
এই তো গেল জুনের ২৩ তারিখ, বিয়ে করলেন বলিউড তারকা সোনাক্ষী সিনহা। বিয়েতে তাঁর সাদামাটা সাজপোশাকই নজর কেড়েছে সবার। বিয়েতে তিনি পরেছিলেন মা পুনম সিনহার আইভরিরঙা ভিন্টেজ শাড়ি ও গয়না।
পরিনীতি চোপড়া বিয়েতে লেহেঙ্গার সঙ্গে কোমরে গুজেছিলেন তাঁর নানির অর্নামেন্টেড চাবির গোছা। তাঁর নানি শাড়ির সঙ্গে কোমরে চাবিসহ বিভিন্ন ধরনের অর্নামেন্টেড চাবির গোছা পরতেন। এই সাজে যখন তিনি পুরো বাড়িতে হেঁটে বেড়াতেন, তখন তাঁকে দেখতে রানির মতো লাগত। এটা ছিল সে সময়কার গৃহকর্ত্রীদের অনন্য এক লুক। আর পরিনীতির এই ইচ্ছেকে পূরণ করতেই ডিজাইনার মনিষ মালহোত্রা তাঁর বিয়ের লেহেঙ্গা তৈরির সময় চাবির গোছাটি সংযুক্ত করে দেন।
স্টাইল আইকন সোনম কাপুর আনন্দ আহুজাকে বিয়ে করেন ২০১৮ সালে। বিয়েতে পরার জন্য তিনি তাঁর মা সুনিতা কাপুরের সংগ্রহ থেকে জুয়েলারি বেছে নেন। ভিন্টেজ এই গয়নায় তিনি সেজে ওঠেন চিরাচরিত ভারতীয় নববধূর সাজে।
কারিনা কাপুর খান তাঁর বিয়েতে শাশুড়ি শর্মিলা ঠাকুরের ব্রাইডাল সারারা পরেছিলেন।
শোনা যায়, প্রিয়াংকা চোপড়া নাকি নিক জোনাসের মায়ের বিয়ের গাউন সেলাই করে নিয়েছিলেন রাল্ফ লরেন থেকে তৈরি করা নিজের বিয়ের গাউনের সঙ্গে।
ইয়ামি গৌতমকে বিয়ের দিন লাগছিল ‘সিম্পল অ্যান্ড সুইট’। এই দিন তিনি পরেছিলেন, সুতোর কাজ করা তাঁর মায়ের ট্র্যাডিশনাল লাল সিল্কের শাড়ি।
সূত্র: নিউজ১৮ ও অন্যান্য

রুই মাছ তো নানাভাবে খেয়েছেন। এবার একটু ভিন্ন স্বাদ আনতে রান্না করে দেখতে পারেন এই রেসিপি। আপনাদের জন্য আচারি রুইয়ের রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আনিসা আক্তার নূপুর...
২ ঘণ্টা আগে
জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) মর্যাদাপূর্ণ ডিজিটাল কমিউনিকেশন অ্যাওয়ার্ড জিতেছে ইকরামুল হাসান শাকিলের এভারেস্ট জয়ের ছবি। বিশ্বের বিভিন্ন দেশের ইউএনডিপি অফিসের সঙ্গে প্রতিযোগিতা করে শাকিলের ছবিটি সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোলস (এসডিজি) বিভাগে প্রথম স্থান অধিকার করেছে।
২ ঘণ্টা আগে
একজন মানুষের ব্যক্তিত্বই তাঁকে অন্যের কাছে প্রিয় কিংবা অপ্রিয় করে তোলে। মানুষকে বুঝতে হলে ব্যক্তিত্বের ধরন বোঝা জরুরি। না হলে একজীবন শুধু মানুষ চিনতেই কেটে যাবে। ব্যক্তিত্ব চেনার এক দারুণ পদ্ধতির নাম হলো এনাগ্রাম। এই পদ্ধতিতে মানুষের গভীরতম ভয় ও আকাঙ্ক্ষার ওপর ভিত্তি করে মানুষের ব্যক্তিত্বকে ৯টি...
৪ ঘণ্টা আগে
আজ মনে হবে আপনিই পৃথিবীর কেন্দ্রবিন্দু এবং বাকি সবাই আপনার প্রজা। অফিসে আপনার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা প্রশংসিত হবে। তবে সাবধান, এই ‘বস’ ভাবটা বাড়িতে দেখাতে গেলে উল্টো বিপত্তি ঘটতে পারে। সঙ্গী হয়তো আপনার এই আধিপত্য বিস্তার মেনে নেবে না।
৫ ঘণ্টা আগে