
এনএফসি: আছে
ইউএসবি: টাইপ সি ২.০
ব্যাটারি: ৫৫০০ এমএএইচ
চার্জিং: ৮০ ওয়াট ফ্লাশচার্জ

মিসরের খাদ্যসংস্কৃতির ইতিহাস প্রায় ৫ হাজার বছরের প্রাচীন এবং সমৃদ্ধ। নীল নদের উর্বর অববাহিকা, বিভিন্ন সাম্রাজ্যের উত্থান-পতন এবং মধ্যপ্রাচ্য ও ভূমধ্যসাগরীয় অঞ্চলের সংস্কৃতির মিশ্রণে এই রন্ধনশৈলী গড়ে উঠেছে। মিসরের খাবার মূলত শস্য, শাকসবজি এবং সুগন্ধযুক্ত মসলার এক অপূর্ব সংমিশ্রণ। এই প্রাচীন...
১১ ঘণ্টা আগে
যখন তুর্কি নারীর সৌন্দর্যের কথা বলা হয়, তখন আমাদের মনে ভেসে ওঠে কোমল, উজ্জ্বল ত্বকের অধিকারী নারীদের অবয়ব। তুর্কি নারীদের সুন্দর ত্বকের রহস্য কোনো নামীদামি প্রসাধনী নয়, বরং তাঁদের দেশের আবহাওয়া ও খাদ্যাভ্যাসের প্রভাব প্রবল। এর পাশাপাশি তাঁরা ত্বকে প্রাকৃতিক কয়েকটি উপকরণ ব্যবহার করেন, যেগুলোর...
১৩ ঘণ্টা আগে
ফুটবলের দেশ বললেই সবার আগে যে দুটি দেশের নাম আমাদের মনে আসে, তার একটি আর্জেন্টিনা, অন্যটি ব্রাজিল। মজার বিষয় হলো, ফুটবল জনপ্রিয় হলেও এই দুটি দেশের কোনোটিরই জাতীয় খেলা ফুটবল নয়। আর্জেন্টিনার সরকারি জাতীয় খেলার নাম পাতো (Pato)। ঘোড়ার পিঠে চড়ে এ খেলা খেলতে হয়। এটি এমনই এক রোমাঞ্চকর খেলা, যেখানে...
২ দিন আগে
কাগজের নোট কিংবা ক্রেডিট কার্ডের ব্যালেন্স—কোনোটিই কমবে না। এদিকে শপিং ব্যাগ ভর্তি করার নিখাদ আনন্দটুকু ঠিকই পাওয়া যাবে। বিষয়টি শুনতে অবাস্তব মনে হলেও তীব্র সামাজিক ও অর্থনৈতিক চাপের মুখে থাকা দক্ষিণ কোরিয়ার তরুণ প্রজন্মের কাছে এটিই এখন মানসিক শান্তি খোঁজার আধুনিক ট্রেন্ড। দক্ষিণ কোরিয়ার তরুণ...
২ দিন আগে