
নারীরা তুলনামূলকভাবে ভালো ঘুমালেও নিজেদের ঘুমের মান নিয়ে পুরুষদের চেয়ে বেশি অসন্তুষ্ট। সাম্প্রতিক এক গবেষণায় এমনই এক চমকপ্রদ তথ্য উঠে এসেছে। সুইডেনের কারোলিনস্কা ইনস্টিটিউটের গবেষকদের পরিচালিত এই গবেষণার ফলাফল প্রকাশিত হয়েছে বৈজ্ঞানিক সাময়িকী ‘স্লিপ অ্যাডভান্স’-এ।
গবেষণায় প্রায় ৫০০ মানুষের ঘুমের সময় মস্তিষ্কের কার্যকলাপ, শ্বাস-প্রশ্বাস এবং শরীরের নড়াচড়ার তথ্য বিশ্লেষণ করা হয়। এরপর অংশগ্রহণকারীদের কাছে জানতে চাওয়া হয়, তাঁরা নিজেদের ঘুমের মান কেমন বলে মনে করেন। ফলাফলে দেখা যায়, নারীরা গড়ে পুরুষদের তুলনায় নিজেদের ঘুমকে খারাপ হিসেবে মূল্যায়ন করেছেন। তবে পরিমাপ করা তথ্য বলছে, তাঁরা আসলে পুরুষের চেয়ে বেশি ভালো ঘুমিয়েছেন।
গবেষণাটির অন্যতম লেখক অধ্যাপক টরবইয়র্ন ওকেরস্টেড বলেন, এটি একধরনের ‘বিরোধাভাস’। তাঁর মতে, পুরুষেরা রাতে অল্প সময়ের জন্য জেগে ওঠার ঘটনাগুলো অনেক সময় টের পান না বা পরে মনে রাখতে পারেন না। ফলে তাঁরা নিজেদের ঘুমকে বাস্তবের তুলনায় বেশি ভালো বলে মনে করেন।
গবেষণায় আরও দেখা গেছে, নারীরা রাতে কতবার জেগে উঠেছেন, সেই বিষয়ে তুলনামূলকভাবে বেশি সঠিক ধারণা দিতে পেরেছেন। বিপরীতে পুরুষেরা সাধারণত জেগে ওঠার সংখ্যা কম বলে অনুমান করেছেন। পুরুষদের ক্ষেত্রে জেগে ওঠার সময়কাল কম হলে তাঁরা সাধারণত ঘুমের মানকে ভালো বলে মূল্যায়ন করেছেন। অন্যদিকে নারীরা জেগে ওঠার সময় যতই কম হোক না কেন, ঘুমের মান সম্পর্কে তুলনামূলকভাবে নেতিবাচক মত দিয়েছেন।
বয়স বাড়ার সঙ্গে সঙ্গে নারী ও পুরুষের ঘুমের পার্থক্য আরও স্পষ্ট হয়ে ওঠে বলেও গবেষণায় উল্লেখ করা হয়েছে। বয়স্ক পুরুষদের ক্ষেত্রে গভীর ঘুমের পরিমাণ কমে যায় এবং প্রতি ঘণ্টায় জেগে ওঠার হার বাড়ে। নারীদের ঘুমের মানও কিছুটা খারাপ হয়, তবে তুলনামূলকভাবে কম। তবু তাঁরা নিজেদের ঘুম নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করতে থাকেন।
এদিকে যুক্তরাজ্যে ২ হাজার মানুষের ওপর পরিচালিত আরেকটি জরিপে দেখা গেছে, ৬৯ শতাংশ মানুষ রাতে নানা চিন্তার কারণে ঘুমাতে পারেন না। নারীদের মধ্যে ৭৭ শতাংশ অনিদ্রার অভিজ্ঞতার কথা জানিয়েছেন, যেখানে পুরুষদের ক্ষেত্রে এই হার ৬২ শতাংশ। মানসিক চাপ, আর্থিক উদ্বেগ, কাজের চাপ এবং সামাজিক উৎকণ্ঠাকে খারাপ ঘুমের প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, সুস্থ জীবনের অন্যতম ভিত্তি হলো পর্যাপ্ত ও মানসম্মত ঘুম। দীর্ঘদিন ঘুমের সমস্যা থাকলে শরীরে প্রদাহ, ওজন বৃদ্ধি, হৃদ্রোগ, স্ট্রোক এবং অন্যান্য দীর্ঘমেয়াদি স্বাস্থ্যঝুঁকি বাড়তে পারে। তাই ঘুমের বিষয়ে ব্যক্তিগত অনুভূতি ও বাস্তব শারীরিক অবস্থার মধ্যে পার্থক্য বোঝার গুরুত্বও নতুন গবেষণাটি সামনে নিয়ে এসেছে।

গত ২৬ আগস্ট মুক্তি পেয়েছে কিয়ারা আদভানি অভিনীত ‘টক্সিক’ চলচ্চিত্র। মুক্তির বহু আগে থেকে আলোচনায় ছিল এই সিনেমা। টক্সিকের গান ও কিয়ারার উপস্থাপন—সব নিয়েই আলোচনার পাশাপাশি সমালোচনাও হয়েছে। সমালোচনার উত্তরে বিভিন্ন তারকা পাল্টা জবাব দিয়েছেন এই বলে, ‘মা হলে বুঝি এমন দৃশ্য়ে অভিনয় করতে নেই!’
৪ মিনিট আগে
চুলে সুগন্ধ থাকলে সাজটা যেন আরও পরিপাটি ও মনোরম লাগে। তাই অনেকে গোসলের পর বা বাইরে বের হওয়ার আগে চুলে হালকা করে হেয়ার পারফিউম স্প্রে করেন। কিন্তু হেয়ার পারফিউম সরাসরি চুলে ব্যবহার করা কি আদৌ নিরাপদ? চুলে সুগন্ধ ধরে রাখার এই অভ্যাস দেখতে যতটা আকর্ষণীয়, নিয়মিত ব্যবহারে ততটাই হতে পারে চুলের জন্য....
২ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়ার জনপ্রিয় একধরনের টক-মিষ্টি সালাদ হলো আকার। এটি বিভিন্ন ভারী ও মসলাদার খাবারের সঙ্গে পরিবেশন করা হয়। শসা, গাজর ও কাঁচা মরিচ দিয়ে তৈরি এই আচারে পাওয়া যায় টক, মিষ্টি ও হালকা ঝাল স্বাদ। শসা ৩০০ গ্রাম, গাজর ১২০ গ্রাম, কাঁচা মরিচ ৫ থেকে ৮টি, পানি পরিমাণমতো, চিনি ৫০ গ্রাম, লবণ ১ চা-চামচ এবং...
৪ ঘণ্টা আগে
স্মার্টফোন এখন শুধু যোগাযোগের মাধ্যম নয়; এটি এখন ব্যক্তিগত তথ্য রাখার ভল্ট। তাই ব্যস্ত রাস্তায় বা গণপরিবহনে চলাচলের সময় মোবাইল ফোনটি হারিয়ে ফেলা মানে শুধু একটি ডিভাইস হারানো নয়, বরং ব্যক্তিগত তথ্য ও গোপনীয়তার ঝুঁকি তৈরি হওয়া। বিশেষ করে বাস, সিএনজিচালিত অটোরিকশা, রিকশা কিংবা অন্য কোনো গণপরিবহনে...
৬ ঘণ্টা আগে