শীতকাল চলছে। প্রকৃতি এরই মধ্যে বেশ খানিকটা শীতল হয়ে গেছে। সেই সঙ্গে অনীহা তৈরি হয়েছে পানি ব্যবহারের ক্ষেত্রে। ঠান্ডা পানি দিয়ে গোসল করার ভয়ে অনেকে বাদ দিচ্ছেন প্রতিদিনের গোসল। কিন্তু সুস্থ থাকতে এর বিকল্প নেই। তাই নিয়মিত গোসল করতে হবে।
শীতের দিনে গরম পানিতে গোসল করার ঐতিহ্য আমাদের অনেক পুরোনো। কুসুম গরম পানি দিয়ে গোসল করা স্বাস্থ্য ভালো রাখার সহজ উপায়। রক্তচাপ কমানো থেকে ব্যথা উপশম এবং আরও অনেক কিছুর উপকার করে কুসুম গরম পানি দিয়ে গোসল করা।
চুলে গরম পানি দেবেন কি না
শীতকালে চুলে গরম পানি দেওয়া যাবে কি না, তা নিয়ে অনেকের মনে প্রশ্ন থাকে। প্রচলিত ধারণা হলো, চুলে গরম পানি দিলে তা নষ্ট হয়ে যায়। চুলে কিংবা মাথায় গরম পানি দেওয়ার আগে কিছু বিষয় বিবেচনায় রাখতে হবে। সেগুলো মেনে চললে সমস্যা হবে না।
এ বিষয়ে আমরা কথা বলেছিলাম কসমেটোলজিস্ট শোভন সাহার সঙ্গে। তিনি জানান, শীতকালে হালকা গরম পানি দিয়ে চুল ধুয়ে নিলে খুব একটা ক্ষতি হয় না। কিন্তু যাদের মাথার ত্বকে র্যাশ আছে, তাদের এটা এড়িয়ে চলা উচিত। পানি বেশি ঠান্ডা হলে তাতে অল্প পরিমাণে গরম পানি মিশিয়ে সেটাকে স্বাভাবিক তাপমাত্রায় নিয়ে আসতে হবে। এ ক্ষেত্রে পানির সঠিক তাপমাত্রা জানার জন্য চাইলে থার্মোমিটার ব্যবহার করা যেতে পারে।
শোভন সাহা পরামর্শ দেন, পানি আগে পায়ে ঢেলে দেখতে হবে। তাতে শরীরের তাপমাত্রার সঙ্গে পানির তাপমাত্রার ভারসাম্য তৈরি হবে। পানি হঠাৎ মাথায় ঢাললে অনেক ধরনের সমস্যা হতে পারে। এমনকি স্ট্রোকও হতে পারে। পায়ে পানি দেওয়ার পর পুরো শরীরে পানি ঢেলে গোসল করুন। যাঁরা পারলারে চুল ধোয়ান, তাঁদের অবশ্যই স্বাভাবিক তাপমাত্রার সঙ্গে সামঞ্জস্য রেখে মাথায় পানি ব্যবহার করতে হবে।
ঘন ঘন শ্যাম্পু করবেন কি না
হালকা গরম পানি যেকোনো ঋতুতে ব্যবহার করা ভালো। অন্য সময় যেভাবে শ্যাম্পু করেন, সেভাবেই শ্যাম্পু করা উচিত। শীতকালে মাথার ত্বক থেকে অনেক সিবাম বের হয়। তাই খুশকির সমস্যা বেশি থাকে। ঠান্ডার কারণে নিয়মিত শ্যাম্পু করতে না চাইলে খুশকি বেড়ে যায়। তাই শীতকালে নিয়মিত শ্যাম্পু করার পরামর্শ দেন শোভন সাহা।

শরতের সকালে গোসল করে বাইরে বের হওয়ার পরও অফিসে পৌঁছতে পৌঁছতে ঘেমে একাকার অবস্থা হচ্ছে। অনেকে বৃষ্টির দিনের মতো এই মৌসুমেও অফিসে এক সেট বাড়তি কাপড় রাখছেন। তবে যাঁরা অতিরিক্ত ঘামেন এবং মাথার ত্বক থেকে পায়ের তালু অব্দি দীর্ঘ সময় ঘেমে থাকে, তাঁরা ডাক্তারি পরীক্ষা তো করাবেনই, পাশাপাশি...
৯ ঘণ্টা আগে
ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে সর্দিজ্বরে আক্রান্ত হওয়া একটি সাধারণ বিষয়। জ্বর চলাকালে আমরা শরীরের যত্ন নিলেও জ্বর সেরে ওঠার পর অনেকেই এক নতুন সমস্যায় পড়েন। আয়নার সামনে দাঁড়ালেই চোখে পড়ে ত্বকের শুষ্কতা, ঠোঁট ফেটে যাওয়া, চোখের নিচে কালো দাগ এবং মাথায় চিরুনি চালালেই গোছা গোছা চুল উঠে আসার সমস্যা এখন ঘরে
১১ ঘণ্টা আগে
মেকআপ না থাকা সত্ত্বেও ঝলমলে ত্বক, টাইট করে বাঁধা চুল, সুতির সাদা টি-শার্ট আর হাতে এক কাপ মাচা চা। সামাজিক যোগাযোগমাধ্যমে গত কয়েক বছর ধরে রাজত্ব করছে ‘ক্লিন গার্ল’ নান্দনিকতা। আর এখন এই ধারার সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে ‘বেয়ার নেলস’ বা নেল পলিশ ছাড়া খালি নখের ফ্যাশন।
১২ ঘণ্টা আগে
পূজার আমেজ ইতিমধ্যেই পাওয়া যাচ্ছে। পোশাক-আশাকের বিজ্ঞাপন ও ছাড়ের বার্তা বলে দিচ্ছে আনন্দের কথা। আর উৎসবের প্রস্তুতিতে ঘরদোর একদম ঝকঝকে-তকতকে রাখা চাই। পূজার ঠিক আগের দিনগুলোতে রান্নাবান্না, নতুন পোশাক আর মণ্ডপে ঘোরার ব্যস্ততা থাকে। তাই শেষ মুহূর্তের ধকল এড়াতে এখন থেকেই একটু একটু করে ঘর ডিপ ক্লিন...
১৩ ঘণ্টা আগে