কী ভাবছেন, এবারের ঈদটা বাড়ির বাইরেই কাটাবেন? কাজের চাপে সময়ই মেলে না, তাই বন্ধুবান্ধব নিয়ে ঈদের ছুটিটা যদি ঘুরেই কাটানো যায় তাহলে মন্দ হয় না। যেহেতু চৈত্র্য়ের শেষের দিকেই ঈদ হবে সেহেতু বোঝাই যাচ্ছে গরমটাও পড়বে বেশ। তাই ঘুরে বেড়ানোটা যাতে ফুরফুরে হয় তাই পোশাক–আশাকও তেমন হওয়া চাই। আবার যেহেতু উৎসব, তাই আটপৌঢ়ে কাপড়ও আবার পরা যায় না। ফলে কেটাকাটার সময়ই এই ব্যাপারগুলো মনে রেখে কাপড় বাছাই করতে হবে।
উৎসবে ফ্যাশন হাউজগুলোয় পুরুষের পোশাকে খুব যে বৈচিত্র থঅকে এমনটা নয়। তবে একেক বছরে একেক রং, মোটিফ ও কাট প্রভাব বিস্তার করে। ফ্যাশন হাউসগুলো পুরুষদের জন্য এবারের ঈদে নিয়ে এসেছে নতুন ডিজাইন সব টি-শার্ট, পোলো শার্ট, শার্ট, পাঞ্জাবি, ফরমাল শার্ট, ক্যজুয়াল শার্ট, কটি, কাবলি পাঞ্জাবি, প্যান্ট ইত্যাদি। এগুলোর রংয়ে, ভ্যালু অ্যাড মিডিয়ার ব্যবহারে, কাটে ও নকশায় নতুনত্ব এসেছে বেশ খানিকটা।
উৎসব ও ভ্রমণ উপযোগী পোশাক
দেশীয় ফ্যাশন ব্র্যান্ড ইজি তাদের ঈদ আয়োজনে রেখেছে ক্যাজুয়্যাল পোশাক, যা একাধারে উৎসবে পরার উপযোগী ও ভ্রমণের জন্যও আরামদায়ক। আরামের কথা বিবেচনা করে এসব টি–শার্ট, পোলো শার্ট, শার্ট, পাঞ্জাবি, ফরমাল শার্ট, ক্যজুয়াল শার্ট ইত্যাদি পোশাকে ব্যবহার করা হয়েছে নিরপেক্ষ রং। পাশাপাশি কিছু পোশাকে আবার লাল, কমলার মতো উজ্জ্বল রং ব্যবহার হয়েছে।
প্রাধান্য পেয়েছে ডিজিটাল প্রিন্ট ও স্ট্রাইপ
এবারের পোশাকগুলোয় মূলত ডিজিটাল প্রিন্ট ও স্ট্রাইপের ব্যবহার লক্ষ্য় করা গেছে। সব ধরনের ক্রেতাদের কথা বিবেচনা করেই এ ধরনের নকশা করা হয়েছে।
কাপড়
সুতি, সিল্ক, লিনেন, ভয়েলসহ সব ধরনের কাপড়ে তৈরি হচ্ছে বিভিন্ন ধরনের পোশাক। ইজির স্বত্তাধিকারী ও ডিজাইনার তৌহিদ চৌধুরী বলেন, ‘ক্রেতাদের পছন্দ ও আরামের কথা ভেবেই আমরা পোশাকগুলো তৈরি করেছি। ঢাকা ছাড়া ও আমাদের বাংলাদেশের সব জেলাতেই ইজির শো-রুমে পাওয়া যাবে পোশাকগুলো।’
পাঞ্জাবি ছাড়া ঈদ হয়?
ঘরের বাইরে ঈদ হলেই কি? পাঞ্জাবি ছাড়া কি আর পুরুষের ঈদ হয়? প্রতিবছরের মতো এবারও কলিকাট, একছাট রেগুলার ফিট ও স্ট্যান্ডার্ড ফিট পাঞ্জাবি থাকছে এবারের ঈদ আয়োজনে।

বন্ধুদের সঙ্গে কিংবা ভার্চুয়াল দুনিয়ার অচেনা মানুষদের সঙ্গে তাল মেলাতে গিয়ে অনেকে একধরনের ‘ডেটিং বার্ন আউট’ বা ক্লান্তির শিকার হচ্ছেন। তবে ২০২৬ সালের এই সময়ে দেখা দিয়েছে সম্পর্কের নতুন ট্রেন্ড ‘ওয়াইল্ডফ্লাওয়ারিং’। এ জন্য বদলে যাচ্ছে জেন-জি প্রজন্মের ভালোবাসার ধরন। সম্পর্কের শুরুতে কোনো রকমের...
১২ ঘণ্টা আগে
কোরবানির ঈদে এই রান্না প্রায় প্রতি বাড়িতেই হয়। যাঁরা প্রথমবার রান্না করার কথা ভাবছেন, তাঁদের জন্য রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
১৯ ঘণ্টা আগে
ঈদে গরুর মাংস তো নানাভাবে রান্না করা হয়। যাঁরা ঝাঁজালো খাবার খেতে পছন্দ করেন, তাঁরা ঈদের ছুটিতে এক দিন রান্না করতে পারেন আস্ত রসুন দিয়ে গরুর মাংসের ঝাল ভুনা। রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
২০ ঘণ্টা আগে
চলছে গ্রীষ্মের প্রচণ্ড গরমের সময়। সামনের দিনগুলোতে আরও গরম পড়বে। সঙ্গে মাঝেমধ্যে থাকবে গুমোট পরিবেশ। থাকবে এই রোদ, এই বৃষ্টি অবস্থা। অতিরিক্ত গরমের সময় ঘর ঠান্ডা রাখতে আমরা সাধারণত ফ্যান বা এয়ারকন্ডিশনারের ওপর নির্ভর করি। কিন্তু প্রাকৃতিক উপায়ে ঘর ঠান্ডা রাখা সম্ভব।
১ দিন আগে