ঈদের আনন্দ অনেকটা আবর্তিত হয় খাবার টেবিলকে ঘিরে। দামি পোরসেলিন, হাড়ের তৈরি সূক্ষ্ম বোন চায়না বা আভিজাত্যপূর্ণ সিরামিক সেটগুলো কেবল আমাদের টেবিলের শোভাই বাড়ায় না। এগুলো পরিবারের বিশেষ মুহূর্তগুলোর নীরব সাক্ষী হয়ে থাকে।
ওয়েজউড বা হার্মিসের মতো বিলাসবহুল ব্র্যান্ড হোক কিংবা প্রিয় কোনো আধুনিক সিরামিক— এই থালাবাসনগুলোর সঠিক যত্ন নেওয়া একটি শিল্প। শখের ডিনার সেটটি মাঝে মধ্যেই দেখে রাখুন। যদি কোনো পাত্রে চুলের মতো সূক্ষ্ম ফাটল দেখা দেয়, তবে স্বাস্থ্য সুরক্ষার খাতিরে সেটি ব্যবহার বন্ধ করুন। সঠিক যত্ন ও ভালোবাসা পেলে আপনার এই প্রিয় বাসনগুলো টিকে থাকবে দীর্ঘদিন এবং প্রতিটি উৎসবের টেবিলে ছড়াবে আভিজাত্যের দ্যুতি।
উৎসবের ধকল শেষে আপনার শখের ডিনার সেটটিকে নতুনের মতো উজ্জ্বল এবং নিরাপদ রাখতে কিছু সতর্কতা মেনে চলুন।
হাতের ছোঁয়ায় পরম যত্ন
আধুনিক ডিশওয়াশার আমাদের কাজ সহজ করলেও, শখের বা প্রাচীন ডিনার সেট পরিষ্কারের নিরাপদ উপায় হলো নিজ হাতে ধোয়া। এটি আপনাকে প্রতিটি পাত্র নিবিড়ভাবে দেখার এবং পানির তাপমাত্রা নিয়ন্ত্রণের সুযোগ দেবে। ধোয়ার আগে সিঙ্কে একটি প্লাস্টিকের টব বা ম্যাট বিছিয়ে নিন। এটি সিঙ্কের শক্ত স্টিলের সঙ্গে ঘর্ষণে পাত্র ভেঙে যাওয়া বা চটা ওঠা রোধ করবে। হালকা এবং সুগন্ধিহীন ডিটারজেন্ট ব্যবহার করুন। নরম স্পঞ্জ দিয়ে বৃত্তাকার গতিতে আলতো করে ঘষুন। ধোয়ার পর পর্যাপ্ত পানি দিয়ে ধুয়ে নিন যেন সাবান বা ডিটারজেন্টের কোনো অবশেষ অথবা গন্ধ লেগে না থাকে। নাহলে পাত্রে দাগ পড়ে যেতে পারে।
উপাদানের গুণাগুণ বোঝা
সব ধরণের থালাবাসন যত্নের নিয়ম এক নয়। বিভিন্ন ধরনের থালাবাসন ধোয়ার নিয়মগুলো দেখে নিন।
বোন চায়না ও পোরসেলিন: দেখতে নাজুক হলেও এগুলো বেশ টেকসই। সোনা, রুপা বা প্ল্যাটিনামের কাজ করা পাত্রগুলো কখনই মেশিনে ধোবেন না। এসব ধাতব অলঙ্করণ কেবল হাতে ধোয়ার জন্য উপযোগী।
স্টোনওয়্যার: এগুলো বেশ মজবুত হলেও তাপমাত্রার হঠাৎ পরিবর্তনে পাত্রের ক্ষতি হতে পারে। সেদিকে খেয়াল রাখতে হবে।
তাপমাত্রার আকস্মিক পরিবর্তন এড়িয়ে চলুন
হঠাৎ করে গরম থেকে ঠান্ডা বা ঠান্ডা থেকে গরম তাপমাত্রায় নিলে দামি পাত্রে ফাটল ধরতে পারে। ফ্রিজ থেকে বের করেই কোনো পাত্র ওভেনে দেবেন না, আবার ওভেন বা ডিশওয়াশার থেকে বের করেই ঠান্ডা পানিতে ভেজাবেন না। পাত্রটিকে স্বাভাবিক তাপমাত্রায় আসার সময় দিন।
সঠিক উপায়ে সংরক্ষণ
বেশির ভাগ ক্ষেত্রে ব্যবহারের চেয়ে অগোছালোভাবে রাখার কারণেই বাসনপত্র বেশি ক্ষতিগ্রস্ত হয়। প্লেটগুলো একটির ওপর আরেকটি স্তূপ করে রাখার সময় মাঝখানে ফ্যাল্ট, নরম কাপড় বা অ্যাসিড-ফ্রি টিস্যু পেপার ব্যবহার করুন। এগুলো ঘর্ষণজনিত দাগ এবং ফাটল রোধ করে। অনেকগুলো প্লেট একসঙ্গে স্তূপ করবেন না। তাতে নিচের পাত্রটির ওপর অতিরিক্ত চাপ তৈরি হয়ে ফাটল ধরতে পারে।
ব্যবহারের সাধারণ সতর্কতা
বড় প্ল্যাটার বা সার্ভিং বোল সরানোর সময় দুই হাত ব্যবহার করুন। পাত্রের কিনারা বা হাতল ধরে না তুলে নিচ থেকে সাপোর্ট দিন। ধোয়ার সময় হাতে আংটি বা চুড়ি না রাখাই ভালো। এগুলোর ঘর্ষণে গ্লেজ নষ্ট হতে পারে।
দাগ দূর করা: চা বা কফির কড়া দাগ দূর করতে বেকিং সোডা ও পানি দিয়ে তৈরি পেস্ট ব্যবহার করে আলতো করে ঘষুন। কখনোই খসখসে স্পঞ্জ বা মেটালের তৈরি মাজুনি ব্যবহার করবেন না।
সূত্র: এডি মিডিল ইস্ট

দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আমাদের শরীরের পরিপাকতন্ত্র এবং মেটাবলিজম একটি নির্দিষ্ট ধারায় অভ্যস্ত হয়ে যায়। ঈদের পর হঠাৎ অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস আপনার শরীরে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। ঈদের আনন্দকে বিষাদে রূপ না দিতে চাইলে খাবারের গুণগত মান ঠিক রেখে পরিমাণ নিয়ন্ত্রণ করুন। মনে রাখবেন, পরিমিত খাবার...
৪ ঘণ্টা আগে
চুলের যত্নে নারকেল তেলের ব্যবহার আমাদের অঞ্চলে অনেক প্রাচীন। এটি চুলের ময়শ্চারাইজার ধরে রাখতে এবং উজ্জ্বলতা বাড়াতে জাদুর মতো কাজ করে। তবে সমস্যা বাধে তখনই, যখন মাথায় অতিরিক্ত তেল দেওয়ার পর তা আর সহজে উঠতে চায় না। অনেক সময় শ্যাম্পু করার পরও চুল চটচটে হয়ে থাকে, যা দেখতে যেমন খারাপ লাগে, তেমনি...
৫ ঘণ্টা আগে
ফ্যাশন জগতে কৃত্রিম নখ বা অ্যাক্রাইলিক নেইল এখন বেশ জনপ্রিয়। ঈদ ফ্যাশনেও এটি এখন জায়গা করে নিয়েছে। বৈচিত্র্য পিয়াসী ফ্যাশন প্রেমী নারীরা এখন বিভিন্ন ধরনের কৃত্রিম নখ ব্যবহার করছেন। তবে জেনে রাখা ভালো যে, উৎসব শেষে এই শক্ত নখগুলো সঠিক নিয়মে না তুললে আপনার আসল নখের সমস্যা দেখা দিতে পারে।
৫ ঘণ্টা আগে
উৎসবের জাঁকজমক থেকে প্রতিদিনের স্বাভাবিক জীবনে ফিরে আসার এই প্রক্রিয়াটি হওয়া উচিত ধীর ও ছন্দময়। দীর্ঘ একমাস রোজার আমেজের পর ঈদ পালনের মধ্যে দিয়ে উৎসবের আমেজটা শেষ হয়। সেই আমেজের পর আবারও ফিরে আসতে হয় আগের জীবনে।
৫ ঘণ্টা আগে