
ছুটি কাটিয়ে কর্মব্যস্ত জীবনে ফেরা সব সময়ই একটু চ্যালেঞ্জিং। দীর্ঘ ছুটির পর যখন আমরা কাজে ফিরি, তখন ডেস্কের ওপর জমে থাকা ফাইলের পাহাড় বা ইনবক্সে প্রচুর ই-মেইল দেখে মেজাজ খিটখিটে হওয়াই স্বাভাবিক। এ সময় শরীর অফিসে থাকলেও মন পড়ে থাকে ছুটির দিনগুলোতে। একে মনোবিজ্ঞানের ভাষায় পোস্ট-ভ্যাকেশন ব্লুজ বলা হয়। পেশাজীবনে সাফল্যের জন্য বিরতি শেষে দ্রুত কাজে মনোযোগ দেওয়া জরুরি। কিছু কৌশল অবলম্বন করলে ছুটি শেষে খুব সহজে কাজে মন বসানো এবং আগের ছন্দে ফেরা সম্ভব। কীভাবে এই আলস্য কাটিয়ে আবার কর্মচঞ্চল হয়ে উঠবেন, তার কিছু উপায় জেনে নিন:
হাতে এক দিন সময় রাখুন
ছুটি শেষ করেই পরদিন অফিসে যোগ দেওয়ার পরিকল্পনা করবেন না। অন্তত এক দিন হাতে রেখে বাড়ি থেকে ফিরুন। এই এক দিনের বিরতি আপনাকে মানসিকভাবে প্রস্তুত হতে সাহায্য করবে। এ সময়ে ব্যাগ গোছান, ঘর পরিষ্কার করা বা প্রয়োজনীয় কাজ সেরে নিন। এতে ছুটির ক্লান্তি কাটবে এবং পরদিন তরতাজা মনে অফিসে যাওয়া সম্ভব হবে।
প্রথম দিনেই সব কাজের বোঝা নেবেন না
অফিসে ফেরার প্রথম দিনটি সাধারণত একটু এলোমেলো হয়। এসেই সব কাজ শেষ করে ফেলার তাগিদ অনুভব করবেন না। প্রথম দিনটি রাখুন ই-মেইল চেক করা, সহকর্মীদের আপডেট নেওয়া এবং কাজের একটি তালিকা তৈরির জন্য। মনোবিজ্ঞানীদের মতে, প্রথম দিনেই অতিরিক্ত কাজের চাপ নিলে তা দীর্ঘমেয়াদি অবসাদের সৃষ্টি করতে পারে।
কাজের তালিকা তৈরি করুন
ছুটিতে থাকাকালে অনেক কাজ জমে যায়। সেগুলোর মধ্য থেকে সবচেয়ে জরুরি তিনটি কাজ আগে চিহ্নিত করুন। সব কাজ একসঙ্গে শুরু না করে ছোট ছোট ভাগে ভাগ করে নিন। ছোট ছোট লক্ষ্য পূরণ করলে আপনার আত্মবিশ্বাস বাড়বে এবং বড় কাজের গতি ফিরে আসবে।
সহকর্মীদের সঙ্গে আড্ডা দিন
কাজে হাত দেওয়ার আগে ১০-১৫ মিনিট প্রিয় সহকর্মীদের সঙ্গে কথা বলুন। আপনার ছুটির গল্প শেয়ার করুন, তাঁদের খোঁজ নিন। এতে আপনার মন হালকা হবে এবং অফিসের পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে সুবিধা হবে। সামাজিক যোগাযোগ কর্মক্ষেত্রে ফেরার জড়তা কাটিয়ে দেয়।
ডেস্ক গুছিয়ে নিন
অগোছালো ডেস্ক কাজের মনোযোগ নষ্ট করে। অফিসে গিয়ে প্রথমেই আপনার ডেস্কটি পরিষ্কার করুন। হয়তো ড্রয়ারে জমে থাকা পুরোনো কাগজ বা ধুলাবালু আপনাকে অস্বস্তিতে ফেলছে। ডেস্কে একটি প্রিয় ইনডোর প্ল্যান্ট বা কোনো সুন্দর ছবি রাখতে পারেন, যা আপনাকে কাজে অনুপ্রেরণা দেবে।
নিয়মিত বিরতি নিন
ছুটি থেকে ফেরার প্রথম কয়েক দিন একটানা কাজ করবেন না। প্রতি এক ঘণ্টা পরপর ৫ থেকে ১০ মিনিটের জন্য ডেস্ক থেকে উঠুন। একটু হাঁটাহাঁটি করুন বা পানি পান করুন। এ ছোট বিরতিগুলো আপনার মস্তিষ্ক পুনরায় সচল করতে সাহায্য করবে।
স্বাস্থ্যকর জীবনযাপনে ফিরুন
ছুটিতে সাধারণত আমাদের খাওয়া-দাওয়া এবং ঘুমের রুটিন এলোমেলো হয়ে যায়। কাজে ফেরার পর পর্যাপ্ত ঘুম এবং পুষ্টিকর খাবার নিশ্চিত করুন। প্রচুর পানি পান করুন। শারীরিক সুস্থতা মানসিক সতেজতার মূল চাবিকাঠি।
পরবর্তী ছুটির পরিকল্পনা করুন
শুনতে অদ্ভুত মনে হলেও, পরবর্তী ছোট কোনো ভ্রমণের পরিকল্পনা আপনাকে বর্তমান কাজে আনন্দ দিতে পারে। এটি আপনাকে একটি লক্ষ্য দেবে এবং অবচেতন মনে কাজ করার উৎসাহ জোগাবে।
ছুটি মানেই অলসতা নয়, বরং নিজেকে নতুন করে আবিষ্কারের সুযোগ। বিরতি শেষে কাজে ফেরাটা ভীতিকর না করে একে ইতিবাচকভাবে গ্রহণ করুন। মনে রাখবেন, কাজের ফাঁকে ছোট বিরতি যেমন প্রয়োজন, তেমনি সফল ক্যারিয়ারের জন্য কাজের প্রতি একাগ্রতাও সমান জরুরি। এই সহজ নিয়মগুলো মেনে চললে আপনি যেমন কর্মক্ষম থাকতে পারবেন, তেমনি ছুটি-পরবর্তী মানসিক চাপ থেকেও মুক্ত থাকবেন।
সূত্র: এইচআর ইজিলি, দ্য মিউজ ও অন্যান্য

প্রচণ্ড গরমে অতিরিক্ত ঘাম হচ্ছে। তাই বারবার মুখ ধুতে হচ্ছে। ময়শ্চারাইজার ব্যবহারের পর ত্বক আরও ঘামছে বলে মনে হচ্ছে। সব মিলিয়ে ত্বক খুব শুষ্ক হয়ে মসৃণতা হারাচ্ছে। কোনো সহজ সমাধান আছে কি?
১ ঘণ্টা আগে
শত শত বছর ধরে লাইব্রেরি আর আর্কাইভের অন্ধকারে পড়ে থাকা এমন কিছু সংকেত বা ‘ক্রিপ্টোগ্রাফিক কোড’ এবার আলোর মুখ দেখছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ছোঁয়ায়। সম্প্রতি বিবিসির একটি প্রতিবেদনে উঠে এসেছে, কীভাবে প্রযুক্তির সহায়তায় উন্মোচিত হচ্ছে মধ্যযুগীয় নানা গোপন নথি, প্রেমের চিঠি আর অদ্ভুত সব চিকিৎসা...
১২ ঘণ্টা আগে
পরপর টানা মাংস খাওয়ার পর নিশ্চয়ই মাছ খেতে মন চাইছে। কেবল এক পদের তরকারি দিয়ে সাদা ভাত; ব্যস। এটুকু করতে চাইলে রান্না করতে পারেন সরিষা বাটায় ইলিশ। রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা। ছোট ইলিশ মাছ রিং পিস করে কেটে ধুয়ে নিন। কড়াইয়ে সয়াবিন তেল গরম করে পেঁয়াজকুচি বাদামি করে ভেজে নিন...
১৮ ঘণ্টা আগে
ঝাল আর চর্বিযুক্ত খাবারের পর মুখে মিষ্টির ছোঁয়া আরাম দেয়। এ জন্য অতিথি আপ্যায়নে ঘরেই ঝটপট তৈরি করে নিতে পারেন টার্কিশ মিষ্টি ‘হালকা তাতলিসি’। দেখতে অনেকটা আমাদের দেশের প্যাঁচ ছাড়া জিলাপির মতো অথবা ম্যাক্সিকান চুরোসের মতো। মূলত এটি মুচমুচে ও রসাল রিং ডেজার্ট। অটোমান সাম্রাজ্য থেকে চলে আসা এই...
২ দিন আগে