পায়েস, ক্ষীর বা ফিরনি তৈরিতে দুধের ব্যবহার আমাদের দেশে বেশ পরিচিত। তবে সেই পরিচিত দুধ দিয়ে তৈরি করা যায় ভিন্ন স্বাদের এক মিষ্টি পদ। এমনই একটি মজার পদ হলো স্পেনের ঐতিহ্যবাহী ল্যাচে ফ্রিতা। এর বাংলা অর্থ ভাজা দুধ। মচমচে আর ভেতরে নরম ও ক্রিমি বিদেশি স্বাদের এই মিষ্টি খাবার হতে পারে আপনার বিকেল বা সন্ধ্যার নাশতা।
দুধ ৪ কাপ, কর্নস্টার্চ ও ময়দা আধা কাপ করে, চিনি পরিমাণমতো, ডিম ২টি, দারুচিনি ১টি, লেবুর খোসা ২ থেকে ৩ টুকরা, ভ্যানিলা এসেন্স ১ চা-চামচ এবং ভাজার জন্য অলিভ অয়েল পরিমাণমতো।
প্রথমে কর্নস্টার্চ, চিনি ও অর্ধেক ময়দা একসঙ্গে মিশিয়ে নিন। এতে এক কাপ দুধ দিয়ে ভালোভাবে ফেটিয়ে রাখুন। এবার একটি প্যানে বাকি দুধ গরম করে তাতে দারুচিনির স্টিক, লেবুর খোসা ও ভ্যানিলা এসেন্স দিয়ে প্রায় ৫ মিনিট রেখে দিন। এরপর দুধ ছেঁকে কর্নস্টার্চের মিশ্রণের সঙ্গে মিশিয়ে নিন। কম আঁচে প্রায় ১৫ মিনিট নিয়মিত নেড়ে রান্না করুন। মিশ্রণটি ঘন হয়ে এলে তেল মাখানো একটি সমতল পাত্রে ঢেলে প্লাস্টিক র্যাপ দিয়ে ঢেকে ৪ ঘণ্টা ফ্রিজে রাখুন। জমে গেলে দুধের মিশ্রণটি পাত্র থেকে বের করে ছোট ছোট টুকরা করুন। প্রতিটি টুকরা প্রথমে ফেটানো ডিমে, এরপর ময়দায় গড়িয়ে নিন। হালকা আঁচে গরম অলিভ অয়েলে টুকরাগুলো হালকা বাদামি করে ভেজে নিন। সবশেষে চিনি ও দারুচিনিগুঁড়া মিশিয়ে তাতে ভাজা টুকরাগুলো ভালোভাবে গড়িয়ে নিন।
ল্যাচে ফ্রিতা গরম বা ঠান্ডা—দুইভাবে পরিবেশন করা যায়। চাইলে পাশে এক স্কুপ ভ্যানিলা আইসক্রিম রাখতে পারেন।
সূত্র: স্প্যানিশ সাবোরেস

প্রাচীন আয়ুর্বেদে নাভিতে ঘি মাখার উপকারিতার কথা বলা রয়েছে। আয়ুর্বেদ শাস্ত্রে ঘিকে বলা হয় ‘অমৃত’। আয়ুর্বেদ শাস্ত্রমতে, নাভি আমাদের শরীরের শক্তি ও প্রাণের কেন্দ্রবিন্দু। তাই প্রাচীন চিকিৎসা পদ্ধতিতে নাভিতে ঘি দেওয়াকে শরীর নিরাময়ের এক শক্তিশালী মাধ্যম মনে করা হয়। আয়ুর্বেদ মতে, ঘিয়ের পুষ্টিকর উপাদান...
৪ ঘণ্টা আগে
চলতি সময়ে জনপ্রিয় হয়ে উঠেছে টাইপ সি প্যারেন্টিং। এই পদ্ধতিতে সন্তানের আবেগপ্রবণ বুদ্ধিমত্তা এবং মানসিক সুস্থতাকে বেশি প্রাধান্য দেওয়া হয়। এই পদ্ধতিতে অভিভাবকেরা সন্তানের ওপর নিজের ইচ্ছা চাপিয়ে দেওয়ার বদলে তাদের নিজস্ব চিন্তাভাবনা এবং আবেগ প্রকাশ করতে উৎসাহিত করেন। এই প্যারেন্টিংয়ের নাম যেহেতু...
১৭ ঘণ্টা আগে
কর্মব্যস্ত জীবনে শরীরচর্চার জন্য সময় বের করা অনেকের জন্য বড় চ্যালেঞ্জ। ভোরের আলসেমি কাটিয়ে ঘুম থেকে ওঠা কিংবা কাজের ফাঁকে ব্যায়াম করার মতো সময় অনেকের হয়ে ওঠে না। এই পরিস্থিতিতে তাদের মনে প্রশ্ন জাগে, রাতে বা সন্ধ্যায় ব্যায়াম করা কি আদৌ স্বাস্থ্যকর? দীর্ঘদিনের প্রচলিত ধারণা ছিল, রাতের শরীরচর্চা...
১৯ ঘণ্টা আগেমেঘ আর কাশফুল তো আছেই; খাবারের ঘ্রাণও জানান দেয়, শরৎ এসেছে। শহরে থাকুন আর গ্রামে, এই ঋতুতে নাকে লাগবে জ্বাল দেওয়া তালের রসের ঘ্রাণ। শরৎ এসেছে মানে তালের বড়া, পায়েস, পিঠা বা ক্ষীরের কথা মনে হবে কোনো উসকানি ছাড়াই।
১ দিন আগে