
মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজে বিজ্ঞানচর্চাকে আরও গতিশীল ও গবেষণামুখী করার লক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমধর্মী আয়োজন ‘কসমোলজিক্যাল কনক্লেভ’। গত ৩০ এপ্রিল বৃহস্পতিবার বিদ্যালয়ের বিজ্ঞান ক্লাবের উদ্যোগে এবং বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনের অংশগ্রহণে এই আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল জ্যোতির্বিজ্ঞান, মহাকাশ পর্যবেক্ষণ এবং টেলিস্কোপবিষয়ক বিশেষ কর্মশালা। এতে স্কুল ও কলেজ শাখার প্রায় ৩০০ শিক্ষার্থী অংশ নেয়। তারা মহাবিশ্বের সৃষ্টি, বিবর্তন এবং আধুনিক মহাকাশ গবেষণার নানা দিক সম্পর্কে ধারণা লাভ করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ড. মো. আনোয়ারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মাশহুরুল আমিন। সভাপতিত্ব করেন বালক শাখা ইংরেজি ভার্সনের উপাধ্যক্ষ মো. খালেদ মোশাররফ। এ ছাড়া বিজ্ঞান ক্লাবের মডারেটর জাকির হোসেনসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের সূচনা বক্তব্যে বিজ্ঞান ক্লাবের সভাপতি শেখ জিহাদ হাসান বলেন, মহাবিশ্বকে জানার মধ্য দিয়ে মানবজাতি নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করতে পারে। সাধারণ সম্পাদক ফেরদৌস হোসেন আদিয়ানও বিজ্ঞানভিত্তিক শিক্ষার বিস্তারের ওপর গুরুত্বারোপ করেন।
প্রধান অতিথি ড. মো. আনোয়ারুল ইসলাম শিক্ষার্থীদের গবেষণামুখী হওয়ার আহ্বান জানিয়ে বলেন, আধুনিক বিজ্ঞানের অগ্রযাত্রায় তরুণদের সক্রিয় অংশগ্রহণ সময়ের দাবি। বিশেষ অতিথি মাশহুরুল আমিন মহাকাশ গবেষণার সাম্প্রতিক অগ্রগতি তুলে ধরে শিক্ষার্থীদের কৌতূহল ও আগ্রহ আরও বাড়িয়ে তোলেন।
সভাপতির সমাপনী বক্তব্যে মো. খালেদ মোশাররফ এ ধরনের আয়োজন নিয়মিতভাবে আয়োজনের আহ্বান জানান এবং বিজ্ঞানভিত্তিক সমাজ গঠনে সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।
পুরো আয়োজনে ছিল কুইজ, অলিম্পিয়াড, প্রেজেন্টেশন, প্রজেক্ট প্রদর্শনী, আলোচনা ও প্রশ্নোত্তর পর্ব। এসব পর্ব শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ সৃষ্টি করে এবং তাদের বিজ্ঞানমনস্কতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
আয়োজকেরা জানান, দুই ঘণ্টাব্যাপী বিশেষ কর্মশালায় শিক্ষার্থীরা টেলিস্কোপের ব্যবহারিক ধারণা এবং মহাবিশ্ব পর্যবেক্ষণের মৌলিক কৌশল সম্পর্কে হাতে-কলমে জ্ঞান অর্জন করে। ভবিষ্যতে এ ধরনের আয়োজন আরও বিস্তৃত পরিসরে করার পরিকল্পনার কথাও জানানো হয়।
সব মিলিয়ে ‘কসমোলজিক্যাল কনক্লেভ’ ছিল তরুণ শিক্ষার্থীদের জন্য বিজ্ঞান ও মহাকাশচর্চার এক অনন্য প্ল্যাটফর্ম, যা তাদের অনুসন্ধিৎসা ও গবেষণার আগ্রহকে আরও উজ্জীবিত করেছে।

কয়েক মাস পরেই ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ পাবে। এই পরীক্ষায় নিজেকে এগিয়ে রাখতে প্রস্তুতি নিতে হবে আগেভাগেই। বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতির বিশাল সিলেবাস আর সময়স্বল্পতা নিয়ে দ্বিধায় থাকেন চাকরিজীবী ও নতুন পরীক্ষার্থীরা। কর্মব্যস্ত শিডিউলের মধ্যেও কীভাবে পরিকল্পিতভাবে পড়াশোনা করে সফল হওয়া যায়...
১ ঘণ্টা আগে
নারী শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, যা ইতিবাচক। তবে সেই অনুপাতে আবাসন সুবিধা বাড়েনি। নারী শিক্ষার্থীদের জন্য নতুন হল নির্মাণ ও আসনসংখ্যা বৃদ্ধির বিষয়ে কাজ করছি। এ বি এম ওবায়দুল ইসলাম, উপাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয়
৩ ঘণ্টা আগে
আনন্দময় শিক্ষা নিশ্চিত করতে হলে বইয়ের কাগজের মান ও প্রিন্টিং উন্নত হতে হবে। নোট-গাইড থেকে শিক্ষকদের প্রশ্নপত্র তৈরি কারার পদ্ধতি বন্ধে উদ্যোগ নেবে শিক্ষা মন্ত্রণালয়। এখন শিক্ষকদের ট্যাব দেওয়া হচ্ছে, ধীরে ধীরে শিক্ষার্থীদের হাতে ট্যাব দেওয়া হবে...
১৫ ঘণ্টা আগে
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শহীদ সাজিদ ভবনের বেসমেন্ট গ্যারেজ থেকে এক শিক্ষার্থীর সাইকেল চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ওই শিক্ষার্থী।
১৮ ঘণ্টা আগে