
বাড়িতে চালের গুঁড়া আছে? তাহলে বিকেলের নাশতা নিয়ে চিন্তা নেই। বাড়ির বয়োজ্যেষ্ঠ থেকে শিশু—বলতে গেলে সবারই প্রিয় একটি খাবার পাটিসাপটা। এই পিঠা সারা বছর খাওয়া হয়। আপনাদের জন্য পাটিসাপটা পিঠার রেসিপি ও ছবি দিয়েছেন স্বপ্না মণ্ডল।
উপকরণ
চালের গুঁড়া ২ কাপ, ময়দা আধা কাপ, লবণ পরিমাণমতো, চিনি আধা কাপ, গুঁড়া দুধ ১ কাপ, সুজি ২ টেবিল চামচ, এলাচি ২টি, তেল পরিমাণমতো।

প্রণালি
প্রথমে চালের গুঁড়া, ময়দা, লবণ ও পানি একসঙ্গে মিশিয়ে ঘণ্টাখানেক রেখে দিতে হবে। ক্ষীরের জন্য চিনি, গুঁড়া দুধ, ২টি এলাচি, সামান্য লবণ, সুজি, দেড় কাপ পানি একসঙ্গে মিশিয়ে চুলায় দিয়ে অনবরত নাড়তে থাকুন। পানি শুকিয়ে ক্ষীর ঘন হয়ে গেলে নামিয়ে ঠান্ডা করে নিন। চালের গুঁড়ার মিশ্রণটিতে আরও একটু পানি দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। ফ্রাই প্যান গরম করে তাতে তেল ব্রাশ করে ১ চামচ চালের গুঁড়ার মিশ্রণ ছড়িয়ে দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করুন। তারপর ওপরে ক্ষীর দিয়ে রোল করে নামিয়ে নিন। এভাবে সব পিঠা বানিয়ে ফেলুন।

সকালে ঘুম থেকে ওঠার পরও শরীর যেন বিছানা ছাড়তে চায় না, চোখে ঘুম লেগেই থাকে, কাজে মন বসে না। এমন অভিজ্ঞতা অনেকেরই হয়। পর্যাপ্ত সময় ঘুমানোর পরও যদি নিয়মিত এমন ক্লান্তি অনুভূত হয়, তাহলে বিষয়টি শুধু বেশি ঘুমের প্রয়োজন বলেই ধরে নেওয়া ঠিক নয়। জীবনযাপনের কিছু অভ্যাস থেকে শুরু করে ঘুমের সমস্যা বা কোনো
৫ ঘণ্টা আগে
মানুষ এখন পোশাক কেনার সময় আরামের কথা সবার আগে চিন্তা করে। আর সেটা শুধু শরীর নয়, চোখের আরামের ক্ষেত্রেও বটে। এখন বহির্বিশ্বে একরঙা পোশাকের চাহিদা তুঙ্গে। সেই ছোঁয়া বাংলাদেশের ফ্যাশনেও লক্ষণীয়। ইদানীং দেখা যায় অনেকেই মাথা থেকে পা পর্যন্ত এক রঙের পোশাক পরেন। এই ট্রেন্ডটিকে বলা হয় মনোক্রোম ট্রেন্ড।
৮ ঘণ্টা আগে
নিউইয়র্ক শহরের একটি অদ্ভুত বদভ্যাস আছে। সেখানে খাবার নিয়ে হঠাৎ হঠাৎ ক্ষণস্থায়ী উন্মাদনা তৈরি হয়। একসময় ছিল ম্যাগনোলিয়া বেকারির কাপকেক। এরপর এল ক্রোনাট, কিংবা বিশালাকার লেভাইন কুকিজ। মিষ্টি নিয়ে সোশ্যাল মিডিয়ার এসব ভাইরাল ট্রেন্ড হয়তো সাময়িক চমক তৈরি করে, কিন্তু কিছুদিন পর ঠিকই তার আবেদন হারিয়ে ফেলে।
১১ ঘণ্টা আগে
ভাদ্রের এই গরমে মাঝেমধ্যে আইসক্রিম খেতে মন চাইতেই পারে। তালের রস বাড়িতে থাকলে তা দিয়ে আইসক্রিম তৈরি করে নিতে পারেন। আপনাদের জন্য তালের আইসক্রিমের রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খান মুক্তা।
১৩ ঘণ্টা আগে