জামা কাপড় পরিষ্কারের পর ইস্ত্রি বা আয়রন করতেই হয়। কিন্তু নিয়মিত ইস্ত্রি বা আয়রন ব্যবহার করে ফেলে রাখলে যন্ত্রটিই যাবে বিগড়ে। তখন হিতে বিপরীত হবে আপনারই। আর তাই আয়রন যন্ত্রটির চাই যত্নআত্তি।
কাপড় ইস্ত্রি করার আগে একটি সমান বা সমতল জায়গা বেছে নিন। যাতে কাপড়ের দু পাশেই কোঁচকানো ভাব যথাসম্ভব মসৃণ হয়। অসমতল বা উঁচুনিচু কিংবা নরম জায়গা হলে কাপড় সমানভাবে মসৃণ হয় না। কাপড়ের এখানে সেখানে ভাঁজ থেকে যায়।
কাপড় আয়রন করার পর এটি আনপ্লাগ করে রাখতে হবে।
কাপড় আয়রনের সময় যন্ত্রের ভেতর বাষ্প তৈরি জন্য পানি ব্যবহার করলে কাজ শেষ হয় যাওয়ার পর পরই ঢেলে ফেলে দিতে হবে। না হলে যন্ত্রের ভেতরে পানির আয়রন জমে জমে যন্ত্রটি বিকল হয়ে যেতে পারে। এই আশঙ্কা এড়াতে ফিল্টার করা পানি বা বৃষ্টির পানি ব্যবহার করতে পারেন।
যন্ত্রের ভেতরের পানি দানাদার পাথরের মতো হয়ে গেলে আনপ্লাগ অবস্থায় তাতে খানিকটা সাদা ভিনেগার ঢেলে কিছু সময় রেখে সাধারণ পানি দিয়ে পরিষ্কার করে ভালোমতো শুকিয়ে নিতে হবে, যাতে পরবর্তী ব্যবহারের আগে এটি শুষ্ক থাকে।
কাপড় ইস্ত্রি করার দরুন সোল প্লেটে অনেক সময় পোড়া দাগ জমে কালো হয়ে যায়। এমন হলে কাপড়ে ভিনেগার নিয়ে ঘষে ঘষে মুছে নিতে হবে বা গরম পানিতে বেকিং সোডা মিশিয়ে স্ক্রাব বানিয়ে এটি দিয়ে ঘষে তুলে ফেলতে হবে পোড়াভাব।
কাপড় ইস্ত্রির সময় ঠিকমতো বাষ্প বের না হলে বা গরম না হলে আয়রন প্লেটের গায়ে যে ছিদ্রগুলো থাকে, দেখতে হবে সেগুলো বন্ধ হয়ে গিয়েছে কিনা। বন্ধ হয়ে থাকলে একটি ক্লিপ বা অন্য কিছু নিয়ে খুঁচিয়ে পোর্ট বা ছিদ্রের মুখগুলো পরিষ্কার করে নিতে হবে।
কাপড় ইস্ত্রি করার কাজ হয়ে গেলে আয়রন নিরাপদ জায়গায় রাখতে হবে এবং ঠান্ডা হয়ে গেলে প্যাকেট করা বা আলমিরাতে তুলে রাখতে হবে।
আয়রনের গায়ে ধুলোবালি জমলে একটি পাতলা সুতি কাপড় নিয়ে সম্পূর্ণ অংশ মুছে নিতে হবে। প্লাগের সঙ্গে যে লম্বা তারটি থাকে সেটির ভেতরের ধাতব অংশ যাতে বের হয়ে না যায় তা খেয়াল রাখতে হবে। বের হয়ে গেলে স্কচ ট্যাপ দিয়ে পেঁচিয়ে নিতে হবে যাতে শক না লাগে।

দূরের বরফ ঢাকা পাহাড় অথবা নীরব কোনো হ্রদের পাশে বসে চায়ের কাপে চুমুক দিয়ে পৃথিবীর সব ক্লান্তি ভুলে যেতে চান? এমন স্বপ্নের ভ্রমণ যদি সত্যি করতে চান, তবে মে মাসে ঘুরে আসুন নেপালের কয়েকটি গন্তব্য থেকে। জেনে নিন নেপালের ৭টি গন্তব্যের কথা, যেগুলো মে মাসে ভ্রমণের জন্য আদর্শ...
৮ ঘণ্টা আগে
ঈদে শাড়ি পরার কথা ভাবছেন? তাহলে একটু দাঁড়ান, জুতার আলমারি খুলে দেখুন, তাতে কত ধরনের জুতা রয়েছে। একবার চোখ বুলিয়ে তবেই শাড়ি কিনতে যান। ভাবছেন, এমন কথা কেন বলছি? শাড়ির জন্য সঠিক জুতা বেছে নেওয়া আমরা মামুলি বিষয় হিসেবে দেখি।
১৬ ঘণ্টা আগে
আজকের মেজাজ সুপারহিরো ভাইবস। শরীরে এনার্জি লেভেল এত বেশি থাকবে যে মনে হবে এক লাফে এভারেস্টে চড়ে বসেন। তবে সাবধান! এই অতি-উৎসাহে বসের কেবিনে বিনা অনুমতিতে ঢুকে পড়বেন না। আজ আপনার জন্য শুভ কাজ হলো—কোনো তর্কে না জড়িয়ে চুপচাপ নিজের কাজ করা।
১৭ ঘণ্টা আগে
অনেককে বলতে শোনা যায়, উৎসব কিংবা বিশেষ দিনের আগে মুখে ব্রণ বা র্যাশ গজায়। আবার দুশ্চিন্তায় চোখের কোণে কালি পড়ে। এ ছাড়া কেন যেন মুখের ত্বকে সব সমস্যার দেখা মেলে। অথচ বিশেষ দিনে মেকআপ বসবে মুখত্বকেই।
১৭ ঘণ্টা আগে