প্রশ্ন: গর্ভকালের প্রথম তিন মাস চলছে। থাইরয়েড হরমোন একটু বেশি আছে। মুখ ও সারা শরীরে লোম অনেক বেড়ে গেছে। মুখে গজানো কালো কালো লোম সহজেই দৃশ্যমান। আমার কি ফেয়ার পলিশ বা ব্লিচ করা উচিত হবে? ওয়্যাক্সিং কি এ সময়ে নিরাপদ?
পিংকি আক্তার, সিলেট
গর্ভকালে সাধারণ পারলারগুলোয় ফেয়ার পলিশ বা ব্লিচ না করাই ভালো। এতে সমস্যা হতে পারে। এই প্যাকের ঘ্রাণটা ক্ষতিকর। তবে এগুলোর পরিবর্তে হোয়াইটেনিং বা ডি-ট্যান ট্রিটমেন্ট নেওয়া যেতে পারে। তবে ফেয়ার পলিশ যদি করতেই হয় তাহলে দক্ষ ত্বক বিশেষজ্ঞের হাতেই করতে হবে। এ সময় ওয়্যাক্স করানো নিরাপদ। তবে আগে জানতে হবে আপনার থ্রেডিং ও ওয়্যাক্সিংয়ে অ্যালার্জি রয়েছে কি না।
প্রশ্ন: চুল খুব শুষ্ক হয়ে যাচ্ছে। চুলের নিচের অংশ শক্ত হয়ে গেছে। সপ্তাহে দুই দিন তেল দিচ্ছি। ঠান্ডার সমস্যা থাকার কারণে চুলে প্যাক লাগাতে পারছি না। কীভাবে চুল মসৃণ হতে পারে?
নাম প্রকাশে অনিচ্ছুক, ঢাকা
চুলে শুধু তেল ম্যাসাজ না করে তাতে ভিটামিন ই ক্যাপসুল ভেঙে দিতে পারেন। এই ঋতুতে অবশ্যই মাসে দুই দিন ভালো স্যালনে গিয়ে চুলে উইথ স্টিম প্রোটিন ট্রিটমেন্ট নিতে হবে। এ ছাড়া ডিপ কন্ডিশনিং ট্রিটমেন্টও নিতে পারেন। এর বাইরে প্রতিদিন চুলে কন্ডিশনার ব্যবহার করতে হবে অথবা হেয়ার মাস্ক। চুলে সেরাম ব্যবহার করলেও চুল নমনীয় হবে। ভিটামিন ই সম্পূরক খেয়ে দেখতে পারেন। এতে সমস্যা অনেকটাই কমে যেতে পারে।
পরামর্শ দিয়েছেন, শারমিন কচি, রূপবিশেষজ্ঞ ও বিন্দিয়া এক্সক্লুসিভ কেয়ারের স্বত্বাধিকারী

আর্টেমিস-২ মিশনে ওরিয়ন মহাকাশযানে চড়ে চাঁদের উদ্দেশে পাড়ি জমানো চার নভোচারী আগামী ১০ দিন মহাশূন্যে কী খাবেন, তার বিস্তারিত তালিকা প্রকাশ করেছে নাসা। গত মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এই মেনুতে প্রাতরাশ, দুপুরের খাবার ও নৈশভোজের জন্য বৈচিত্র্যময় সব খাবারের আয়োজন রাখা হয়েছে।
১২ ঘণ্টা আগে
প্রতিদিন একটু একটু করে গরম বাড়ছে। খারাপ খবর হলো, তাপমাত্রা যত বাড়বে, ততই ত্বকের জেল্লা কমবে। তা ছাড়া গরমে ত্বকে ব্রণ ও র্যাশের সমস্যা দেখা দেয় বেশি। রোদের প্রকোপে ত্বকের প্রদাহ বেড়ে যায়। ফলে ঘাম জমে ব্রণ-ফুসকুড়ি বা হিট র্যাশের সমস্যা বাড়ে। এর থেকে রেহাই পেতে নামীদামি যত পণ্যই ব্যবহার করুন...
১৫ ঘণ্টা আগে
রাতে কয়েক পদ রাঁধতে মন চাইছে না? চটজলদি রান্না করে ফেলুন চিকেন জালি কাবাব। রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
১৭ ঘণ্টা আগে
ভ্রমণের সময় একটি ফার্স্ট এইড কিট সঙ্গে রাখা জরুরি। এই কিটে সাধারণ অসুস্থতা এবং আঘাতের যত্ন নেওয়ার জন্য প্রয়োজনীয় জিনিসপত্র থাকা উচিত। এগুলো দোকানে কিনতে পাওয়া যায় অথবা নিজেরাই তৈরি করে নেওয়া যায়।
২১ ঘণ্টা আগে