অন্দরসজ্জায় একাধারে লাল ও সবুজ রঙের ব্যবহার খুব একটা প্রচলিত নয়। তবে দুটো রংই ঘরে প্রাণ ফিরিয়ে আনার ক্ষমতা রাখে। লাল রং একদিকে উত্তেজনা ও উদ্দীপনার সঙ্গে যুক্ত, অন্যদিকে সবুজ রং প্রকৃতির সঙ্গে সম্পর্কিত এবং মনে শান্তির অনুভূতি সৃষ্টি করে। এই দুই রঙের সামঞ্জস্যপূর্ণ ব্যবহারে ঘর হয়ে উঠতে পারে আকর্ষণীয় ও প্রাণবন্ত।
আধুনিক উপাদানের সংমিশ্রণ
অন্দরে একটু বুঝেশুনে বিভিন্ন শেডের লাল ও সবুজ রং ব্যবহার করে ঘরে চমৎকার আবেশ সৃষ্টি করা যায়। এই রং দুটোর সঙ্গে সাদা ও ধূসর রঙের ভারসাম্য বজায় রেখে ঘরে তরতাজা লুক দেওয়া যায়। সে ক্ষেত্রে কোন ঘরে কেমন লুক দেবেন, তা নিয়ে আগে ভেবে নিতে হবে।
বসার ঘর: বসার ঘরের হালকা সবুজ দেয়ালের সঙ্গে লাগোয়া একটি চেরি লাল রঙের সোফা বসিয়ে দিতে পারেন। সঙ্গে থাকবে কাচের টেবিল। জানালা ও দরজার পর্দায় যদি বাদামি রঙের কোনো শেড ব্যবহার করতে পারেন, তবে এবেলায় বাজিমাত!
শোয়ার ঘর: গাঢ় লেমন গ্রিন রং করে নিন শোয়ার ঘরের একটি দেয়াল। অন্য দেয়ালগুলো প্যাস্টেল গ্রিন, ধূসর বা বাদামি হতে পারে। দেয়ালের বিপরীত রঙের সাদা ও লাল বিছানার চাদর ব্যবহার করে শোয়ার ঘরকে করে তুলতে পারেন শক্তির আধার।
ডাইনিং স্পেস: একটি দেয়াল চোখ বন্ধ করে লাল রং করে ফেলুন। বাকি দেয়ালগুলো ক্রিমি শেডের হতে পারে। অফ হোয়াইট ও লাল পর্দা এই ডাইনিং স্পেসের জন্য আদর্শ। সবুজ রঙের আসবাব এবং গোল ডাইনিং টেবিল এই দৃশ্যের বাড়তি সংযোজন হতে পারে।
রান্নাঘর: এল আকৃতির রান্নাঘরে স্ট্রবেরি লাল রঙের গ্লসি ফিনিশিংয়ের কেবিনেট ভালো মানাবে। সবুজ যোগ করতে চাইলে রান্নাঘরের জানালায় ঝুলিয়ে দিন ইনডোর
প্ল্যান্টের টব।
পড়ার ঘর: পড়ার ঘরে লাল ও সবুজের সমান ব্যবহার মানসিক চাপ কমাতে সহায়ক। তবে এ ক্ষেত্রে দেয়ালের রং থেকে পর্দা ও পাপোশ পর্যন্ত লাল-সবুজ দুই রঙের খুবই হালকা শেড ব্যবহার করতে হবে। ওয়ার্ম টোনের লাইট ও ইনডোর প্ল্যান্টের ব্যবহারে সুসম্পন্ন করা যেতে পারে পড়ার
ঘরের সাজ।
বাথরুম: উজ্জ্বল সবুজ টাইলস এবং চেরি লাল বেসিন বাথরুমের একটি ভিন্ন রূপ তৈরি করতে পারে। সে
ক্ষেত্রে বালতি ও মগের রং হতে পারে সাদা। বাকি লুকটা নির্ভর করবে পরিচ্ছন্নতার ওপর।

কখনো শুনেছিলেন, পুষ্টির ঘাটতি হতে পারে বিষণ্নতার মূল কারণ! হ্যাঁ, হতে পারে। বিষণ্নতা একটি মানসিক অসুস্থতা, যার তীব্রতা হালকা থেকে গুরুতর হতে পারে। বিষণ্নতায় ভুগলে জীবন উপভোগ করার ব্যাপারটি অনুভূত হয় না। পাশাপাশি হারিয়ে যায় কাজ করার আগ্রহ। কারও কারও মধ্য়ে নিজের ক্ষতি করার প্রবণতাও দেখা দেয়...
৪ ঘণ্টা আগে
জলপথে বা জাহাজে বিশ্বভ্রমণ করতে চান? তা চাইলে সঠিক ওয়ার্ল্ড ক্রুজটি বেছে নিতে হবে। ২০২৭-২৮ সালের জন্য সমুদ্রযাত্রার একটি তালিকা সংকলন করেছে ‘ইউএস নিউজ’। আপনি যদি জীবনের সেরা এ ভ্রমণে যাত্রা শুরু করতে প্রস্তুত থাকেন, তবে এই সংকলন থেকে আসন্ন বিশ্ব ভ্রমণগুলোর মধ্য়ে কোনো একটি বেছে নিতে পারেন। এখানে...
৬ ঘণ্টা আগে
দাম্পত্য সম্পর্কে সবকিছু জানতে চাওয়া হয় অধিকারবোধ থেকে। সম্পর্কে অধিকারবোধের জায়গাটা আসলে কোথায়? দাম্পত্য সম্পর্কের বেলায় দুজন মানুষ যখন সিদ্ধান্ত নেবেন জীবনসঙ্গী হওয়ার, তখন প্রথমে নিজেদের মধ্যে কয়েকটি বিষয় ঠিক করে নিতে হবে। যেমন সঙ্গীর কাছ থেকে কোন বিষয়গুলো জানব, জানাব এবং গুরুত্ব দেব; কতটুকু...
৮ ঘণ্টা আগে
টাকি মাছ যাঁদের প্রিয় তাঁরা প্রায়ই তো ভর্তা তৈরি করেন। এবার তৈরি করতে পারেন টাকি মাছের পুরি। আপনাদের জন্য রেসিপি ও ছবি পাঠিয়েছেন আলিফ’স ডেলিকেট ডিশেজের শেফ আলিফ রিফাত। উপকরণ: কাঁটা ছাড়ানো ভাজা টাকি মাছ ১ কাপ, পেঁয়াজকুচি ১ কাপের ৩ ভাগের ১ ভাগ, ৩ থেকে ৪টি কাঁচা মরিচকুচি, ধনেপাতাকুচি ১ মুঠো, আদা...
১০ ঘণ্টা আগে