উত্তর আফ্রিকার সুস্বাদু ও ঐতিহ্যবাহী খাবার মরোক্কান মিটবল, যা স্থানীয়ভাবে কেফতা নামে সুপরিচিত। সাধারণ মিটবলের চেয়ে এটি অনেকটাই আলাদা। কিমার সঙ্গে ভেজানো পাউরুটি, পেঁয়াজ, রসুন ও ধনেপাতার সঠিক মেলবন্ধন মিটবলকে করে তোলে অত্যন্ত নরম ও রসাল। যেকোনো পারিবারিক আয়োজন, অনুষ্ঠান কিংবা বিকেলের নাশতায় ঝটপট ভিন্ন স্বাদের কিছু পরিবেশন করতে চাইলে এই মরোক্কান কেফতা হতে পারে আপনার প্রথম পছন্দ।
মিটবল তৈরির জন্য ৫৫০ গ্রাম গরু বা খাসির কিমা, দুধে ভিজিয়ে নেওয়া হোয়াইট ব্রেড, ১টি মিহি করে গ্রেট করা ছোট লাল পেঁয়াজ, ২ কোয়া মিহি রসুনকুচি, ১ মুঠো ধনেপাতাকুচি, ৩ চা-চামচ মসলা, আধা চা-চামচ আদাগুঁড়া, স্বাদমতো লবণ ও গোলমরিচগুঁড়া এবং ভাজার জন্য সামান্য অলিভ অয়েল। সালাদের জন্য পাতলা করে কাটা ৪টি গাজর, ৩ টেবিল চামচ কমলার রস, ১ মুঠো পুদিনাপাতার কুচি এবং পরিমাণমতো অলিভ অয়েল, লবণ ও গোলমরিচ।
প্রথমে একটি বড় বাটিতে ভিজিয়ে রাখা পাউরুটি, কিমা, পেঁয়াজ, রসুন, ধনেপাতা, আদাগুঁড়া, লবণ ও গোলমরিচ একসঙ্গে ভালো করে মেখে নিন। মাখানো কিমা থেকে ছোট ছোট আকারের অর্থাৎ প্রায় ১ টেবিল চামচ পরিমাণ মিটবল তৈরি করে নিন। বলগুলো একটি ট্রেতে সাজিয়ে ভাজার আগে অন্তত ৩০ মিনিট ফ্রিজে রেখে দিন। এতে ভাজার সময় এগুলো ভেঙে যাবে না। এবার সালাদ তৈরির জন্য অন্য একটি বাটিতে পাতলা করে কাটা গাজর, কমলার রস, পুদিনাপাতা, অলিভ অয়েল, লবণ ও গোলমরিচ মেখে ফ্রিজে রেখে দিন। মিটবল ভাজার জন্য ফ্রাইপ্যান বা কাস্ট আয়রন প্যান মাঝারি আঁচে গরম করুন এবং মিটবলগুলোতে সামান্য অলিভ অয়েল ছিটিয়ে নিন। প্যানে দিয়ে ঘুরিয়ে-ফিরিয়ে চারপাশ হালকা বাদামি হওয়া পর্যন্ত ভেজে নামিয়ে নিন।
একটি বড় প্লাটারে গরম-গরম মিটবল সাজিয়ে পাশে ফ্রিজে রাখা ঠান্ডা ক্যারট সালাদ এবং সস দিয়ে পরিবেশন করতে পারেন।
সূত্র: দ্য মেডিটেরিয়ান ডিশেস

ভোরের মিষ্টি আলো আর হালকা হাওয়ায় দিনের শুরুটা কার না ভালো লাগে! তবে ঘুম থেকে উঠে হাত-মুখ ধোয়ার মতোই সকালের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি স্বাস্থ্যকর অভ্যাস হতে পারে ঘরের জানালাগুলো পুরোপুরি খুলে দেওয়া। সারা রাতের বদ্ধ পরিবেশের পর সকালে জানালা খোলার অভ্যাস শুধু ঘর সতেজই করে না, বরং আমাদের শারীরিক ও...
৪ ঘণ্টা আগে
সাজসজ্জা যাই করুন না কেন, ঘুমানোর আগে মেকআপ ঠিকঠাক তোলা না হলে পরবর্তী সময়ে ত্বকের ভোগান্তির অন্ত থাকে না। মনে রাখতে হবে, শুধু ক্লিনজার দিয়ে মুখ ধুয়ে নেওয়াই মেকআপ তোলার জন্য যথেষ্ট নয়। মেকআপের পরত যদি ত্বকে বুলিয়ে নেওয়ার অভ্যাস থাকে তাহলে শুধু মেকআপ রিমুভার বা ফেসওয়াশে ভরসা রাখাই যথেষ্ট নয়। তাহলে...
২০ ঘণ্টা আগে
সকালে এক কাপ গরম চা বা কফি। অনেকের কাছে এটাই দিনটা চমৎকার কেটে যাওয়ার একটা দারুণ শুরু বলে মনে হয়। এই এক কাপ গরম পানীয় দিয়ে দিন শুরু করা আমাদের অনেকের নিত্যদিনের অভ্যাস। বিশেষ করে শীতের দিনে ধোঁয়া ওঠা পানীয় শরীরে এক মুহূর্তে চাঙা ভাব এনে দেয়।
১ দিন আগে
ত্বক মুহূর্তে উজ্জ্বল, প্রাণবন্ত ও দাগহীন করতে রূপচর্চার জগতে এখন নতুন ক্রেজ গ্লোয়িং স্কিন আইভি ড্রিপ। কসমেটিক ক্লিনিক ও বিউটি পারলারগুলোতে বড় বড় বিজ্ঞাপন দিয়ে দাবি করা হচ্ছে, কোনো প্রকার নাইট ক্রিম, সিরাম বা ফেশিয়াল না করে, স্রেফ স্যালাইনের মতো একটি ইনফিউশনের মাধ্যমে
১ দিন আগে