পাপোশের ওপর জুস, তেল বা ময়লার দাগ ঘরের সৌন্দর্যহানি ঘটায়। ঘরে থাকা কিছু উপাদান সঠিক অনুপাতে ব্যবহার করে এসব দাগ তুলে ফেলা সম্ভব।
তবে মনে রাখতে হবে, একই মিশ্রণ বা পরিষ্কারক দিয়ে সব প্রাকৃতিক ও কৃত্রিম তন্তু থেকে দাগ তোলা যায় না। তাই পরিষ্কার করার আগে অল্প মিশ্রণ পাপোশের কোনায় লাগিয়ে পরীক্ষা করে দেখতে পারেন। এ জন্য যেসব মিশ্রণ বা পরিষ্কারক কাজে লাগাতে পারেন:
ডিশ ওয়াশিং লিকুইড
১ কাপ কুসুম গরম পানিতে ২ থেকে ৩ ফোঁটা ডিশ ওয়াশিং লিকুইড মেশান। এবার পেপার টাওয়েল নিয়ে ঘষে দাগ তুলে নিন। চারদিক পরিষ্কার করার পর মাঝের জায়গাটা পরিষ্কার করুন। চাপ দিয়ে চেপে চেপে দাগ তুলে নিন।
সিরকা
সাদা সিরকা ও সমপরিমাণ পানি স্প্রে বোতলে ভরে নিন। পাপোশে স্প্রে করে পেপার টাওয়েল দিয়ে চাপ দিলে দাগ দূর হবে।
নেইলপলিশ রিমুভার
এর জন্য ড্রাই ফ্রি নেইলপলিশ রিমুভার প্রয়োজন হবে। নেইলপলিশের দাগ তুলতে সাদা কাপড় রিমুভারে ভিজিয়ে নিন। তারপর চেপে চেপে দাগ তুলে ফেলুন। মনে রাখবেন, দাগ পড়ার পর যত দ্রুত তা পরিষ্কার করবেন, তত ভালো ফল পাবেন।
বেকিং সোডা
সময়ের সঙ্গে সঙ্গে পাপোশে উৎকট গন্ধ সৃষ্টি হয়। এই গন্ধ দূর করতে বেকিং সোডা পুরো কার্পেটে ছড়িয়ে দিতে হবে। বেকিং সোডার এই গুঁড়া ১ থেকে ২৪ ঘণ্টা পর্যন্ত রেখে ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে পরিষ্কার করে নিতে হবে। যত বেশি সময় বেকিং সোডা রাখা হবে, তত বেশি গন্ধ দূর হবে।
সূত্র: বেটার হোমস অ্যান্ড গার্ডেনস

সামাজিক যোগাযোগমাধ্যমের টাইমলাইন স্ক্রল করতেই কয়েক দিন ধরে চোখে পড়ছে বন্ধু কিংবা পরিচিত কারও পুরোনো ছবি। এগুলো আশি বা নব্বই দশকের ঝাপসা ছবি। ওয়ার্ম টোন আর রেট্রো ফিল্টারে তৈরি। কারও কারও হয়তো ওই সময়ে জন্মও হয়নি। তবু সে সময়ের ছবি এল কোথা থেকে! পুরোনো দিনের সেই ‘ভিন্টেজ ভাইব’ ফিরিয়ে আনার এই নতুন
৪ ঘণ্টা আগে
কালো পোশাক মানেই গম্ভীর বা একঘেয়ে—এই ধারণা এখন পুরোনো। একই রঙের পোশাকেও কাপড়ের টেক্সচার, গয়না কিংবা অন্য রঙের ব্যবহারে তৈরি করা যায় সম্পূর্ণ ভিন্ন লুক। ফ্যাশন দুনিয়ায় অল ব্ল্যাক লুকের জনপ্রিয়তা এরই প্রমাণ। কালো পোশাক কখনোই একঘেয়ে হওয়ার কথা নয়; বরং সঠিক টেক্সচার, ভেলভেটের আভিজাত্য, সামান্য...
৫ ঘণ্টা আগে
চিকেন তাজিন হলো উত্তর আফ্রিকা, বিশেষ করে মরক্কোর একটি ঐতিহ্যবাহী খাবার। মুরগির মাংসের এই খাবার তার অনন্য রান্নার পাত্র ও সুগন্ধি মসলার মিশ্রণের জন্য বিশ্বজুড়ে সমাদৃত। এই সুস্বাদু পদের ইতিহাস মূলত বহু সংস্কৃতির সংমিশ্রণ এবং প্রাচীন যাযাবর জীবনযাত্রার বিবর্তনের এক চমৎকার উদাহরণ। বলা হয়, এই খাবারের...
৭ ঘণ্টা আগে
সংগীত ও অভিনয়ে সাফল্যের স্বীকৃতি হিসেবে গাগার ঝুলিতে রয়েছে একাধিক গ্র্যামি, অস্কার, গোল্ডেন গ্লোব ও বাফটা পুরস্কার। শিল্পীজীবনের পাশাপাশি সামাজিক ও মানবিক কাজেও দীর্ঘদিন ধরে সক্রিয় তিনি। ২০১২ সালে প্রতিষ্ঠা করেন ‘বর্ন দিস ওয়ে ফাউন্ডেশন’। এত কিছুর পরেও গাগা চল্লিশ বছর বয়সে তরতাজা আছেন কীভাবে...
৯ ঘণ্টা আগে