গনগনে গরমের দিন কেবল শুরু হলো। এরপর বৈশাখ–-জ্যৈষ্ঠ পুরো দুই মাস মাথার ওপর চড়ে বসবে সূর্যের তাপ। তারপর বৃষ্টির দিন শুরু। ফলে আলমারি থেকে ছাতা বের করার সময় চলে এসেছে। কিন্তু এ কয় মাস আলমারি বন্দী থাকার পর ছাতার বেহাল দশার কথা ভুলেই গিয়েছিলেন হয়তো। উপায় একটাই—নতুন ছাতা কেনা। বর্তমান সময়ে ফ্যাশন এবং কার্যকারিতা হাতে হাত মিলিয়ে চলে। এই দুটো বিষয় মাথায় রেখে সঠিক ছাতা খুঁজে পাওয়া খানিক কঠিন কাজ বইকি। গ্রীষ্ম কিংবা বর্ষা—যেকোনো ঋতুতে সঠিক ছাতা রক্ষাকর্তা হিসেবে কাজ করতে পারে। তাই বাজারের হাজারো ছাতার মধ্যে এমন ছাতা খুঁজে নিতে হবে, যা শুধু স্থায়িত্ব ও নির্ভরতার নিশ্চয়তা দেয় না, সঙ্গে চাহিদা, প্রয়োজনীয়তা ও স্টাইল—এই তিনের চাহিদা মেটায়।
ছাতা কেনার সময় আপনি ঠিক কোন ধরনের ছাতা খুঁজছেন, সে বিষয়গুলোর ওপর মনোযোগ দিন। সহজে বহন করা যায়, টেকসই, নান্দনিক নকশা এবং রং ও প্রাত্যহিক জীবনে ব্যবহার করা যায়, এমন ছাতা বাছাই করুন।
ভালো মানের ছাতা শুধু রোদ-বৃষ্টি থেকে আশ্রয় দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ নয়; এটি ক্ষতিকর অতিবেগুনি রশ্মি থেকেও রক্ষা করে। তাই ছাতা কেনার সময় রেশম দিয়ে তৈরি পঞ্জি ফেব্রিকসের ওয়াটারপ্রুফ ছাতা বাছাই করুন। এ ছাড়া ক্যানোপিতে ইউভি প্রতিরক্ষামূলক আবরণ অতিবেগুনি রশ্মি থেকে মুক্ত রাখে। এই দুই ধরনের সংমিশ্রণে তৈরি ছাতা যেকোনো ঋতু কিংবা আবহাওয়ায় যথেষ্ট সুরক্ষা দেবে।
ছাতার আকার ও আকৃতি এর কার্যকারিতা নির্ধারণে যথেষ্ট ভূমিকা রাখে। নিজের ও জিনিসপত্রের জন্য বেশি জায়গার প্রয়োজন হলে প্রশস্ত ছাউনিসহ বড় ছাতা বাছাই করুন। ভ্রমণ ও নিয়মিত চলাফেরায় ব্যাগ কিংবা ব্যাকপ্যাকে সহজে ভাঁজ করে রাখা যায়—এমন ছাতা বেশ ভালো।

স্থায়িত্ব কিংবা আকার-আকৃতি—যেটাকেই গুরুত্ব দিন না কেন, সঠিক ভাঁজ ছাতার কার্যকারিতা ও স্থায়িত্বে বড় ফারাক তৈরি করে দেবে। দুই ভাঁজের ছাতা স্থায়িত্বের জন্য সুপরিচিত। এর শক্ত কাঠামো দীর্ঘদিন ব্যবহারের নিশ্চয়তা দেয়। তিন ভাঁজের ছাতা ব্যাগ কিংবা পকেটে বহনযোগ্য। সহজে ভাঁজ করা যায় এবং যখন ব্যবহার হয় না, তখন খুবই কম জায়গার প্রয়োজন পড়ে। তবে আকারে বড়, ভাঁজ করা যায় না, এমন ছাতা টেকসই। এগুলো প্রশস্ত ছাউনির পাশাপাশি বৃষ্টি কিংবা রোদ থেকে কার্যকরী সুরক্ষা দেয়।

একটি টেকসই ছাতা কেনার অর্থ হলো, বিরূপ আবহাওয়ায়ও চলাফেরায় নির্ভার থাকা। ছাতার মজবুত কাঠামো ও হাতল থেকে ওপরের অংশ সংযোগকারী দণ্ড এবং ওজনে হালকা ছাতা প্রবল বাতাস ও প্রতিকূল আবহাওয়া সহ্য করতে পারে ভালোভাবে।

ছাতার হাতল খুবই গুরুত্বপূর্ণ। দীর্ঘক্ষণ হাতে ধরে রাখার জন্য আরামদায়ক হাতল বাছাই করুন। নিরাপদ ও স্বাচ্ছন্দ্যের কথা বিবেচনা করে কেনার আগে বারবার হাতলটি পরীক্ষা করে নিন, যাতে হাত ব্যথার মতো সমস্যায় পড়তে না হয়। দ্রুত খোলা ও সহজে ব্যবহার করা যায়, এ বিষয়গুলো প্রাধান্য দিন।
কার্যকারিতা সবচেয়ে গুরুত্বপূর্ণ হলেও ছাতা স্টাইলিশ হওয়া জরুরি। বিভিন্ন ধরনের ডিজাইন ও প্যাটার্ন থেকে পছন্দ অনুযায়ী ছাতা বেছে নিন। একটি নান্দনিক ছাতা বৃষ্টি ও রোদ থেকে রক্ষা করার পাশাপাশি ব্যক্তির রুচিবোধ প্রকাশ করে।
সূত্র: সান আমব্রেলাস ও অন্যান্য

ম্যাচ শুরুর আগের এই উত্তেজনার সময়ে জেনে নিতে পারেন ইংল্যান্ডের বিখ্যাত ‘ফুল ইংলিশ ব্রেকফাস্ট’ বা ফ্রাই আপ সম্পর্কে। এর মূল বৈশিষ্ট্য হলো সুস্বাদু ও ভারী খাবারগুলো সমন্বয় করা। এক কাপ কফি কিংবা চায়ের সঙ্গে ধীরেসুস্থে এই খাবার উপভোগ করা অনেকের কাছে এক বিশেষ অভিজ্ঞতা। এই ইংলিশ ব্রেকফাস্ট যুক্তরাজ্য...
১১ ঘণ্টা আগে
বর্ষা মানেই আকাশে মেঘের আনাগোনা। যেকোনো সময়েই নামতে পারে বৃষ্টি। আর এ সময়ে বাতাসে থাকে বাড়তি আর্দ্রতা। ঠিক যেমন প্রকৃতি পায় ভিন্ন রূপ, তেমনই আমাদেরও প্রয়োজন পড়ে বাড়তি সতর্কতা অবলম্বনের।
১৬ ঘণ্টা আগে
ঝাল বা পোড়া ফ্লেভারের যেকোনো খাবারের সঙ্গে পরিবেশনের জন্য ভিন্ন কোনো সালাদ খুঁজছেন? তাহলে এই সময়ে একই সঙ্গে আমের মিষ্টি, ঝাল ও সামান্য টক কিছু তৈরি করে নিন। এমনি একটি খাবার ম্যাঙ্গো কিউকাম্বার সালাদ বা আম-শসার সালাদ।
১৮ ঘণ্টা আগে
পেটের সব মেদ সাধারণ নয়। অতিরিক্ত না খেয়েও যদি পেটের চর্বি না কমে তাহলে কর্টিসল বেলি হওয়ার আশঙ্কা বেশি। অর্থাৎ আপনি দীর্ঘদিন ধরে মানসিক চাপে ভুগছেন। মানে আপনার শরীরে কর্টিসল অর্থাৎ স্ট্রেস হরমোন বেশি নিঃসৃত হচ্ছে। এই মানসিক চাপেও পেটে মেদ হয়। সে মেদ দূর করতে জীবনযাত্রায় পরিবর্তন আনতে হবে। সে কারণে...
২০ ঘণ্টা আগে