বদলে নেব করে করেও বদলানো হচ্ছে না। সে কারণে বসার ঘরের সোফার ওপর পড়ে থাকা কুশনগুলো বছরের পর বছর একই কভারে জড়িয়ে আছে। তাই আর আলসেমি না করে এই গ্রীষ্মে বদলে ফেলুন সোফার কুশন কভার। তবে বদলে ফেলার আগে জেনে নেওয়া ভালো কুশন কভারের ট্রেন্ড। ঘরের ইন্টেরিয়র ডিজাইনের সঙ্গে মিল রেখে নিজের রুচি অনুযায়ী বাছাই করে নিন সেগুলো। বর্তমান ট্রেন্ডে বাজারে যে ধরনের কুশন কভারগুলো আপনার চোখে পড়ে, সেগুলো কিনতে বা বানিয়ে নিতে খুব একটা খরচ হয় না। মানুষ এখন চাকচিক্যের পরিবর্তে নস্টালজিয়ায় মন দিয়েছে। জেনে নিন এই গ্রীষ্মে কোন ধরনের কুশন কভার ট্রেন্ডে রয়েছে।
লাল, নীল, কালো, সবুজ, কমলা ইত্যাদি রঙের সঙ্গে সাদা চেক কাপড় চলতি বছর আবার জনপ্রিয় হয়ে উঠেছে। বেডশিট, পর্দা এবং টেবিল ক্লথের পাশাপাশি কুশন কভারেও বেশ ভালোভাবে জায়গা করে নিয়েছে এই কাপড়গুলো।
পুরোটাই চেক কাপড়ের কিংবা সাদা পোলকা ডট কুশন কভারের চারপাশে কুঁচি দেওয়ার জন্য এই চেক কাপড়গুলো ব্যবহার করা হচ্ছে। চলতি বছরে কুশন কভারে ব্যবহৃত হচ্ছে বো ও ফিতা। কাপড় কেটে বো তৈরি করে তো বসানো হচ্ছেই, আবার কুশন কভারে দুটি ফিতাও জুড়ে দেওয়া হচ্ছে, যেন পছন্দমতো বো বেঁধে দেওয়া যায়। কেউ এমন কুশন কভার দরজিকে দিয়ে বানিয়ে নিচ্ছেন, আবার অনেকে অনলাইন থেকে কিনে নিচ্ছেন। ঘরে এই কুশন কভারগুলো অন্য রকম মায়া সৃষ্টি করে।
ফুল, পাতা, পাখি, প্রিয় চরিত্র, পছন্দের কবিতা, উক্তি দিয়ে মনের মাধুরী মিশিয়ে হ্যান্ড পেইন্ট করে বানানো হয় কুশন কভার। কভারের বেজ কালারটি সোফা, আর্মচেয়ার বা বিছানার সঙ্গে মিল রেখে নানা রঙের মিশেলে করা হয় হ্যান্ড পেইন্ট। আরও ভিন্নমাত্রা এবং দেশীয় ঐতিহ্যের ধাঁচ আনতে অনেকে কভারে জুড়ে দেন রিকশা পেইন্টিং।
আগে আমাদের নানি-দাদি বা মা-খালারা ঘর সাজাতে নিপুণ হাতে দিব্যি বুনে ফেলতেন কুসি-কাঁটার এটা-সেটা। আগে টেবিল ক্লথ, টেলিভিশন কভার, সোয়েটার, মোজা, ফ্রক বা টুপি বানাতে কুসি-কাঁটার কাজ বেশি করা হতো। হালের ইন্টেরিয়র ফ্যাশনে যেন বেশ ভালোই জায়গা করে নিয়েছে কুসি-কাঁটার কুশন কভার। অনলাইন, অফলাইন—দুই জায়গাতেই অনেক ডিজাইনের কুসি-কাঁটার কুশন কভার খুঁজে পাবেন।
গ্রীষ্মের ফল; যেমন তরমুজ, আম, স্ট্রবেরি, মাল্টা, আনারস কিংবা নানা ধরনের ফুল; যেমন কৃষ্ণচূড়া, জারুল, সোনালু ফুলের স্ক্রিনপ্রিন্ট, ব্লক বা সুতার কাজ করা কুশন কভার এখন খুব ট্রেন্ডি। শুধু সোফায় নয়, এসব কুশন কভার শোভা পায় বিছানায় ও প্রাইভেট কারেও। শিশুরা তো বটেই, টিন এজ এবং বড়রাও এমন কুশন পছন্দ করেন। এ ধরনের কুশন কভার বেডরুমের ওভার অল লুকে চনমনে ভাব নিয়ে আসে।
জন লেনন, রবীন্দ্রনাথ, জর্জ হ্যারিসন, মেরিলিন মনরো, অড্রে হেপবার্ন, হ্যারি পটার কিংবা প্রিয় কোনো ব্যক্তিত্ব অথবা চরিত্রের ছবি বা তাঁদের কোনো উক্তি বসানো কুশন কভারও এখন বাজারে পাওয়া যায়। চাইলে এমন কুশন কভার কাস্টমাইজ করেও বানিয়ে নেওয়া যায়। ফেসবুক অনলাইন পেজগুলো এমন বহু অপশন রয়েছে। চাইলে এমন কোনো কুশন কভার বেছে নিতে পারেন চলতি গ্রীষ্মের জন্য।

বর্তমান বিশ্বের তরুণ প্রজন্মের জীবনযাত্রার দর্শন আগের প্রজন্মগুলোর চেয়ে অনেকটাই আলাদা। শুধু ক্যারিয়ার বা আয়ের সুযোগ নয়, তরুণেরা এখন শহরের ক্ষেত্রে প্রাধান্য দিচ্ছেন জীবনের স্বাচ্ছন্দ্য, হাঁটার সুবিধা, মানসিক আনন্দ, নতুন বন্ধু তৈরির সুযোগ, নাইট লাইফ, সাংস্কৃতিক বৈচিত্র্য এবং অবশ্যই সাধ্যের মধ্যে...
৫ ঘণ্টা আগে
আজ বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬। আজ আকাশের তারাগুলো নাকি বেশ ব্যস্ত। কেউ আপনার পকেটের দিকে তাকাচ্ছে, কেউ প্রেমের দিকে, আবার কেউ আপনার মেজাজের দিকে! গ্রহ-নক্ষত্রের গোপন বৈঠক শেষে ১২ রাশির জন্য আজকের বার্তা—জীবনটা একটু আমের মতো মিষ্টি, আবার একটু কাঁঠালের মতো কাঁটাওয়ালা।
৭ ঘণ্টা আগে
মুভি স্টাররা কী করেন, কী খান, কী পরেন—এসব নিয়ে ভক্তদের কৌতূহলের শেষ নেই। সোনম কাপুরের জীবনযাপন এখন বেশ আলোচনায় আছে। ফলে এই বলিউড অভিনেত্রী ও স্টাইল আইকনের খাবারদাবার নিয়ে ভক্তদের জানার ইচ্ছা স্বাভাবিক। ফ্যাশনেবল সব পোশাকে নিজেকে সাজিয়ে তুলতে খাবার টেবিলেও তো নজর রাখতে হয় তাঁকে! তাঁর খাবার সুষম...
১০ ঘণ্টা আগে
পৃথিবীতে ভ্রমণপিয়াসিদের আকাঙ্ক্ষিত গন্তব্য অ্যান্টার্কটিকা। এর হিমশীতল সৌন্দর্য দেখার ইচ্ছা ছিল। বরফ, নীরবতা আর অসীম এক আদিম প্রান্তরের এই চির হিম মহাদেশকে বাংলাদেশ থেকে স্পর্শ করা প্রায় অলৌকিকই মনে হতো।
১৬ ঘণ্টা আগে