
বর্ষা মৌসুমটা কমবেশি সবার কাছেই সিনেমেটিক। ঝুম বৃষ্টিতে নীল শাড়ি পরে বাতাসে চুল ছড়িয়ে ঘুরে ঘুরে নেচে বেড়ানোর দিবাস্বপ্ন দেখতে কার না ভালো লাগে? কিন্তু বিপত্তিটা ঘটে ভেজার পর। সারা বর্ষা মৌসুমই অনেকে খুশকি ও মাথার ত্বকের চুলকানির সমস্যায় ভোগেন। নিয়মিত শ্যাম্পু করেও যেন চুলের আঠালো ভাব থেকে মুক্তি মেলে না। বর্ষাকালে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে বলে এ সময় মাথার ত্বকে প্রচুর খুশকি জন্মে। তা ছাড়া বৃষ্টির পানিতে অ্যাসিড থাকায় তা চুলের স্বাস্থ্যহানি ঘটায়। এসব থেকে মুক্ত থাকতে চুলের যত্নে রুটিন মেনে চলতে হবে।
মোটা দাঁতের চিরুনি দিয়ে চুল আঁচড়াতে হবে। ঘন ও চিকন দাঁতের চিরুনি দিয়ে চুল আঁচড়ালে তা ভেঙে যায়। অনেকেই স্নানের পরপরই চুল আঁচড়ান। এতে চুল পড়ার আশঙ্কা বেশি থাকে। কারণ, স্নানের পর চুলের গোড়া নরম থাকে। একই কারণে বৃষ্টিতে ভিজে যাওয়ার পর চুল মুছেই মাথা আঁচড়াবেন না। শুকিয়ে নিয়ে তারপর চুল আঁচড়ান। রাতে ঘুমানোর আগে মোটা দাঁতের চিরুনি দিয়ে ভালোভাবে চুল আঁচড়ে ঢিলেঢালা ভাবে বেঁধে ঘুমাতে হবে। ফাঙ্গাসের সংক্রমণ এড়াতে অন্যের চিরুনি ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে।
চুল স্বাস্থ্যোজ্জ্বল রাখার অন্যতম সহজ উপায় হচ্ছে নারকেল তেল ব্যবহার। বর্ষাকাল বলে নারকেল তেল ব্যবহার করা থেকে বিরত থাকবেন না। শ্যাম্পু করার এক ঘণ্টা আগে মাথার ত্বক ও চুলে নারকেল তেল ব্যবহার করলে চুল ভালো থাকবে।
বৃষ্টিতে ভিজে গেলে বাড়ি ফিরে চুল ভালোভাবে শ্যাম্পু করে নিতে হবে। কারণ, বৃষ্টির পানি মাথার ত্বকের সেবাম উৎপাদন বাড়িয়ে দেয়। ফলে চুল তৈলাক্ত ও আঠালো হয়ে পড়ে। তাই এ সময় অ্যান্টিড্যান্ড্রাফ ও ডিপ ক্লিনজিং শ্যাম্পু ব্যবহার করুন। শ্যাম্পু করার পর কন্ডিশনার লাগিয়ে পর্যাপ্ত পানি দিয়ে চুল ধুয়ে নিতে হবে। এরপর চুলে সেরাম লাগাতে ভুলবেন না।

এ সময় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে বলে চুল শুকাতে সময় লাগে। যাঁরা রাতে স্নান করেন, তাঁরা চুল ভালোভাবে না শুকিয়ে ঘুমাতে যাবেন না। ভেজা ও স্যাঁতসেঁতে চুল ব্যাকটেরিয়ার আশ্রয়স্থল। প্রয়োজন হলে হেয়ার ড্রায়ার দিয়ে কুল এয়ারে ৬০ শতাংশ শুকিয়ে তারপর ফ্যানের বাতাসে চুল পুরো শুকিয়ে নিন।
চুল ভালোভাবে পরিষ্কার করার জন্য সপ্তাহে অন্তত এক দিন ভেষজ প্যাক লাগাতে পারেন। এ সময় চুল গভীর ভাবে পরিষ্কারের জন্য রিঠা, মধু ও লেবুর রস মিশিয়ে প্যাক তৈরি করে চুলে ব্যবহার করতে পারেন। মাথায় খুশকি বা অ্যালার্জি হওয়ার প্রবণতা থাকে। সে ক্ষেত্রে নিমপাতা ভেজানো পানি ও মেথি বাটা একসঙ্গে পেস্ট করে চুলের গোড়ায় লাগাতে হবে। আধা ঘণ্টা পর শ্যাম্পু দিয়ে ধুয়ে নিতে হবে। যাদের মাথায় প্রচুর খুশকি হয়, তারা আধা কাপ লেবুর রসের সঙ্গে আধা কাপ পানি ও দুই চা-চামচ মধু একসঙ্গে মিশিয়ে মাথার ত্বক থেকে শুরু করে পুরো চুলে লাগিয়ে নিন। এরপর আধা ঘণ্টা রেখে শ্যাম্পু দিয়ে ধুয়ে কন্ডিশনার লাগিয়ে চুল ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। এ ছাড়া পারলারে গিয়ে নিয়মিত স্পা ও ওজন থেরাপি নেওয়া যেতে পারে।
বর্ষাকালে পানি পানের পরিমাণ কমে যায়। কিন্তু সুস্থ থাকতে ও চুল ভালো রাখতে শরীরে পানির ভারসাম্য বজায় রাখতে হবে। তাই প্রতিদিন পর্যাপ্ত পানি পান করুন। চুল ভাঙা ও রুক্ষতা দূর করতে পর্যাপ্ত পানি পানের বিকল্প নেই।
লেখক: কসমেটোলজিস্ট ও স্বত্বাধিকারী, শোভন মেকওভার

আপনি যদি ‘থেরাপি’ ভেবে এআইয়ের সঙ্গে কথা বলেন, তাহলে থামতে হবে। প্রশ্ন হলো, এআই কি আদৌ কোনো কাজে দেয়? কিছু দিক দিয়ে দেয়, সেটা অস্বীকার করছি না। কিন্তু আসল প্রশ্ন হলো, এআই থেরাপি কি সেই জিনিসগুলো দিতে পারে, যেগুলো সত্যিই আমাদের ভেতরের ক্ষত সারায়? আজকাল কিশোর-তরুণেরা বিষণ্নতা কাটাতে এআই চ্যাটবটের...
৩ ঘণ্টা আগে
এটি এমন এক অভিনব আয়োজন, যেখানে কোনো ক্যাফেতে কোনো এক কে-পপ তারকার জন্মদিনের জাঁকালো পার্টি হবে অথচ যাঁর জন্মদিন সেই তারকা বা গেস্ট অব অনার নিজেই সেখানে উপস্থিত থাকবেন না। সিউলের হংদে এবং মেইং-দংয়ের মতো এলাকাগুলো এই বিশেষ সংস্কৃতির মূল কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। ভক্তদের এই ভালোবাসা, সৃজনশীলতা...
৬ ঘণ্টা আগে
বৃষ্টিভেজা দিনে দিনে মনটা একটু গরম আর আরামদায়ক কিছুর জন্য আনচান করবেই। আবার হুটহাট বৃষ্টিতে ভিজে বাড়ি ফিরলে শরীর চাঙা করতে এবং ঠান্ডা লাগার হাত থেকে বাঁচতেও এক বাটি ধোঁয়া ওঠা স্যুপের কোনো বিকল্প নেই। টমেটো স্যুপ এমন একটি চমৎকার ও পুষ্টিকর খাবার, যা তাজা টমেটো, হার্বস এবং মসলার গুণে একদিকে যেমন...
৭ ঘণ্টা আগে
বাসে উঠেছেন, অফিসে পৌঁছেছেন কিংবা বন্ধুদের সঙ্গে আড্ডায় বসবেন—সবকিছুই একদম স্বাভাবিক চলছিল। হঠাৎ হাতটা অভ্যাসবশত পকেটে বা ব্যাগে গেল। মোবাইল ফোন নেই! সঙ্গে সঙ্গে বুকের ভেতর একটা অদ্ভুত শূন্যতা মোচড় দিয়ে উঠল। আধুনিক মনোবিজ্ঞানীদের মতে, এমন পরিস্থিতিতে আপনি একা নন, আমাদের অবচেতনেই এই ছোট্ট ডিভাইস...
১ দিন আগে