পথে, রেস্তোরাঁ বা বিয়েবাড়িতে একটু খেয়াল করলেই দেখবেন, আজকাল মিডি বা লং ফ্রক বেশ জনপ্রিয় হয়ে উঠেছে তরুণীদের কাছে। ফ্যাশন হাউস বা অনলাইনের বিভিন্ন পেজেও এখন নানা ধরনের ছাপার ও নকশার ফ্রক পাওয়া যাচ্ছে। এই ফ্রক জনপ্রিয় হয়ে ওঠার অন্যতম কারণ আরাম। গরমের জন্য তো বেশ ভালো, শীতেও জেগিংস বা লেগিংসের সঙ্গে পরে ফেলা যায়। ফ্যাশন হাউসগুলোয় এবারের ঈদের আয়োজনেও রয়েছে বিভিন্ন ধরনের ফ্রক। গরমে ঈদে ফ্রক কেনার সময় কাপড়, রং ও ফিটিংয়ের কিছু বিষয় বুঝে কেনা প্রয়োজন।
হালকা বা সুতি কাপড়ে প্রাধান্য দিন
উৎসব হলেও গরমে মোটা ও খসখসে কাপড় এড়িয়ে চলাই ভালো। এ ধরনের কাপড় আরামদায়ক তো নয়ই; বরং পরার পর ঘেমে ত্বকেও র্যাশ দেখা দিতে পারে। অন্যদিকে হালকা বা সুতি কাপড় বেশ আরামদায়ক। শরীরে বাতাস ঢুকতে সাহায্য করে এবং ঘাম শুষে নেয় বলে সারা দিন ফুরফুরে থাকা যায়।
ঢিলেঢালা হলেই ভালো
ফ্রক হাঁটু পর্যন্ত হোক বা গোড়ালি—একটু ঢিলেঢালা হলেই কিন্তু আরাম। গরমে টাইট ফিটিং পোশাক আরামদায়ক নয়। শরীর গরমে ঘামতেই পারে। আঁটসাঁট পোশাকে শরীরে ঘাম ভালোভাবে শুকাতে পারে না। হাঁসফাঁস লাগে। এর চেয়ে ঢিলেঢালা পোশাকে শরীর অনেকটাই হালকা লাগবে। শরীরে বাতাস ঢুকবে এবং ঘাম তাড়াতাড়ি শুকাবে।
হালকা রং আরামদায়ক
গরমে আরামের জন্য যেমন ফ্রক বেছে নিচ্ছেন, তেমনি ফ্রকের রংও কিন্তু আপনার পুরো লুক বদলে দিতে পারে। এ সময় পোশাকের রং হালকা হওয়াই ভালো। সাদা, হালকা গোলাপি, হালকা বেগুনি, হালকা নীল, বাদামি, আকাশি, হালকা হলুদ, ধূসরসহ হালকা রঙের পোশাক প্রাধান্য দিতে পারেন। গরমে হালকা রঙের পোশাক শুধু তাপ শোষণই করে না, সেই সঙ্গে চোখকে প্রশান্তি দেয়। গরম ও ঈদের কথা বিবেচনা করে দেশীয় ফ্যাশন হাউস বর্ণন লাইফস্টাইল তরুণীদের ফ্রক নকশায় কোরাল পিংক, পেঁয়াজ ও আইভরি রং প্রাধান্য দিয়েছে। অন্যদিকে রঙ বাংলাদেশের ফ্রকগুলোয় দেখা গেছে হালকা কয়েটি রঙের মিশ্রণ।
কাটিং
গরমে ছোট বা স্লিভলেস ফ্রক অনেকের পছন্দ। যাঁরা একটু লম্বা হাতা পরে অভ্যস্ত, তাঁরা আমব্রেলা কাট স্লিভ বা লং পাভ স্লিভের ফ্রক বেছে নিতে পারেন। গরমে উঁচু গলার ফ্রক এড়িয়ে চলাই ভালো। গোল, বোটনেক, চার কোনা, পানপাতা ও ভি-আকৃতির গলা রয়েছে এমন ফ্রক পরলে বেশি আরাম পাওয়া যাবে।

স্বাস্থ্যের কথা চিন্তা করে বাঙালি রান্নায় কখনো তেল কমায়নি। বাসাবাড়িতে হোক কিংবা রেস্তোরাঁ, আমাদের খাবার মানেই তেল-মসলায় কষিয়ে জম্পেশ ব্যাপার। তবে কেউ কেউ স্বাস্থ্য-সচেতনতার কথা বলে রান্নায় একটু কম তেল দেওয়ার পক্ষপাতী বটে। রমজানে অতিরিক্ত তেল ব্যবহার করে রান্নার চল প্রায় প্রতিটি বাড়িতে আছে। বিশেষ...
৭ ঘণ্টা আগে
পবিত্র রমজান মাসে রোজাদার ব্যক্তিরা ইফতার সাজিয়ে বসে থাকেন আজান শোনার অপেক্ষায়। কেউ কেউ টেলিভিশনের স্ক্রলে দেখানো সময়ের দিকে নজর রাখেন। এ ক্ষেত্রে বিভাগ অনুযায়ী কোন বিভাগে কখন ইফতার গ্রহণের সময়, তা দেখা যায়।
৯ ঘণ্টা আগে
দুবাইয়ের বিখ্যাত 'রউ কফি কোং'-এর প্রতিষ্ঠাতা কিম থম্পসন। কফিপ্রেমীদের জন্য তিনি শেয়ার করেছেন রমজানের বিশেষ এক মিষ্টান্ন। কফি এবং তিনটি দুধের সংমিশ্রণে তৈরি এই কফি ডেজার্টটি আপনার ইফতারের টেবিলে যোগ করবে ভিন্নমাত্রা। ইফতার আয়োজনে ভিন্ন স্বাদ যোগ করতে ডেজার্টটি তৈরি করে ফেলতে পারেন।
১২ ঘণ্টা আগে
রমজান মাসে আমাদের খাদ্যাভ্যাস ও ঘুমের রুটিনে বড় পরিবর্তন আসে। রোজা রেখে ভুল সময়ে বা অতিরিক্ত কফি পান পানিশূন্যতা এবং ঘুমের ব্যাঘাত ঘটাতে পারে। নিয়ম মেনে চললে কফি আপনাকে সারা দিনের ক্লান্তি শেষে চনমনে রাখতে সাহায্য করবে। রমজান আত্মশুদ্ধি ও শরীরের যত্ন নেওয়ার মাস। এই মাসে কফি ত্যাগ করার প্রয়োজন নেই।
১৪ ঘণ্টা আগে