
বৈশাখের শুরু মানেই গরমে নাজেহাল অবস্থা। যাঁদের প্রতিদিনই কাজে বের হতে হয়, তাঁদের ত্বক এ সময় বেশি ক্ষতিগ্রস্ত হয়। যার কারণে এ ঋতুতে কখনো ত্বক দেখায় মলিন, আবার কখনো তাতে পড়ে কালো ছোপ। ব্যস্ততার জন্য ঘরোয়া উপায়ে এখন অনেকে নিজের ত্বকের যত্ন নেওয়ার সুযোগ পায় না বলে শেষ ভরসা হিসেবে বিভিন্ন ব্র্যান্ডের সৌন্দর্যপণ্য ব্যবহার করে। তবে প্রচণ্ড গরমে সৌন্দর্যপণ্য বেছে নেওয়ার ক্ষেত্রে কিছুটা সতর্কতা অবলম্বন করা জরুরি। সঠিক পণ্য বেছে না নিলে ত্বকের উপকার হওয়ার চেয়ে ক্ষতির আশঙ্কাই বেশি থাকে। বৈশাখের গরমে কেমন সৌন্দর্যপণ্য বেছে নেওয়া উচিত, তা নিয়ে অনেক সময়ই উভয়সংকটে ভুগি। শোভন মেকওভারের কসমেটোলজিস্ট শোভন সাহার সঙ্গে কথা বলে জানা যায় এ সময়ে কী ধরনের সৌন্দর্যপণ্য ব্যবহার করা উচিত সে সম্পর্কে।
শোভন সাহা জানান, নিয়মিত ও ভালো ব্র্যান্ডের পণ্য ব্যবহার করার পরও অনেকের ত্বক সুস্থ থাকে না। এর প্রধান কারণ ত্বক অনুযায়ী সঠিক পণ্য বেছে না নেওয়া। ঋতু পরিবর্তন হলে গাছে যেমন নতুন পাতা জন্মায়, ঠিক তেমনি ত্বকও তাদের ধরন বদলে ফেলে। তাই ঋতু বদলের সঙ্গে সঙ্গে আমাদের ব্যবহার করা পণ্যও বদলে ফেলা জরুরি। কিন্তু অনেকে সারা বছর ধরে একই পণ্য ব্যবহার করে। গরমে সঠিক পণ্য ব্যবহার না করলে বলিরেখা, সানবার্ন, ব্রণসহ বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে। অনেকে গরমে ময়শ্চারাইজার এড়িয়ে যায়। কিন্তু যেকোনো আবহাওয়াতেই এখন ময়শ্চারাইজার ব্যবহার করার পরামর্শ হয়। কারণ, গরমে শুধু যে ত্বক তেল চিটচিটে হয় তা নয়, অনেকের ত্বক অতিরিক্ত শুষ্ক হয়ে যায়। এর কারণ, আবহাওয়ার আর্দ্রতা ও শরীর ভেতর থেকে হাইড্রেটেড না থাকা।
তবে গরমে ময়শ্চারাইজার ব্যবহারের ক্ষেত্রে ক্রিমটি জেল-বেইজড কি না, সেদিকে লক্ষ রাখতে হবে। অতিরিক্ত গরমে অয়েল-বেইজড ময়শ্চারাইজার ব্যবহার করলে ত্বক আরও তৈলাক্ত হয়ে যাবে। গরমে ত্বক ভালো রাখতে একে পরিষ্কার রাখার কোনো বিকল্প নেই বলে জানান শোভন সাহা। সে ক্ষেত্রে বেছে নিতে হবে সঠিক ক্লিনজার। এটি ত্বকের গভীরের ময়লা পরিষ্কার করতে সাহায্য করে। তাই গরমে ব্যবহার করতে হবে জেল-বেইজড ক্লিনজার। এ ধরনের ক্লিনজার ত্বকের বাড়তি তেল নিয়ন্ত্রণে সাহায্য করে।
ত্বকের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ পণ্য হচ্ছে টোনার। এটি ত্বকের পিএইচ লেভেল ঠিক রাখে। গরমে ভিটামিন সি-যুক্ত টোনার বেছে নেওয়া উচিত। এটি কেনার আগে অবশ্যই দেখে নিতে হবে, তা অয়েল ফ্রি কি না। অ্যালকোহল আছে এমন টোনার ব্যবহার করা উচিত নয়। গরমেও যেহেতু অনেকের ত্বক রুক্ষ থাকে, সে ক্ষেত্রে বেছে নিতে হবে হাইড্রেটিং টোনার।

শোভন সাহা বলেন, ‘ত্বকের যত্ন বলতে আমরা শুধু মুখের ত্বকের ওপর বেশি মনোযোগ দিয়ে থাকি। কিন্তু গরমের প্রভাব আমাদের শরীর ও মাথার ত্বকের ওপরও পড়ে। গরমে তরতাজা থাকার জন্য প্রতিদিন ভালো করে স্নান করতে হবে। এ সময় ক্ষারজাতীয় সাবান এড়িয়ে যেতে হবে। সে ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে বডিওয়াশ। গরমে অনেক ঘাম হয়। বডিওয়াশ খুব সহজে শরীরের তেল নিয়ন্ত্রণ ও ময়শ্চারাইজড রাখতে সাহায্য করে। বডিওয়াশে ক্ষারের পরিমাণ কম থাকে।

‘এখানে স্ক্যাল্প বা মাথার ত্বকের কথা ভুলে গেলে একেবারেই অন্যায় হবে। মাথার ত্বক ভালো রাখার জন্য সঠিক শ্যাম্পু বেছে নিতে হবে। গরমে অনেকের মাথার ত্বক তৈলাক্ত হয়ে যায়। সে ক্ষেত্রে অয়েল ফ্রি শ্যাম্পু ব্যবহার করতে হবে। ডিটারজেন্ট আছে এমন শ্যাম্পু ব্যবহার করা যাবে না। গরমে অনেকে প্রতিদিন শ্যাম্পু ব্যবহার করে থাকে। ফলে চুলের প্রাকৃতিক তেল নষ্ট হয়ে যায়। তাই সপ্তাহে তিন দিনের বেশি শ্যাম্পু ব্যবহার না করাই ভালো।’
গরমে যেকোনো পণ্য ব্যবহারের আগে তাতে কোন ধরনের উপাদান ব্যবহার করা হয়েছে, তা দেখে নিতে হবে। যেকোনো পণ্য যাতে হালকা গড়নের হয়, সেদিকে লক্ষ রাখতে হবে। যদি কোনো কিছু ত্বকে ব্যবহারের পর অনুভব হয় যে ভারী কিছু ব্যবহার করা হয়েছে কিংবা বাড়তি কিছু দেওয়া হয়েছে, তাহলে বুঝতে হবে পণ্যটি সঠিক নয়।

গত ৫০ বছরে ত্বকের ক্যানসারের হার বাড়তে থাকায় সূর্যের আলো নিয়ে চিকিৎসাবিজ্ঞানের দৃষ্টিভঙ্গিতে বড় পরিবর্তন এসেছে। অতিরিক্ত সূর্যালোক ত্বকের ক্যানসারের ঝুঁকি বাড়ায়—এ বিষয়ে প্রমাণ এখন শক্তিশালী। ফলে সূর্যের আলো এড়িয়ে চলা এবং সানস্ক্রিন ব্যবহারের ওপর জোর দেওয়া হয়েছে। কিন্তু সাম্প্রতিক গবেষণায়...
৮ ঘণ্টা আগে
উনিশ শতকের শুরুর দিকে ঝিটকা ও আশপাশের এলাকায় ব্যাপক আকারে ধনে, পেঁয়াজ ও রসুনের চাষ হতো। ইছামতী নদীপথে নৌকায় করে এসব কৃষিপণ্য দেশের বিভিন্ন অঞ্চলে পৌঁছে দিতেন ব্যবসায়ীরা। সে সময় স্থানীয় ব্যবসায়ী আনন্দ মোহন পোদ্দারের দুই ছেলে যোগেশ্বর মোহন পোদ্দার ও রায়চরণ মোহন পোদ্দার ধনের ব্যবসা শুরু করেন। বড় বড়...
১১ ঘণ্টা আগে
পার্লামেন্টে ছাতা মাথায় দিয়ে হেঁটে যাচ্ছেন কঙ্গনা রনৌত। এক হাতে রোলেক্সের ঘড়ি ও বার্কিন ব্যাগ, অন্য হাতে ভারত মহাসাগরের সংস্কৃত নাম ‘রত্নাকর’ থেকে অনুপ্রাণিত নকশায় ‘গুড আর্থ’-এর একটি প্রিন্টের ছাতা। পরনে মণিপুরভিত্তিক ব্র্যান্ড এনইউপিআইয়ের তৈরি বেবি-ব্লু অ্যারি সিল্কের হালকা ওজনের শাড়ি। না, কোনো...
১৪ ঘণ্টা আগে
দৈনিক রুটিন আগের মতোই রয়েছে। কিন্তু সন্ধ্য়েবেলায় বাড়ি ফেরার পর খুব বেশি ক্লান্ত অনুভব করছেন। কারণটা নিজেও বুঝতে পারছেন না। ঝট করে আগে যেভাবে সব কাজ শেষ করে ফেলতে পারতেন, আজকাল সেখানে অলসতা কাজ করছে। শারীরিকভাবে ফিট থেকেও সারা দিন ক্লান্তি ও অলসতার মুখোমুখি হলে দৈনন্দিন রুটিনে কিছু সাধারণ পরিবর্তন আন
১৬ ঘণ্টা আগে