Ajker Patrika

মেঘলা দিনে ছাকবাটা খিচুড়ি

ফিচার ডেস্ক, ঢাকা 
আপডেট : ৩০ এপ্রিল ২০২৬, ১৫: ৪৭
মেঘলা দিনে ছাকবাটা খিচুড়ি
ছাকবাটা খিচুড়ি

আকাশে মেঘ করেছে দেখে খিচুড়ি খেতে চান না, এমন মানুষের সংখ্যা খুব কম। রাতের ভোজে যাঁরা খিচুড়ি খাওয়ার কথা ভাবছেন, তাঁদের জন্য রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা

উপকরণ

লাল চাল ৫০০ গ্রাম, মুগ ডাল ২৫০ গ্রাম, গোল করে কাটা পেঁয়াজ আধা কাপ, তেজপাতা দুটি, আদা ও রসুনবাটা এক টেবিল চামচ, হলুদগুঁড়া, শুকনো মরিচ ভাজা গুঁড়া, ধনেগুঁড়া এক চা-চামচ করে, লবণ স্বাদমতো, গরুর মাংস ভুনা আধা কেজি, ঘি ৪ টেবিল চামচ ও ছাক বাটা ২ টেবিল চামচ।

ছাকবাটা তৈরি করতে যা লাগবে

পেঁয়াজকুচি আধা কাপ, রসুনকুচি ২ টেবিল চামচ, সয়াবিন তেল ৪ টেবিল চামচ, তেজপাতা দুটি, গোটা জিরা ২ টেবিল চামচ।

যেভাবে তৈরি করবেন

কড়াইতে সয়াবিন তেল গরম হলে তেজপাতা, পেঁয়াজকুচি, রসুনকুচি বাদামি করে ভেজে নিন। নামানোর আগে গোটা জিরা দিয়ে আরও দু-এক মিনিট ভেজে নামিয়ে পাটায় বেটে নিলে তৈরি হয়ে যাবে ছাকবাটা।

খিচুড়ি রান্নার প্রণালি

লাল চাল ও ডাল ধুয়ে বেশি পানি দিয়ে রান্না করুন। ফুটে উঠলে তেজপাতা, ভাজা মরিচগুঁড়া, হলুদগুঁড়া, ধনেগুঁড়া ও লবণ দিয়ে রান্না করুন। খিচুড়ি নাড়তে নাড়তে নরম হলে ভুনা মাংস দিন। নামানোর আগে ঘি আর ছাকবাটা দিয়ে অনবরত নাড়তে থাকুন। তারপর লবণ দেখে নামিয়ে নিন। এবার ঘি ও গন্ধরাজ লেবু দিয়ে পরিবেশন করুন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এক দশক পর নির্মাণে ফিরছেন ওয়াহিদ আনাম

ফের ইরানে হামলা হলে পরিণতি হবে ভয়াবহ: ট্রাম্পকে পুতিনের হুঁশিয়ারি

তামিলনাড়ু বিধানসভা নির্বাচন: থালাপতি বিজয়ের দলের চমকের পূর্বাভাস

ইরান এমন অস্ত্র বের করবে, যা দেখে ‘শত্রু হার্ট অ্যাটাক’ করতে পারে

ঈশ্বরের কাছে প্রার্থনা, ভারত-বাংলাদেশ সম্পর্ক যেন না শোধরায়: আসামের মুখ্যমন্ত্রী

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত