
বাজারে কাঁচা আম উঠেছে। কাঁচা আম মাখা খেতে কমবেশি সবারই ভালো লাগে। যাঁরা এই প্রথম নিজের হাতে কাঁচা আম মাখা তৈরির কথা ভাবছেন, তাঁদের জন্য রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
উপকরণ
আম ৬-৭টা, গুড় ৪ টেবিল চামচ, বিট লবণ আধা চা-চামচ, লবণ স্বাদমতো, কাঁচা মরিচ কুচি ১ টেবিল চামচ, কাসুন্দি ১ টেবিল চামচ, লেবু পাতা ৩-৪টা।
প্রণালি
আমের খোসা ফেলে পাতলা করে কেটে নিন। পরে সব উপকরণ একসঙ্গে মাখিয়ে নিন। বাটিতে সুন্দর করে ঢেলে পরিবেশন করুন। ব্যস, তৈরি হয়ে গেল আম-কাসুন্দি।

ক্যালেন্ডারের পাতায় আজকের দিনটি এক অদ্ভুত নামে পরিচিত। তা হলো ‘ব্লা ব্লা ব্লা ডে’। শুনতে কিছুটা হাস্যকর মনে হলেও, এদিনটির গুরুত্ব কিন্তু আমাদের যাপিত জীবনের জন্য বেশ গভীর। মা-বাবা বলছেন, শরীরের যত্ন নিতে, বন্ধু বলছে, জমানো কাজগুলো শেষ করতে; কিন্তু আপনি সেগুলো কানেই তুলছেন না।
১ ঘণ্টা আগে
তপ্ত গরমের দিনে প্রাণ জুড়াতে কোনো না কোনো শরবত তৈরি করে পান করা হচ্ছে বাড়িতে। এই গরমে পেট ভালো রাখতে পান করতে পারেন বেলের শরবত। আপনাদের জন্য রেসিপি ও ছবি পাঠিয়েছেন আলিফ’স ডেলিকেট ডিশেজের শেফ আলিফ রিফাত।
৩ ঘণ্টা আগে
মঙ্গল গ্রহ আপনার ওপর আজ বড্ড প্রসন্ন। তবে সেই প্রসন্নতা আপনার শরীরে এতটাই এনার্জি দেবে যে, আপনি কাজ সেরে ফেলার বদলে অহেতুক তর্কে জড়িয়ে পড়বেন। অফিসের মিটিংয়ে হয়তো আপনি এমন কোনো আইডিয়া দেবেন যা শুনে বস চশমা খুলে আপনার দিকে হাঁ করে তাকিয়ে থাকবে। সোশ্যাল মিডিয়ায় আজ আপনার কমেন্ট যুদ্ধ বিশ্বযুদ্ধের...
৪ ঘণ্টা আগে
ঘরোয়া উপায়ে রূপচর্চায় অতি পরিচিত একটি উপকরণ দুধ। আমাদের এই উপমহাদেশে প্রাচীনকাল থেকে কাঁচা হলুদ, চন্দন, মধুর সঙ্গে কাঁচা দুধের বহুবিধ ব্যবহার রয়েছে। কাঁচা দুধ ত্বক পরিষ্কারক, টোনার ও ময়শ্চারাইজার হিসেবে খুবই কার্যকরী একটি উপাদান। এই গরমে রোদে ত্বকের পোড়া দাগ তুলতে তো বটেই, অন্যান্য যত্নেও ব্যবহার...
৫ ঘণ্টা আগে