সম্প্রতি রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) আয়োজন করেছে ‘সম্প্রীতির ইফতার মাহফিল’। এই বিশেষ আয়োজনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা একসঙ্গে রোজা ভাঙার আনন্দ ভাগাভাগি করেন। গতবার শিক্ষার্থীদের জন্য আলাদা ইফতারের ব্যবস্থা থাকলেও এবার একযোগে সবার জন্য একটি সমবেত ইফতার আয়োজন করা হয়। নারী শিক্ষার্থীদের জন্য ছিল পৃথক প্যান্ডেল, যা তাঁদের সুবিধার কথা ভেবেই রাখা হয়েছিল।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. ফেরদৌস রহমানের নেতৃত্বে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা সম্মিলিতভাবে প্রস্তুতি কার্যক্রম পরিচালনা করেছেন। ইফতারের মেনুতে ছিল পোলাও, মুরগি, ডিম, খেজুর ও পানি।
লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী আয়শা আক্তার বলেন, ‘এবারের সেন্ট্রাল ইফতার নিয়ে খুব আগ্রহ ছিল। বিশ্ববিদ্যালয়ে আসার পর এটি দ্বিতীয় বৃহত্তর গণ-ইফতার। সব বিভাগ এক হয়ে ইফতার করেছি। দিনটি বরকতময় হয়ে থাকবে।’
অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থী মাসুদ রানা বলেন, রমজান আত্মশুদ্ধি ও ঐক্যের মাস। এ সময় সবাইকে একত্র করে ইফতারের আয়োজন করা নিঃসন্দেহে প্রশংসনীয় উদ্যোগ।
মার্কেটিং বিভাগের শিক্ষার্থী রেজাউল করিম বলেন, ‘২২টি বিভাগের সবাইকে একত্র করে যে আয়োজন করা হয়েছে, তা আমাদের ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় করেছে। সত্যিকার অর্থে প্রশাসনের এ ধরনের উদ্যোগ প্রশংসনীয়।’
উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী বলেন, ‘পবিত্র রমজান মাসে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে ইফতার করতে পারা সত্যিই আনন্দের বিষয়। সবাই এক কাতারে বসতে পারাই আমাদের হৃদ্যতার পরিচয় বহন করছে।’
প্রক্টর ড. ফেরদৌস রহমান জানান, সকলের অংশগ্রহণের মধ্য দিয়ে একটি সুন্দর, সুশৃঙ্খল এবং মনোমুগ্ধকর ইফতার মাহফিল সুন্দরভাবে সম্পন্ন হয়েছে।

ইটিং ডিজঅর্ডার শুধু খাদ্যের সমস্যা নয়; এটি একটি জটিল মানসিক অবস্থা, যা প্রাণঘাতী হতে পারে। খাদ্যাভ্যাস বা ডায়েট করা আধুনিক জীবনের অংশ হলেও কখন এটি মানসিক ও শারীরিক রোগে রূপ নেয়, তা বোঝা জরুরি। এর লক্ষণগুলো একেকজনের ক্ষেত্রে একেক রকম হতে পারে।
৮ ঘণ্টা আগে
ঈদের প্রস্তুতিতে কেনাকাটা করা হবে, এটা স্বাভাবিক বিষয়। কিন্তু তা আর বিপণিবিতানে সীমাবদ্ধ নেই; ছড়িয়ে পড়েছে অনলাইনেও। নাগরিক জীবনে সময়ের অভাবে অনলাইনে কেনাকাটা এখন অনেকের জন্য জরুরি। তবে সমস্যা হলো, অনলাইনে কেনাকাটা এখন আর শুধু প্রয়োজনেই সীমাবদ্ধ নেই, এটি এখন অনেকের অভ্যাস হয়ে দাঁড়িয়েছে।
১০ ঘণ্টা আগে
রমজানকে নিজের উন্নতির একটি সুযোগ হিসেবে দেখুন। কোরআনের অর্থ নিয়ে ভাবুন এবং বেশি বেশি জিকির করুন। এটি আপনাকে অনর্থক কথা ও নেতিবাচক চিন্তা থেকে দূরে রাখবে। এই মাসে নতুন কিছু শেখার মানসিকতা রাখুন। ইসলামিক পডকাস্ট শোনা বা শিক্ষামূলক ভিডিও দেখার মাধ্যমে নিজের জ্ঞানের পরিধি বাড়ান। আপনার প্রতিদিনের...
১২ ঘণ্টা আগে
ঈদে পাওয়া বোনাস মানেই সেটাকে বাড়তি মনে করে সব টাকা খরচ করে ফেলা নয়; বরং এটি আপনার আর্থিক অবস্থাকে আরও শক্তিশালী করার একটি দারুণ সুযোগ। বোনাসের টাকা প্রয়োজনের তুলনায় কখনো কম, কখনো বা বেশি মনে হতে পারে। কিন্তু একটু সুশৃঙ্খল পরিকল্পনা থাকলে এই টাকা দিয়ে ঈদের কেনাকাটা সেরেও ভবিষ্যৎ সঞ্চয় ও বিনিয়োগের...
১৪ ঘণ্টা আগে