বিখ্যাত শিল্পী, খেলোয়াড়, ব্যবসায়ী থেকে শুরু করে নানা ভুবনের অনেক তারকারই একটি বিষয়ে বেশ মিল, সেটি নিয়মিত মেডিটেশন করায়। আজ ২১ মে বিশ্ব মেডিটেশন দিবস। চলুন তবে এই দিনে মেডিটেশন নিয়ে কিছু তারকার ভাবনা কিংবা কেন তাঁরা মেডিটেশন পছন্দ করেন তা জেনে নিই।
আর্নল্ড শোয়ার্জনেগার
মার্কিন অভিনেতা ও রাজনীতিবিদ
আমি সকালে বিশ মিনিট এবং রাতে বিশ মিনিট এটা করেছি। আমি বলব যে চৌদ্দ দিন বা তিন সপ্তাহের মধ্যে, এমন জায়গায় পৌঁছে যাই যেখানে সত্যিই আমার মনকে অন্য সব চিন্তা থেকে বিচ্ছিন্ন করতে পারি ... এবং কীভাবে আরও বেশি মনোযোগী এবং শান্ত হতে হয় তা শিখেছি।
ম্যাডোনা
মার্কিন গায়িকা ও গীতিকার
মেডিটেশন আমাকে দেখিয়েছে নীরবতার কী প্রচণ্ড শক্তি আছে।
স্টিভ জবস
মার্কিন উদ্যোক্তা ও উদ্ভাবক
আপনি যদি শুধু বসে বসে পর্যবেক্ষণ করেন, দেখতে পাবেন আপনার মন কতটা অস্থির। যদি একে শান্ত করার চেষ্টা করেন, তবে পরিস্থিতি আরও খারাপ হবে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এটি শান্ত হয়। তখন আরও সূক্ষ্ম জিনিসগুলি শুনতে পারবেন, আপনার অন্তর্দৃষ্টি প্রস্ফুটিত হতে শুরু করবে এবং জিনিসগুলি আরও স্পষ্টভাবে দেখা শুরু করবেন। আপনার মন স্থির হয়ে যায় এবং সবকিছুর অসাধারণ বিস্তৃতি রূপ দেখতে পাবেন। আবিষ্কার করবেন আগে যা দেখেছিলেন তার চেয়ে অনেক বেশি দেখছেন।
এমা ওয়াটসন
ব্রিটিশ অভিনেত্রী
মেডিটেশনের প্রতি আমার আগ্রহের শুরু বৌদ্ধধর্মের প্রতি আগ্রহ থেকে। আমি একটু সাহিত্যের দিকে ঝুঁকে এটা করতে (মনের স্থিরতা) আগ্রহী ছিলাম। কিন্তু বুঝতে পেরেছিলাম যে বই পড়া যথেষ্ট নয়। আমাকে অনুশীলন করতে হবে। তাই আমি এটি শুরু করেছি এবং পছন্দ করছি। এটি আমাকে অনেক সাহায্য করে।
কোবি ব্রায়ান্ট
মার্কিন বাস্কেটবল খেলোয়াড়
আমি প্রতিদিন মেডিটেশন করি। এটি একটি নোঙর থাকার মতো। যদি আমি এটি না করি, মনে হয় দিনটিকে নিয়ন্ত্রণ করার বদলে ক্রমাগত তাড়া করছি...আমার সব কিছুতে একটা প্রশান্তি ও স্থিরতা আসে। আর এটা হয় সকালটা মেডিটেশনের মাধ্যমে শুরু করার কারণে।
সূত্র: মেডিটেশন ওয়াইজ ডট কম

আজ আপনার তেজ থাকবে একদম আগ্নেয়গিরির মতো। তবে সাবধানে, এই তেজে নিজের অফিসের বসের কফি যেন আবার পুড়ে না যায়! আর্থিক যোগ আছে, তবে সেটা পকেট থেকে টাকা বেরোনোর যোগ। কোনো পুরোনো বন্ধু ফোন করতে পারে—হয় সে টাকা ধার চাইবে, নয়তো বিয়ের কার্ড দেবে। দুটোর একটিও আপনার জন্য সুখবর নয়।
২ ঘণ্টা আগে
ইফতারে প্রায় প্রতিদিনই কোনো না কোনো ফল রাখা একটি সাধারণ অভ্যাস। স্বাস্থ্যকর ইফতারির আয়োজনে আনারসের দুটি সালাদ রাখতে পারেন। আপনাদের জন্য আনারসের দুটি সালাদের রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা...
২ ঘণ্টা আগে
পবিত্র রমজান মাস সংযম ও প্রার্থনা আর সামাজিক মিলনমেলার বিশেষ সময়। ইফতারের দাওয়াত কিংবা সেহরির আড্ডায় মধ্যপ্রাচ্যসহ সারা বিশ্বের মুসলিম নারীদের পোশাকে আসে এক সহজাত পরিবর্তন। এ বছর রমজানে ফ্যাশন দুনিয়ায় ঐতিহ্যের সঙ্গে আধুনিকতার এক চমৎকার সমন্বয় দেখা যাচ্ছে। এবার শুধু শরীর ঢেকে রাখাই নয়; বরং...
৪ ঘণ্টা আগে
একুশে ফেব্রুয়ারি আমাদের অহংকার, আমাদের শোক ও শক্তির মিলনের দিন। দিনটি শুধু ক্যালেন্ডারের পাতায় ঘেরা কোনো আন্তর্জাতিক দিবস নয়; বরং এটি প্রত্যেক বাঙালির অস্তিত্ব ও চেতনার এক অবিচ্ছেদ্য অংশ। দিনটি ঘিরে বাঙালির পোশাকেও থাকে ভিন্ন এক ভাবগাম্ভীর্য। এদিন আমরা শোকাতুর হৃদয়ে শহীদদের শ্রদ্ধা জানাই।
১ দিন আগে