উপকরণ
দুধ ২ কাপ, এলাচি ৩-৪টি, দারুচিনি ছোট এক টুকরা, লবঙ্গ ৩-৪টি, কাস্টার্ড পাউডার ১ চা-চামচ।
প্রণালি
প্রথমে দুধের সঙ্গে মসলাগুলো মিশিয়ে জ্বাল দিতে হবে। ১০-১২ মিনিট জ্বাল দিন। এতে দুধ অনেকটা ঘন হবে। এরপর আলাদা পাত্রে ২ চা-চামচ পানির সঙ্গে ১ চা-চামচ কাস্টার্ড পাউডার মিশিয়ে নিন।
কাস্টার্ড পাউডারের মিশ্রণটি দুধের মধ্যে দিয়ে অনবরত নাড়তে হবে। একটু ঘন হয়ে এলে চুলা থেকে নামিয়ে নিন।
অন্য পাশে একই সঙ্গে চায়ের লিকার বানিয়ে নিতে হবে। এরপর পরিমাণমতো কাস্টার্ড দুধ আর চিনি কাপে নিয়ে নিন। এই কাপে লিকার ঢেলে মিশিয়ে নিতে হবে।ব্যস, হয়ে যাবে ‘কাস্টার্ড মিল্ক টি’, অর্থাৎ কাস্টার্ড চা। এই চা ক্লান্তি দূর করে আপনাকে সতেজ করবে।

কোরবানির ঈদে এই রান্না প্রায় প্রতি বাড়িতেই হয়। যাঁরা প্রথমবার রান্না করার কথা ভাবছেন, তাঁদের জন্য রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
২ ঘণ্টা আগে
ঈদে গরুর মাংস তো নানাভাবে রান্না করা হয়। যাঁরা ঝাঁজালো খাবার খেতে পছন্দ করেন, তাঁরা ঈদের ছুটিতে এক দিন রান্না করতে পারেন আস্ত রসুন দিয়ে গরুর মাংসের ঝাল ভুনা। রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
৩ ঘণ্টা আগে
চলছে গ্রীষ্মের প্রচণ্ড গরমের সময়। সামনের দিনগুলোতে আরও গরম পড়বে। সঙ্গে মাঝেমধ্যে থাকবে গুমোট পরিবেশ। থাকবে এই রোদ, এই বৃষ্টি অবস্থা। অতিরিক্ত গরমের সময় ঘর ঠান্ডা রাখতে আমরা সাধারণত ফ্যান বা এয়ারকন্ডিশনারের ওপর নির্ভর করি। কিন্তু প্রাকৃতিক উপায়ে ঘর ঠান্ডা রাখা সম্ভব।
৪ ঘণ্টা আগে
ঈদ তো চলেই এল। ভ্যাপসা গরম আর অতিরিক্ত ঘামের কারণে ভালোভাবে মেকআপ করলেও কিছুক্ষণের মধ্যে মেকআপ গলে লেপ্টে গিয়ে মুখ তেলতেলে হয়ে যায়। আর এতে পড়তে হয় বিব্রতকর অবস্থায়। এই সমস্যার সমাধান হলো সোয়েট-প্রুফ ফাউন্ডেশন। এটি এমন এক ধরনের বেজ মেকআপ যা ত্বক ঘেমে যেতে দেয় না এবং দীর্ঘ সময় ধরে সাজ অক্ষুণ্ন রাখে...
১ দিন আগে