প্রশ্ন: হাতে মেহেদি দিলে আমার সামান্য চুলকানি হয়। অনেক ক্ষেত্রে মেহেদি উঠে যাওয়ার সময় ডিজাইনের কিনারা ধরে সাদা সাদা চামড়া ওঠে। এই সমস্যার সমাধান কী?
লাবণি হক, নওগাঁ
কেনা মেহেদি না লাগিয়ে
পাতা বেটে হাতে লাগাতে পারেন। এরপরও যদি সমস্যা হয় তাহলে মেহেদি না পরাই ভালো। অবশ্যই একজন ত্বক বিশেষজ্ঞ দেখিয়ে ত্বকের
সমস্যা ও সমাধান সম্পর্কে জেনে নিতে হবে।
আমার সারা শরীরে ছোট ছোট বাদামি ও ধূসররঙা তিলের মতো দানা আছে। চোখের পাশে, চিবুকের নিচে, পেটে, বুকে এসব দানা ছড়িয়ে পড়ছে। এ সমস্যা সমাধানে কী করতে পারি?
নাম প্রকাশে অনিচ্ছুক, ঢাকা
বিউটি ক্লিনিকে মাইক্রোডার্মাব্রেশন করাতে পারেন। এরপরও না কমলে একজন মেডিসিন বিশেষজ্ঞকে দেখিয়ে ফুল বডি চেকআপ করে পরবর্তী নির্দেশনা গ্রহণ করবেন।
প্রশ্ন: ত্বক টান টান রাখতে কী ব্যবহার করলে উপকার পাওয়া যাবে?
রুমানা রশিদ, মাদারীপুর
বয়স ৩০ পার হলে নিয়মিত অ্যান্টিএজিং ট্রিটমেন্ট বা ফেসিয়াল করানো উচিত। সঙ্গে অ্যান্টিএজিং কসমেটিকস ব্যবহার করতে হবে। কসমেটোলজিস্টদের সঙ্গে পরামর্শ করে কোলাজেন সাপ্লিমেন্ট খেতে পারেন। অ্যান্টিএজিং ডায়েট প্ল্যানও মেনে চলতে পারেন।
পরামর্শ দিয়েছেন: শোভন সাহা, কসমেটোলজিস্ট , শোভন মেকওভার

চলছে রমজান মাস। এখন যে আবহাওয়া, তাতে ইফতার ও সেহরিতে পর্যাপ্ত পানি ও পানিবহুল খাবার গ্রহণ না করলে তার প্রভাব সরাসরি চুলে পড়তে পারে। এটি ছাড়াও এই ঋতুতে চুলের বিভিন্ন সমস্যার মধ্যে রয়েছে চুল পড়া, খুশকি, চুলের আগা ফেটে যাওয়া ইত্যাদি। কখনো কখনো দেখা যায়, প্রতিটি সমস্যা একে অপরের সঙ্গে যুক্ত। রোজা...
১ ঘণ্টা আগে
আজ আপনার মেজাজটা রাজস্থানি মরিচের মতো তপ্ত থাকতে পারে। কেউ আপনার দিকে তাকালেও মনে হতে পারে সে আপনার নামে সমালোচনা করছে। অফিসে সহকর্মীদের ওপর খিটমিট করলে পরে নিজের ফাইল নিজেকেই খুঁজতে হবে। ধৈর্য ধরুন। সঙ্গীর সঙ্গে কথা বলার সময় লজিক কম দিন, ম্যাজিক বেশি দেখান।
৩ ঘণ্টা আগে
রমজানে ইফতারের অপরিহার্য অনুষঙ্গ খেজুর। এর মিষ্টি স্বাদ আর পুষ্টিগুণ অতুলনীয়। সঠিক উপায়ে সংরক্ষণ করলে এটি অনেক দিন ভালো থাকে। তবে খেজুরও নষ্ট হতে পারে। আর নষ্ট বা ছাতা পড়া খাবার খেলে ফুড পয়জনিং হওয়া অস্বাভাবিক নয়। এই অবস্থা শিশু, গর্ভবতী নারী ও বয়স্কদের জন্য ঝুঁকিপূর্ণ। তাই যদি একটি খেজুরেও ছাতা...
৩ ঘণ্টা আগে
রমজান এলেই অনেকে নিজের একা থাকা আরও কঠিন বলে ভাবতে শুরু করেন। কারণ, এই মাসে পরিবারের সঙ্গে ইফতার ও সেহরি করার মধ্যে অন্য রকম আত্মিক শান্তি থাকে। সোশ্যাল মিডিয়ায় যখন অন্য কাউকে পরিবারের সঙ্গে এই শান্তি ভাগাভাগি করতে দেখা যায়, তখন একা থাকা অনেকে বিষাদে ভোগেন। অন্য সময়গুলোতে একাকিত্ব তাঁদের এত...
৫ ঘণ্টা আগে