
উৎসবমুখর পরিবেশ আর নানান বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে রাজধানীর আফতাবনগরে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে সর্বজনীন বাংলা বর্ষবরণ উৎসব ‘পয়লা বৈশাখ ১৪৩৩’। দিনব্যাপী এই আয়োজনে ছিল বর্ণাঢ্য র্যালি, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ঐতিহ্যবাহী বৈশাখী মেলা।
অনুষ্ঠানের শুরুতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাংস্কৃতিক ক্লাব ‘ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ক্লাব ফর পারফর্মিং আর্টসের’ (ইসিপিএ) উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। এরপর বিশ্ববিদ্যালয়ের আঙিনায় দেশের বরেণ্য সাংস্কৃতিক সংগঠন ‘ছায়ানট’-এর শিল্পীরা সমবেত সংগীত ও নাটক পরিবেশন করেন।
উৎসবের আমেজ আরও বাড়িয়ে তোলে জনপ্রিয় ব্যান্ড ‘চিরকুট’-এর পরিবেশনা। বিকেলের আয়োজনে ইসিপিএর শিক্ষার্থীরা মনোমুগ্ধকর নাচ ও গান পরিবেশন করেন। সবশেষে খ্যাতিমান ব্যান্ড ‘মেঘদল’-এর অনবদ্য পারফরম্যান্সের মধ্য দিয়ে দিনব্যাপী এই উৎসবের সমাপ্তি ঘটে।

এসব অনুষ্ঠানের পাশাপাশি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে সারা দিন চলেছে ঐতিহ্যবাহী ‘বৈশাখী মেলা’। মেলার বিভিন্ন স্টলে ছিল দেশীয় খাবার, ঐতিহ্যবাহী পোশাক, গয়না ও প্রসাধনসামগ্রী।
উৎসবের আয়োজনে অংশগ্রহণ করেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন, উপাচার্য ড. শামস রহমান, উপ-উপাচার্য ড. আশিক মোসাদ্দিক, কোষাধ্যক্ষ এয়ার কমোডর (অব.) ইশফাক ইলাহি চৌধুরীসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা ও বিপুলসংখ্যক শিক্ষার্থী।

মহাবিশ্ব কত দ্রুত প্রসারিত হচ্ছে সেই হারের এখন পর্যন্ত সবচেয়ে নির্ভুল পরিমাপ বের করেছেন ৪০ জন বিজ্ঞানীর একটি আন্তর্জাতিক গবেষকদল। সম্প্রতি তাঁদের প্রকাশিত একটি গবেষণাপত্রে বলা হয়েছে, মহাবিশ্বের প্রসারণের হার প্রতি সেকেন্ডে প্রতি মেগাপারসেকে ৭৩.৫ কিলোমিটার।
৭ ঘণ্টা আগে
শিক্ষকদের রিট আবেদন আমলে নিয়ে সকালে হাইকোর্ট বিভাগ প্রতিষ্ঠানপ্রধান ও সহকারী প্রধান নিয়োগ পরীক্ষা স্থগিত রাখার আদেশ দিয়েছিলেন। পরে সরকার আপিল বিভাগের দ্বারস্থ হলে আপিল বিভাগ ওই আদেশ স্থগিত ঘোষণা করেছেন...
৮ ঘণ্টা আগে
বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি) ক্যাম্পাসে দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনে উদ্যাপিত হয়েছে ‘এআইইউবি বৈশাখী উৎসব ১৪৩৩’। বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতির রঙে পুরো ক্যাম্পাস উৎসবমুখর হয়ে ওঠে।
৮ ঘণ্টা আগে
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক (ডিজি) পদে অতিরিক্ত দায়িত্ব পেয়েছেন অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল। পূর্ণকালীন ডিজি নিয়োগ না হওয়া পর্যন্ত তিনি এই পদে দায়িত্ব পালন করবেন।
১২ ঘণ্টা আগে