
বলিউড নায়িকারা মা হওয়ার পরও কী করে ফিট থাকেন, এটা নিয়ে সবারই প্রশ্ন। এরপরের প্রশ্নটি হলো, মা হওয়ার পরও কীভাবে তাঁরা ক্যারিয়ার সামলাচ্ছেন। ভোগ ম্যাগাজিনে প্রকাশিত একটি ফিচারে জানা গেছে, বলিউড তারকা মায়েদের প্যারেন্টিং বিষয়ে। এতে নতুন ও কর্মজীবী মায়েদেরও কিছু টিপস দিয়েছেন তাঁরা।
ঐশ্বরিয়া রাই
২০১১ সালে সাবেক এই বিশ্বসুন্দরীর মেয়ে আরাধ্যর জন্ম হয়। এয়ারপোর্ট থেকে শুরু করে অ্যাওয়ার্ড অনুষ্ঠান কিংবা লাল গালিচা; প্রায় সবখানেই মেয়েকে নিয়ে হাজির হতে দেখা যায় এ তারকাকে। মায়ের সঙ্গে মেয়ের হৃদ্য়তা বরাবরই নজর কেড়েছে ভক্তদের। ভুবন-ভোলানো এই সুন্দরী কী করে ক্যারিয়ার ও সন্তান দুটোই সফলভাবে সামলান—তা নিয়ে মনে প্রশ্ন জাগতেই পারে। তবে এ নিয়ে ঐশ্বরিয়ার সোজাসাপ্টা উত্তর, ‘কন্যাসন্তানকে বড় করা খুব কঠিন কোনো কাজ না। তা ছাড়া ওর জীবনটা কেমন হবে, তা নির্ধারণ বা বেছে দেওয়ার জন্য তো আমি কেউ না। আমি তার মা, আর প্রতিটি দিনই আমি নিজেকে ও আমার সন্তানকে নতুন করে আবিষ্কার করছি। আমি শুধু চাই সে হাসিখুশি ও সুস্থ থাকুক এবং নিরাপদভাবে বেড়ে উঠুক।’ তিনি আরও বলেন, ‘মা হিসেবে আমি কেবল এতটুকুই চাই, আরাধ্য যেন নিজের মতো বেড়ে উঠতে পারে এবং নিজের ব্যক্তিত্ব নিয়ে স্বাচ্ছন্দ্য়বোধ করে।’

কারিনা কাপুর খান
দুই সন্তানের মা কারিনা কাপুর খান গর্ভকালেও কাজের শিডিউল ও কর্মঘণ্টায় কোনো বত্য়য় ঘটনাননি। তাঁর কাছে সন্তান জন্মদান পৃথিবীর সব স্বাভাবিক ঘটনাগুলোর মতোই একটি। ফলে গর্ভকালীন শুট ও ডাবিংয়ে নিয়মিত থাকার প্রসঙ্গে কোনো প্রশ্ন এলেও তিনি তার কোনো উত্তর দিতে রাজি হননি। তবে সন্তান জন্মদানের পরই যখন আশপাশ থেকে কর্মজীবী মায়ের ভুলভ্রান্তি, সন্তানকে পর্যাপ্ত সময় দেওয়া নিয়ে যারা কথা বলতে থাকেন, তাঁদের একটা কথাই তিনি বলেছেন, ‘একজন কর্মজীবী মা কিন্তু তার সন্তানের কাছে সঠিক দৃষ্টান্ত হয়ে উঠতে পারেন। সন্তান তার মাকে স্বয়ংসম্পন্ন ও সুখী দেখছে, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। ফলে কর্মজীবী মায়েদের উচিত নিজের ওপর ভরসা রাখা।’

টুইঙ্কেল খান্না
অভিনেত্রী ও প্রযোজক টুইঙ্কেল খান্না প্যারেন্টিংয়ের ব্যাপারে খানিকটা ভিন্নভাবে ভাবেন। তিনি মনে করেন, সন্তানদের ভুল করতে ও সে ভুল থেকে শিখতে দেওয়াটাও জরুরি। সমস্যায় পড়লে কখন কার কাছে সাহায্য় চাইতে হবে, সেটাও যেন সন্তান নির্ধারণ করতে শেখে সেই সুযোগ দেওয়াটাও গুরুত্বপূর্ণ। তিনি বলেন, ‘আমরা সব সময় সন্তানদের পড়াশোনা করে সফল হতে উৎসাহ দিই। কিন্তু তাদের কি আমরা কখনো বলি যে, সফল না হতে পারাটাও স্বাভাবিক; এটাও জীবনেরই অংশ?’ তিনি আরও বলেন, ‘আমাদের ভারতীয় সংস্কৃতিতে মা-বাবাকে ভক্তি করা, মেনে চলাকেই গুরুত্ব দেওয়া হয়। ভালো সন্তান মানেই সে হবে মা-বাবার একান্ত বাধ্য়গত। কিন্তু সন্তানের সঙ্গে সহজ যোগাযোগ, নিঃস্বার্থ ভালোবাসা, তাদের দিকে বন্ধুর হাত বাড়ানোকেও কি সমান গুরুত্ব দিতে পারি না আমরা?’

মালাইকা অরোরা
মায়েরা সাধারণত সন্তান ও পরিবারের সদস্যদের দিকেই বেশি মনোযোগ দেন। এর ওপর বাইরে কাজ করলে তো কথাই নেই। কিন্তু মানুষ হিসেবে তারও তো প্রয়োজন নিজের যত্ন নেওয়া, ভালোলাগার কাজটি করা। ঠিক এমনভাবেই ভাবেন মালাইকা অরোরা। ‘আমি মনে করি প্রত্য়েক মায়েরই উচিত নিজের জন্য একটু সময় বের করা। করার মতো সংসারে হাজারো কাজ থাকবে, তবে তারপরও নিজের জন্য দিনের একটা ভাগে একটু সময় রাখা উচিত। এই সময়টায় নিজের যা ভালোলাগে তা করতে হবে; তা হতে পারে শপিং কিংবা স্পা। এককথায় যেটা করলে আনন্দ পাওয়া যাবে একটু হলেও! আর মা ভালো থাকলে সন্তানও ভালো থাকবে।’

নেহা ধুপিয়া
নেহা ধুপিয়া স্পষ্ট বলেছেন, নতুন মায়েদের অবশ্যই সবার সঙ্গে নিজের অনুভূতি ভাগ করে নেওয়া উচিত। তিনি বলেন, ‘পোস্ট-পার্টাম ডিপ্রেশন একটি কঠিন বাস্তবতা। পুরো গর্ভকালে আশপাশে অনেক মানুষ পাওয়া যায় সাহায্য়ের জন্য, কিন্তু সন্তান জন্মের পর অনেক ধরনের হরমোন নিঃসৃত হয়ে অবসাদ তৈরি করে; যা মাকে একাই সামাল দিতে হয়।’ তিনি বলেন, ‘আমি অনেক সৌভাগ্য়বান যে আমার সময়ে আমি আমার স্বামী ও পরিবারকে পাশে পেয়েছি। কিন্তু অন্যদের জন্য আমার পরামর্শ, নিজের অনুভূতি, ভালো লাগা, খারাপ লাগা নিয়ে সবার সঙ্গে কথা বলুন।

চলতি সময়ে জনপ্রিয় হয়ে উঠেছে টাইপ সি প্যারেন্টিং। এই পদ্ধতিতে সন্তানের আবেগপ্রবণ বুদ্ধিমত্তা এবং মানসিক সুস্থতাকে বেশি প্রাধান্য দেওয়া হয়। এই পদ্ধতিতে অভিভাবকেরা সন্তানের ওপর নিজের ইচ্ছা চাপিয়ে দেওয়ার বদলে তাদের নিজস্ব চিন্তাভাবনা এবং আবেগ প্রকাশ করতে উৎসাহিত করেন। এই প্যারেন্টিংয়ের নাম যেহেতু...
৩ ঘণ্টা আগে
কর্মব্যস্ত জীবনে শরীরচর্চার জন্য সময় বের করা অনেকের জন্য বড় চ্যালেঞ্জ। ভোরের আলসেমি কাটিয়ে ঘুম থেকে ওঠা কিংবা কাজের ফাঁকে ব্যায়াম করার মতো সময় অনেকের হয়ে ওঠে না। এই পরিস্থিতিতে তাদের মনে প্রশ্ন জাগে, রাতে বা সন্ধ্যায় ব্যায়াম করা কি আদৌ স্বাস্থ্যকর? দীর্ঘদিনের প্রচলিত ধারণা ছিল, রাতের শরীরচর্চা...
৫ ঘণ্টা আগেমেঘ আর কাশফুল তো আছেই; খাবারের ঘ্রাণও জানান দেয়, শরৎ এসেছে। শহরে থাকুন আর গ্রামে, এই ঋতুতে নাকে লাগবে জ্বাল দেওয়া তালের রসের ঘ্রাণ। শরৎ এসেছে মানে তালের বড়া, পায়েস, পিঠা বা ক্ষীরের কথা মনে হবে কোনো উসকানি ছাড়াই।
১২ ঘণ্টা আগে
ঝটপট প্রোটিনের চাহিদা মেটাতে কিংবা সকালের নাশতায় সেদ্ধ ডিম প্রায় সবার পছন্দ। অনেকে সকালের তাড়াহুড়োয় সময় বাঁচাতে একসঙ্গে বেশ কয়েকটি ডিম সেদ্ধ করে ফ্রিজে রেখে দেন। সাধারণ কাঁচা ডিমের চেয়ে সেদ্ধ ডিম দ্রুত পচনশীল। কারণ, সেদ্ধ করার ফলে ডিমের খোসার ভেতরের প্রাকৃতিক সুরক্ষা কবচ নষ্ট হয়ে যায়।
১৩ ঘণ্টা আগে