
ঈদে গরুর মাংস রান্না হবে না, তা কি হয়? আবার এদিকে পড়েছে গরম। তাতেও ভয়। অনেক তেল–মসলায় না রেঁধে মাংস একটু অন্যভাবে রাঁধুন। তাতে একঘেয়ে লাগবে না ঈদের খাবার। আপনাদের জন্য বিফ স্টুর রেসিপি ও ছবি পাঠিয়েছেন আনিসা আক্তার নূপুর।
উপকরণ
গরুর মাংসের কিমা ১০০ গ্রাম, গরুর মাংস ২৫০ গ্রাম, গাজর কিউব ১ কাপ, আলু কিউব এক কাপ, পেঁয়াজ ৪ টুকরো করা, পেঁয়াজ কিউব ৩ টেবিল চামচ, আদা স্লাইস ৩ টুকরো, রসুন কোয়া ৭ থেকে ৮টি, গোল মরিচ গুঁড়া ১ চা–চামচ, ময়দা এক টেবিল চামচ, টমেটো সস ৩ টেবিল চামচ, ওয়েস্টার সস এক টেবিল চামচ, অরিগানো আধা চা–চামচ, তেল এক টেবিল চামচ, পানি আধা লিটার, লবণ স্বাদমতো।

প্রণালি
প্রথমে একটি হাঁড়িতে গরুর মাংসের কিমা ও পানি দিয়ে লবণ, রসুন কোয়া, কিউব করা আদা, টুকরো করা পেঁয়াজ জ্বাল দিয়ে নিন। তারপর অন্য প্যানে তেল গরম করে মাংস দিয়ে নেড়েচেড়ে গোলমরিচ গুঁড়া ও লবণ দিয়ে মাংসের পানি বের হলে তা ঢেকে রান্না করুন পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত। পানি শুকিয়ে এলে আলু, গাজর, পেঁয়াজ দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। ভালো করে নেড়েচেড়ে মসলার পানি দিয়ে দিন। তারপর টমেটো সস ও ওয়েস্টার সস দিয়ে নেড়েচেড়ে ঢেকে রান্না করুন ২০ মিনিট। চুলার আঁচ কমিয়ে দিন। তারপর অরিগানো দিয়ে পাঁচ মিনিট ঢেকে রেখে নামিয়ে পরিবেশন করুন।

আর্টেমিস-২ মিশনে ওরিয়ন মহাকাশযানে চড়ে চাঁদের উদ্দেশে পাড়ি জমানো চার নভোচারী আগামী ১০ দিন মহাশূন্যে কী খাবেন, তার বিস্তারিত তালিকা প্রকাশ করেছে নাসা। গত মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এই মেনুতে প্রাতরাশ, দুপুরের খাবার ও নৈশভোজের জন্য বৈচিত্র্যময় সব খাবারের আয়োজন রাখা হয়েছে।
৩৭ মিনিট আগে
প্রতিদিন একটু একটু করে গরম বাড়ছে। খারাপ খবর হলো, তাপমাত্রা যত বাড়বে, ততই ত্বকের জেল্লা কমবে। তা ছাড়া গরমে ত্বকে ব্রণ ও র্যাশের সমস্যা দেখা দেয় বেশি। রোদের প্রকোপে ত্বকের প্রদাহ বেড়ে যায়। ফলে ঘাম জমে ব্রণ-ফুসকুড়ি বা হিট র্যাশের সমস্যা বাড়ে। এর থেকে রেহাই পেতে নামীদামি যত পণ্যই ব্যবহার করুন...
৪ ঘণ্টা আগে
রাতে কয়েক পদ রাঁধতে মন চাইছে না? চটজলদি রান্না করে ফেলুন চিকেন জালি কাবাব। রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
৬ ঘণ্টা আগে
ভ্রমণের সময় একটি ফার্স্ট এইড কিট সঙ্গে রাখা জরুরি। এই কিটে সাধারণ অসুস্থতা এবং আঘাতের যত্ন নেওয়ার জন্য প্রয়োজনীয় জিনিসপত্র থাকা উচিত। এগুলো দোকানে কিনতে পাওয়া যায় অথবা নিজেরাই তৈরি করে নেওয়া যায়।
১০ ঘণ্টা আগে