
আজ চৈত্রের শেষ দিন। আগামীকাল নতুন বছরের প্রথম দিন—পয়লা বৈশাখ। এই দিনকে স্বাগত জানাতে চাই জাঁকালো আয়োজন। চাই সাজসজ্জা। শুধু নিজে সাজলেও হবে না, নতুন করে সাজাতে হবে বাড়িঘর, মেঝে কিংবা দেয়াল। সে সজ্জায় থাকা চাই দেশীয় আমেজ। শেষ মুহূর্তে তড়িঘড়ি না করে ঘর সাজান একটু কায়দা করে।
এখন বিভিন্ন ধরনের টেরাকোটা বাজারে পাওয়া যায়। দরজা কিংবা করিডর পছন্দমতো টেরাকোটা দিয়ে সাজিয়ে নিতে পারেন। বারান্দায় ফুলগাছ বা সাকুলেন্টের ঝুলন্ত টবগুলোও বদলে ফেলতে পারেন নতুন শিকা আর সুবিধামতো আকৃতির শখের হাঁড়ি দিয়ে।
দেশীয় উপকরণ দিয়ে ঘর সাজাতে চাইলে বাসায় বাঁশ ও বেতের ডাবল কিংবা সিঙ্গেল সোফা রাখতে পারেন। বসার ঘরের দেয়ালে ঝোলাতে পারেন কুলা, মাটির সরা, মাটির তৈরি বিভিন্ন জিনিস, চিত্রিত হাতপাখা ইত্যাদি। এ ছাড়া ঘরের মেঝেতে থাকতে পারে শতরঞ্জি। বালিশ কিংবা কুশন কভার হতে পারে জামদানির। বৈশাখকে কেন্দ্র করে বদলে দিতে পারেন দরজা ও জানালার পর্দা। সিনেমার ব্যানার অথবা রিকশাপেইন্ট স্টাইলে চিত্রিত পর্দা ব্যবহার করতে পারেন বিশেষ এই দিনের জন্য।

এ বছর একটি বিশেষ কাজ করতে পারেন। সেটি হলো, সিনেমার ব্যানার অথবা রিকশাপেইন্ট শিল্পীদের দিয়ে নিজের কিংবা পারিবারিক প্রতিকৃতি বানিয়ে নিতে পারেন। এ জন্য অনেক প্রতিষ্ঠান এখন কাজ করছে।
পয়লা বৈশাখে খাবার টেবিলে তাঁত বা পাটের তৈরি টেবিল রানার বিছিয়ে দেওয়া যায়। পয়লা বৈশাখে চিরাচরিত বাসনকোসনগুলোকে ছুটি দিয়ে মাটির তৈরি থালাবাসন ব্যবহার করতে পারেন।

কোথায় পাবেন
ঢাকায় মাটির তৈরি বিভিন্ন জিনিসপত্র আড়ং, দোয়েল চত্বর, ঢাকা কলেজের সামনের ফুটপাত, মোহাম্মদপুরের কৃষি মার্কেট, কলাবাগান বাসস্ট্যান্ডের পাশে ফুটপাতে, উত্তরা ও বনানীতে বিভিন্ন দোকানে পাওয়া যায়।

দরদাম
মাটির তৈরি জিনিসপত্রের দাম নির্ভর করে এর ফিনিশিংয়ের ওপর। যে প্রতিষ্ঠানের জিনিসপত্রের ফিনিশিং যত ভালো, তাদের জিনিসের দামও তত বেশি। সাধারণত প্রতি পিস ১০০ টাকা থেকে শুরু করে বিভিন্ন দামে পাওয়া যায়। তবে সেট হিসেবে কিনলে বেশি দাম পড়বে।

বাজারে কাঁচা আম উঠেছে। কাঁচা আম মাখা খেতে কমবেশি সবারই ভালো লাগে। যাঁরা এই প্রথম নিজের হাতে কাঁচা আম মাখা তৈরির কথা ভাবছেন, তাঁদের জন্য রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী...
১ ঘণ্টা আগে
বছরের শুরুতেই আপনার আত্মবিশ্বাস বুর্জ খলিফার সমান উঁচুতে। অফিসে বা ব্যবসায় এমন ভাব দেখাবেন যেন কোম্পানির স্ট্যাম্প পেপার আপনার পকেটে। বসের সামনে দাঁত কেলিয়ে হাসবেন না, তাতে হিতে বিপরীত হতে পারে।
৫ ঘণ্টা আগে
বাঙালির প্রাণের উৎসব নববর্ষ। দিনটি ঘিরে কত পরিকল্পনা, কত-না আয়োজন! পরিকল্পনার অনেকটা জুড়েই রয়েছে পোশাক ও বিভিন্ন অনুষঙ্গ। এখন নববর্ষ উৎসবের ফ্যাশনে আইকনে পরিণত হয়েছে গামছা প্রিন্ট বা গামছা ডিজাইনের নকশা করা পোশাক ও অনুষঙ্গ।
১ দিন আগে
বাংলা স্বাদ! এটি শুনে অনেকে ফিক করে হেসে ফেলেন। আছে নাকি বাংলার স্বাদ? মধুমাস শেষ। আজ থেকে শুরু গ্রীষ্মকাল—প্রখর রুদ্র গ্রীষ্ম। এ সময় নাকি খাবারে বৈচিত্র্য থাকে না। সে জন্যই প্রাচীন বাংলায় গড়ে উঠেছিল ‘থোড় বড়ি খাড়া, খাড়া বড়ি থোড়’ নামের প্রবাদটি।
১ দিন আগে