অ্যান্ড্রয়েড ফোনের ব্যবহারকারীদের জন্য সুখবর নিয়ে এল গুগল ও কোয়ালকম। কোম্পানি দুটির মধ্যে নতুন অংশীদারত্বের মাধ্যমে অ্যান্ড্রয়েড ফোনের জন্য আপডেট সেবা আরও দীর্ঘস্থায়ী হতে চলেছে। এই চুক্তির আওতায় এখন থেকে আট বছর পর্যন্ত অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ও নিরাপত্তা আপডেটের সুবিধা পাবে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা।
ইতিমধ্যে গুগলের পিক্সেল ডিভাইস ও স্যামসাংয়ের গ্যালাক্সি এস সিরিজের ফোনগুলোতে সাত বছরের আপডেট সুবিধা দেওয়া হয়েছিল। তবে নতুন চুক্তির মাধ্যমে গুগলের এই সেবা আরও এক বছর বাড়ল।
প্রথম ধাপে স্ন্যাপড্রাগন ৮ এলিট মোবাইল প্ল্যাটফর্মে চলমান অ্যান্ড্রয়েড ফোনগুলোতে এই সুবিধা পাওয়া যাবে। পরবর্তীতে পুরোনো চিপসেটের অ্যান্ড্রয়েড ফোনগুলোও এই সুবিধায় অন্তর্ভুক্ত করা হতে পারে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোয়ালকম জানায়, স্মার্টফোন নির্মাতারা এখন থেকে আট বছরের জন্য অ্যান্ড্রয়েড সফটওয়্যার ও নিরাপত্তা আপডেট প্রদান করার সুযোগ পাবেন। নতুন স্ন্যাপড্রাগন ৮ ও ৭ সিরিজ মোবাইল প্ল্যাটফর্মে চালিত স্মার্টফোনগুলোও এই আট বছরের আপডেট সুবিধা পাবে।
এই দীর্ঘমেয়াদি আপডেট সুবিধা আসবে কার্নেল আপগ্রেডের মাধ্যমে, যা অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে করা হবে। কার্নেল আপগ্রেডের সময় ফোনের মূল সিস্টেমের অনেক কিছুই বদলাতে হবে না।
তবে এই সুবিধা পুরোপুরি বাস্তবায়িত হবে যদি স্মার্টফোন নির্মাতারা তাদের ডিভাইসগুলোর জন্য এই আপডেট সুবিধা গ্রহণে প্রতিশ্রুতিবদ্ধ হন। যদি কোনো ফোন এই আপডেট সুবিধার জন্য যোগ্য হয়, তবে তা সম্পূর্ণ সফটওয়্যার সমর্থন পাবে কি না, তা নির্ভর করবে ফোন নির্মাতার ওপর। কোয়ালকম জানায়, ‘কিছু নির্মাতা ইতিমধ্যে তাদের ডিভাইসের জন্য দীর্ঘমেয়াদি আপডেট দিতে আগ্রহী।’
গুগল ও কোয়ালকমের নতুন উদ্যোগ অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য দীর্ঘমেয়াদি সুরক্ষা ও প্রযুক্তিগত অগ্রগতি নিশ্চিত করবে, যা ফোনের কার্যক্ষমতা ও সুরক্ষা অব্যাহত রাখতে সহায়ক হবে।

ব্যাপারটা টের পাওয়া যাচ্ছে ভালোই। নববর্ষ আসার আগে দীর্ঘ দগ্ধ দিন পার করতে হচ্ছে। দুপুরের রোদে পুড়ে বাড়ি ফিরে প্রাণ যেমন ওষ্ঠাগত, তেমনি ত্বকও নাজেহাল। সূর্যের অতিবেগুনি রশ্মির সংস্পর্শে আসার কারণে ত্বকে রোদে পোড়া দাগের পাশাপাশি জ্বালাপোড়া ও র্যাশের মতো সমস্যাও দেখা দিচ্ছে।
১ ঘণ্টা আগে
আপনার আত্মবিশ্বাস আজ ডোনাল্ড ট্রাম্পের বক্তৃতার চেয়েও ধারালো। অফিসে বা বাড়িতে আজ এমন ভাব দেখাবেন যেন ‘তেল ক্ষেত্র’ দখল করা আপনার বাঁ হাতের খেল। তবে সাবধান! মঙ্গল গ্রহ আপনার দিকে বাঁকা চোখে তাকাচ্ছে।
১ ঘণ্টা আগে
বৈশাখ আসার আগে অনেকটাই গরম পড়ে গেছে। ফ্রিজে বরফ ও ঠান্ডা পানি রাখা শুরু করেছেন অনেকে। এ সময় বাইরে থেকে ঘরে ফিরে ঠান্ডা ঠান্ডা কিছু খেতে মন চায়, তাই না? গরমে খেলে আরাম পাবেন, এমন তিনটি শরবতের রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
১ ঘণ্টা আগে
গরম পড়া শুরু হয়েছে। এ সময় চুলে নানা সমস্যা দেখা দেবে। তার মধ্য়ে অন্যতম হলো মাথার ত্বকে খুশকি ও মাথার ত্বক ঘেমে চুলকানি হওয়া। ঘাম জমে মাথায় ছত্রাকের সংক্রমণও হয় এ সময়। পাশাপাশি অনেকের মাথার ত্বকে ব্রণ বা র্যাশও হতে পারে। তাই গরমে চুলের যত্নে প্রাকৃতিক উপকরণ ব্যবহার করতে পারেন।
২ ঘণ্টা আগে