কোরবানির পর মাংস দিয়ে নানা ধরনের বিকেলের নাশতা তৈরি হয়। একদিন তৈরি করতে পারেন বিফ পাস্তা। রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
গরুর মাংস সেদ্ধ ১ কাপ, ডিম ২টি পেঁয়াজকুচি আধা কাপ, পাস্তা ১ প্যাকেট, কাঁচা মরিচ ৫-৬টি, টমেটোকুচি ২টি, সয়াবিন তেল আধা কাপ, সয়া সস ২ টেবিল চামচ, লবণ স্বাদমতো, ধনেপাতার কুচি ২ টেবিল চামচ, টমেটো সস ৪ টেবিল চামচ, আদা ও রসুনবাটা ১ চা-চামচ, গোলমরিচের গুঁড়া ১ চা-চামচ।
গরুর মাংস আদা ও রসুনবাটা আর লবণ পানি দিয়ে সেদ্ধ করে রাখুন। পরে পাস্তা সেদ্ধ করে ১ টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে মাখিয়ে রাখুন। কড়াইতে সয়াবিন তেল গরম করে পেঁয়াজকুচি হালকা বাদামি করে ভেজে নিন। এরপর ডিম ঝুরি করে ভেজে, সেদ্ধ মাংস, সয়া সস, টমেটো সস, গোলমরিচের গুঁড়া, লবণ দিয়ে ১-২ মিনিট রান্না করুন। পরে সেদ্ধ পাস্তা দিয়ে টমেটোকুচি, কাঁচা মরিচ, ধনেপাতার কুচি, গোলমরিচের গুঁড়া দিয়ে নেড়ে আরও ২-৩ মিনিট রান্না করে নামিয়ে নিলে তৈরি হয়ে যাবে মজাদার মিক্সড পাস্তা।

অনেকে গরুর মাংস খেতে পছন্দ করলেও সময়ের অভাবে রান্না করতে পারেন না। তাঁদের জন্য গরুর মাংসের আচার হতে পারে চটজলদি সমাধান। কোরবানি ঈদে খাবার টেবিলে গরুর মাংসের নানা রকম পদের সঙ্গে পরিবেশন করতে পারেন জিবে জল আনা এই খাবার। আর আপনি যদি আচার খেতে ভালোবাসেন, তাহলে তো কথাই নেই।
১ ঘণ্টা আগে
প্রতিবছরই বিউটি ট্রেন্ডে যোগ হয় নতুন কিছু। নতুন পণ্য বা নতুন কোনো ট্রিকস। কিন্তু চলতি বছরে পুরোনো রূপ রুটিনই যেন তরুণদের কাছে জনপ্রিয় হতে শুরু করছে আবার। না, শুধু হারবাল পণ্যই নয়, তরুণদের রূপচর্চায় জায়গা করে নিচ্ছে ফিটকিরির মতো উপকরণও।
৪ ঘণ্টা আগে
প্যাডেল ঘুরছে, তার সঙ্গে সঙ্গে ঘুরে যাচ্ছে ইতিহাসের চাকা। কখনো তা ভাঙছে সমাজের তৈরি লোহার শিকল, কখনো আবার বদলে দিচ্ছে বিশ্ব ফ্যাশনের খতিয়ান। আজ ‘বিশ্ব সাইকেল দিবস’। এই বিশেষ দিনে সাইকেল বিষয়টিকে কেবল দুটি চাকা আর একটি ফ্রেমের বাহন হিসেবে দেখলে ভুল হবে। সাইকেল আসলে এক ‘মুক্তির যন্ত্র’।
৬ ঘণ্টা আগে
২০১২ সালে টিন্ডার নামের ‘ডেটিং’ অ্যাপটি আসার পরও মানুষ হুমড়ি খেয়ে পড়েছিল তার ওপর ‘মনের মতো মানুষ’ খুঁজে পাওয়ার জন্য। কিন্তু অবাস্তব সেই দুনিয়ায় মানুষকে পণ্যের মতো ব্যবহার, অবিশ্বাস, হতাশা, ডেটিং বার্ন আউট ইত্যাদি কারণে দেড় দশক না যেতেই এখন তাতে মানুষ ক্লান্ত। তারপরেও ডেটিং অ্যাপের ক্লান্তির চক্রে...
১ দিন আগে