
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের আব্দুল জব্বারের মোড় থেকে কেন্দ্রীয় মন্দিরসংলগ্ন সড়ক ধরে একটু এগিয়ে গেলে মৎস্য জাদুঘর। তার পাশেই এই শাহজালাল পশু পুষ্টি মাঠ গবেষণাগার। ৩ দশমিক ৭৫ একর জায়গাজুড়ে বিস্তৃত এই গবেষণাগার। এর ২ দশমিক ৬০ একর আবাদি জমিতে বিভিন্ন জাতের ঘাস চাষ হয় বছরজুড়ে। অবশিষ্ট ১ দশমিক ১৫ একরে রয়েছে গবাদিপশু পালন ঘর, পোলট্রি শেড, খরগোশ শেড, ফিড মিল, খাদ্য প্রস্তুতি ঘর, ফডার জার্মপ্লাজম সেন্টার, ফরেজ হার্ব সেন্টার ও সাইলো পিট।
দুধ, ডিম ও মাংস উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হতে দক্ষতার সঙ্গে কাজ করে যাচ্ছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পশুপালন অনুষদ। প্রাণিসম্পদ উৎপাদনের যাবতীয় খরচের প্রায় ৭০ শতাংশ ব্যয় হয় পশুখাদ্যে। যেকোনো গবাদিপশু যখন সর্বোচ্চ উৎপাদন করতে পারে, সেসব পশুর খাদ্যনিরাপত্তা থাকে সুনিশ্চিত। বাংলাদেশে পশুখাদ্য নিয়ে গবেষণার কথায় গুরুত্বপূর্ণ নাম পশুপালন অনুষদের পশু পুষ্টি বিভাগের অন্তর্গত শাহজালাল পশু পুষ্টি মাঠ গবেষণাগার। ১৯৬১ সালে যাত্রা শুরু করেছিল প্রতিষ্ঠানটি।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত স্নাতক এবং স্নাতকোত্তর শিক্ষার্থীদের পশুপুষ্টি ও পশুখাদ্য নিয়ে পুঁথিগত পড়াশোনার পাশাপাশি ব্যবহারিক জ্ঞান অর্জন ও পশুপুষ্টি নিয়ে বৃহত্তর গবেষণার জন্যই এটি তৈরি করা হয়েছিল। অতীতে বাংলাদেশে গরুর প্রধান খাদ্য হিসেবে শুধু খড় ব্যবহার করা হতো। ২০০০ সালের দিকে পশুখাদ্য হিসেবে বাংলাদেশে চাষ করা ঘাসের জনপ্রিয়তা বাড়ে। সে সময় শাহজালাল পশু পুষ্টি গবেষণাগারে পরীক্ষামূলকভাবে ৩২ জাতের ঘাস উৎপাদন করা হয় এবং উৎপাদিত ঘাস পশুখাদ্য হিসেবে ব্যবহার শুরু হয়।
এই গবেষণাগারে আরও রয়েছে ক্যানুলেটেড গরু। গরুর পাকস্থলীর অন্তর্গত রুমেনের রস সংগ্রহ করে বিভিন্ন খাবারের মান যাচাই করার এই অনন্য প্রক্রিয়া সম্পন্ন করা হয় শাহজালাল পশু পুষ্টি গবেষণাগারে। এর ফডার জার্মপ্লাজম সেন্টারে প্রায় ১০ প্রজাতির উদ্ভিদ জিন সংরক্ষিত রয়েছে। কোনো প্রকার অ্যান্টিবায়োটিক ব্যবহার না করে, প্রাকৃতিক খাদ্য সংযোজনের মাধ্যমে পশুপুষ্টি নিশ্চিতকরণের বিভিন্ন সাফল্য অর্জন করেছে শাহজালাল পশু পুষ্টি গবেষণাগার।
দেশের জনসাধারণের মাঝে ঘাসের ঔষধি গুণ সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে এ গবেষণাগার মুখ্য ভূমিকা রেখে চলেছে। পশু উৎপাদনের ক্ষেত্রে ভেষজ উদ্ভিদের ব্যবহারের মতো অন্যান্য গবেষণা হয় এখানে। এ ছাড়া মাছ ও চিংড়ির বর্জ্যকে প্রক্রিয়াজাত করার মাধ্যমে মুরগির খাদ্যে পরিণত করার একটি গবেষণাও বর্তমানে চলমান রয়েছে।
শাহজালাল পশু পুষ্টি মাঠ গবেষণাগারে অধিকাংশ গবেষণাই খাদ্য সংযোজন, কম ব্যয়ে রেশন প্রণয়ন, খড়ের পুষ্টিগুণ বাড়ানোর জন্য খড় প্রক্রিয়াজাত করা, ইউরিয়া এবং ইউরিয়া গুড় দ্বারা খাদ্য উৎপাদন প্রভৃতি বিষয়ে গবেষণা করা হয়। বর্তমানে শাহজালাল পশু পুষ্টি মাঠ গবেষণাগারের অফিস ইনচার্জ হিসেবে দায়িত্বে রয়েছেন সহকারী অধ্যাপক জামিয়া ইসমিতা।
শাহজালাল পশু পুষ্টি মাঠ গবেষণাগারে কেঁচোর সাহায্যে রান্নাঘরের বর্জ্যকে প্রক্রিয়াজাতের মধ্য দিয়ে উৎপাদন করা হয় মিশ্র সার ভার্মি কম্পোস্ট। শস্য উৎপাদনে রাসায়নিক সারের বদলে ভার্মি কম্পোস্ট প্রয়োগে মুখ্য অবদান রয়েছে শাহজালাল পশু পুষ্টি মাঠ গবেষণাগারের।
বাংলাদেশের প্রত্যেক নাগরিকের আমিষের চাহিদা পূরণে পশু উৎপাদন এবং পশুপুষ্টি নিয়ে গবেষণা ছাড়া অন্য কোনো বিকল্প নেই। আর এই গবেষণায় বাংলাদেশকে বরাবরই সফলতা এনে দিয়েছে পশুপালন অনুষদের পশু পুষ্টি মাঠ গবেষণাগার।

গ্রীষ্মকাল এলেই আমরা সাদা, হালকা গোলাপি এবং অন্যান্য হালকা রঙের পোশাকে ঝুঁকে পড়ি। কারণ, হালকা রঙের পোশাক পরতে আরাম, আবার চোখেরও আরাম। কিন্তু এবারের গ্রীষ্মকালে কড়া এবং উজ্জ্বল রঙের দাপট থাকবে বলে জানা যাচ্ছে। ফ্যাশন হাউস হরিতকীর সহপ্রতিষ্ঠাতা অনিক কুণ্ডু জানিয়েছেন, চলতি বছরের গ্রীষ্মকালীন...
৪৪ মিনিট আগে
আজ আপনার ভেতরের এনার্জি লেভেল এভারেস্ট ছোঁবে। মনে হবে একাই পুরো দুনিয়া পাল্টে দেবেন। কিন্তু সাবধান! অফিসের বসের সঙ্গে তর্কে যেতে যাবেন না। তিনি হয়তো ভুল বলছেন, কিন্তু মনে রাখবেন—তাঁর কাছে রিমোট কন্ট্রোল (বেতন) আছে। বাড়িতে মা বা গিন্নি যদি বাজারের ব্যাগ ধরিয়ে দেয়, তবে সেটাকে ‘অ্যাসাইনমেন্ট’...
১ ঘণ্টা আগে
এই তাপপ্রবাহের বড় প্রভাব পড়ে ত্বকের ওপর। বিশেষ করে যাঁদের ত্বক তৈলাক্ত, তাঁদের যেন ভোগান্তির শেষ নেই। অতিরিক্ত গরম, রোদ আর ধুলাবালির কারণে ত্বক শুধু তেল চিটচিটেই হয় না; বরং রোমকূপ বন্ধ হয়ে ব্রণ এবং র্যাশের সমস্যা প্রকট হয়। এই অবস্থায় অনেকে রাসায়নিক প্রসাধনী ব্যবহার করে সমস্যার সমাধান করতে চান।
১ ঘণ্টা আগে
সময়ের অভাবে বা ঝটপট খাবার গরম করতে আমরা সচরাচর মাইক্রোওয়েভ ওভেন ব্যবহার করি। অফিসের লাঞ্চ বক্স হোক বা রাতের বেঁচে যাওয়া খাবার—একটু ঠান্ডা হলেই আমরা হালকা গরম করে নিয়ে পেটে চালান করে দিই। কিন্তু আমরা অনেকে হয়তো জানি না, সব খাবার মাইক্রোওয়েভে গরম করা নিরাপদ নয়। কিছু খাবার ওভেনে গরম করলে গুণ...
১২ ঘণ্টা আগে