
অনেককে বলতে শোনা যায়, উৎসব কিংবা বিশেষ দিনের আগে মুখে ব্রণ বা র্যাশ গজায়। আবার দুশ্চিন্তায় চোখের কোণে কালি পড়ে। এ ছাড়া কেন যেন মুখের ত্বকে সব সমস্যার দেখা মেলে। অথচ বিশেষ দিনে মেকআপ বসবে মুখত্বকেই। আর সেই ত্বকে যদি সমস্যা দেখা দেয়, তাহলে আর সাজগোজের কোনো মানেই হয় না। ঈদের আগে যাঁরা মুখত্বকের বিভিন্ন সমস্যায় ভুগছেন; তাঁদের জন্য শোভন মেকওভারের স্বত্বাধিকারী ও কসমেটোলজিস্ট শোভন সাহা কিছু সমাধানের কথা বলেছেন।
শোভন সাহা জানান, মাথার চুল থেকে পায়ের আঙুল পর্যন্ত, শরীরের প্রতিটি অংশই অনিয়ন্ত্রিত মানসিক চাপের কারণে নেতিবাচকভাবে প্রভাবিত হতে পারে। ত্বকের অবস্থার বিষয়ে একজিমা, সোরিয়াসিসসহ অনেক প্রদাহজনিত রোগের কারণ অন্তত আংশিকভাবে মানসিক চাপ হতে পারে। এটি রোগ প্রতিরোধক্ষমতা দুর্বল করে দেওয়ায় দীর্ঘস্থায়ী প্রদাহ আরও খারাপ আকার ধারণ করে।
অতিরিক্ত মানসিক চাপ এবং উদ্বেগ আপনার ঘুমেরও ব্যাঘাত ঘটাতে পারে। ফলে ত্বক ধূসর ও অনুজ্জ্বল হয়ে যাওয়ার আশঙ্কা আছে। এর সমাধান কী, জানতে চাইলে শোভন সাহা বলেন, ‘নিজেকে শান্ত রাখার জন্য যা যা করা সম্ভব, সেগুলো করতে হবে। এসবের মধ্যে থাকতে পারে কাজের পর যোগব্যায়ামের ক্লাসে যাওয়া, বিভিন্ন মেডিটেশন অ্যাপ ব্যবহার করা অথবা উৎসবের আয়োজনের পরিকল্পনার কিছু কাজ পরিবার ও বন্ধুদের ওপর ছেড়ে দেওয়া।
রূপচর্চার ক্ষেত্রে রেটিনলের ব্যবহার বেড়েছে। ভিটামিন ‘এ’ থেকে তৈরি রেটিনল রোমকূপ পরিষ্কার করে, কোলাজেন বাড়ায় এবং হাইপার পিগমেন্টেশন কমায়। রেটিনলযুক্ত পণ্যগুলো যতই ভালো হোক, এটি শুরুতে ত্বকে লালচে ভাব তৈরি করতে পারে, এমনকি উপকারিতা দেওয়ার আগেই ব্রণের উদ্রেক ঘটাতে পারে। শোভন সাহা বলেন, ‘বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে ত্বকের উপযোগী পণ্য ব্যবহার করা ভালো। বিশেষ করে উৎসবের আগে।’
শোভন সাহা জানান, করোনার পর বাড়িতে ফেশিয়াল করে অভ্যস্ত হয়েছেন অনেকে। কিন্তু পারলার কিংবা স্যালনে ম্যাসাজটা ভালো।
আপনি ত্বকের কোন ধরনের পরিবর্তনগুলো চাচ্ছেন, তা বিউটি এক্সপার্টকে জানালে তিনি সে ধরনের ফেশিয়াল করার পরামর্শ দেবেন। পাশাপাশি কত দিন পরপর সেবা আপনাকে নিতে হবে, তা-ও তিনি বলে দেবেন।
ত্বকে মৃত কোষ জমলে সেটি আলোর প্রতিফলনে বাধা দেয়, ফলে ত্বক নিষ্প্রভ দেখায়। তাই বিশেষ দিনে ভেতর থেকে উজ্জ্বল আভা ছড়াতে নিয়মিত এক্সফোলিয়েশনের
সঙ্গে একটি ব্রাইটেনিং সেরাম ব্যবহার করুন। শোভন সাহা বলেন, ‘নিয়মিত এক্সফোলিয়েশন মৃত কোষ দূর করে ত্বকের উজ্জ্বলতা বাড়ায় এবং ত্বকের মাধ্যমে স্কিন ব্রাইটেনিং প্রোডাক্টের শোষণ ক্ষমতা বাড়াতে পারে।’ তিনি আরও বলেন, ‘আমি প্রথমে সপ্তাহে একবার এক্সফোলিয়েট করার পরামর্শ দিই এবং মাসখানেক পর যদি আপনি তা সহ্য করতে পারেন, তাহলে সপ্তাহে দুবার করতে পারেন।’
উৎসবের আগে ত্বকে সতেজতা ফিরে পেতে মৌসুমি ফল ও সবজির জুস এবং স্মুদি পান করা যেতে পারে। এ বিষয়ে শোভন সাহা বলেন, ‘সবুজ জুস ত্বকের জন্য খুব ভালো। কারণ, এটি অক্সিজেন সরবরাহ করে এবং এতে থাকা অত্যাবশ্যকীয় খনিজ লসিকা তন্ত্রকে উদ্দীপ্ত করতে এবং ত্বকের ফোলা ভাব কমাতে সহায়ক। তবে অতিরিক্ত নয়। দিনে এক গ্লাস জুস পান করাই যথেষ্ট।’

মানুষের মনের ভাব প্রকাশ করার অন্যতম মাধ্যম ভাষা। অনেকে বলেন, ঝগড়া করার সময় নাকি মাতৃভাষায় ঝগড়া করতেই বেশি শান্তি পাওয়া যায়। এমন অনেক ক্ষেত্রে আমরা নিজেদের ভাষা বা কোনো একটি নির্দিষ্ট ভাষাকে বেশি পছন্দ করি। তাই প্রশ্ন আসতেই পারে, আমরা যখন অন্য কোনো ভাষায় কথা বলি, তখন কি শুধু শব্দের পরিবর্তন ঘটে...
৯ ঘণ্টা আগে
স্কার্ট নতুন কোনো পোশাক নয়। ফ্যাশনে পুরোনো পোশাকও যে নান্দনিকতায়, দেশীয় ভাবনায় এবং ভিন্ন কাটিংয়ে একেবারে নতুন করে ধরা দিতে পারে, তারই উদাহরণ হয়ে উঠছে বাংলাদেশে তৈরি ফ্লেয়ার্ড স্কার্ট। বিশেষ করে ভ্রমণ, আড্ডা, ফটোশুট কিংবা বিশেষ কোনো উপলক্ষে নিজেকে একটু আলাদা...
১৫ ঘণ্টা আগে
ধোঁয়া ওঠা খিচুড়ি কিংবা এক থালা গরম ডাল-ভাতের সঙ্গে সামান্য একটু টক-ঝাল-মিষ্টি আচার খাওয়ার মজাই আলাদা। আগের দিনে পরিবারের বয়োজ্যেষ্ঠরা নিয়মিত উঠান বা ছাদে কাচের পাত্রে আচার রোদে দিয়ে সারা বছর সতেজ রাখতেন। কিন্তু আধুনিক অ্যাপার্টমেন্ট কালচার...
১৬ ঘণ্টা আগে
সৌন্দর্যচর্চায় আমরা প্রায়ই ত্বকে তাৎক্ষণিক উজ্জ্বলতা পাওয়া কিংবা ব্ল্যাকহেডস বা বলিরেখা কমানোর বিষয়ে মনোযোগী হয়ে পড়ি। কিন্তু স্বাস্থ্যোজ্জ্বল, কোমল ও দাগহীন ত্বকের মূল চালিকাশক্তি হলো স্কিন ব্যারিয়ার। অনেকে একে বাইরের একটি সাধারণ আবরণ মনে করলেও...
১৬ ঘণ্টা আগে