ছুটির দিন বিকেলে নেটফ্লিক্সে পছন্দের সিনেমা দেখতে দেখতে মুখরোচক স্ন্যাকস চিবোনোর সুখ কে না পেতে চায়? এ সপ্তাহে ছুটির বিকেলে বাড়িতেই তৈরি করে নিন বিফ সমুচা। আপনাদের জন্য বিফ সমুচার রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
ডো তৈরির উপকরণ
ময়দা ১ কাপ, লবণ হাফ চা-চামচ, হিং এক চিমটি, রাধুনী ১ চা-চামচ, কালিজিরা ১ চা-চামচ, সয়াবিন তেল ৪ টেবিল চামচ, বেকিং পাউডার হাফ চা-চামচ কর্নফ্লাওয়ার বেলার জন্য।
ফিলার তৈরির উপকরণ
গরুর সিদ্ধ কিমা এক কাপ, মিহি পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ, কাঁচা মরিচ কুচি ১ টেবিল চামচ, আদা ও রসুন বাটা এক চা-চামচ, গরম মসলার গুঁড়ো এক চা-চামচ, লবণ ও চিনি স্বাদমতো, আলু সিদ্ধ গ্রেট করা ২টা, সয়াবিন তেল ২ টেবিল চামচ।
প্রণালি
কর্নফ্লাওয়ার ছাড়া বাকি সব উপকরণ একসঙ্গে ময়ান দিয়ে পানি দিয়ে ডো করে নিন। পরে ঢাকনাসহ ৩০ মিনিট রেখে দিন। এই ফাঁকে কড়াইতে তেল গরম করে ফিলারের সব উপকরণ দিয়ে নেড়ে রান্না করুন পাঁচ-সাত মিনিট। ব্যস্, তৈরি হয়ে গেল বিফ সমুচার ফিলার।
এবার তৈরি করে রাখা ডো দুই ভাগ করে এক ভাগ নিয়ে বড় গোল রুটি তৈরি করে নিন। এবার সমুচার যেমন শেপ দিতে চান, সেভাবে রুটি কেটে ফিলার ভরে রোল করে নিন। এরপর কড়াইতে তেল গরম হলে বিফ সমুচা সোনালি করে ভেজে নিন। তৈরি হয়ে গেল বিফ সমুচা।

সেহরিতে মুখরোচক কিন্তু সাধারণ খাবার খেতেই বেশি ভালোবাসেন? তাহলে এই রেসিপিটি আপনার জন্যই। পটোল ও আলু দিয়ে রুই মাছেরর ঝোলের রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা...
১ ঘণ্টা আগে
সুন্দর ও পরিপাটি নখ ফ্যাশন-সচেতন নারীর ব্যক্তিত্বে আনে ভিন্নমাত্রা। কিন্তু সবার নখ প্রাকৃতিকভাবে লম্বা বা মজবুত হয় না। বর্তমানে এই সমস্যার সহজ সমাধান হলো নেইল এক্সটেনশন। এখন কৃত্রিমভাবে নখ বড় করার এই পদ্ধতি জনপ্রিয়। তবে নখ সাজানোর আগে আপনার জন্য কোন পদ্ধতিটি সেরা, তা জানা জরুরি। তাই নেইল...
৪ ঘণ্টা আগে
রমজান মাসে, ইরানিরা ইফতারিতে কোনো না কোনো মিষ্টিজাতীয় খাবার রাখেন। নির্দিষ্ট ধরনের মিষ্টি, কুকিজ এবং মিষ্টিজাতীয় খাবার তৈরি করতে তারা বড্ড ভালোবাসে। ইরানের অধিবাসীরা এককথায় মিষ্টিপ্রিয়। যেখানে যাবেন, সেখানেই তাদের পেস্ট্রি এবং মিষ্টির প্রতি ভালোবাসা চোখে পড়বে। ইরানিরা জিলাপি, বেমিয়েহ্, রেশতে...
৬ ঘণ্টা আগে
সুখ শুধু বাইরের পরিস্থিতির ওপর নির্ভর করে না। এটি অনেক বেশি নির্ভর করে আমাদের প্রতিদিনের অভ্যাস এবং মানসিকতার ওপর। অনেকে মনে করেন, সুখ মানে সব সময় হাসিখুশি থাকা, যা আসলে সম্ভব নয়। কিন্তু নিয়মিত অভ্যাসের মাধ্যমে দিনের অধিকাংশ সময় আমরা সুখী থাকতে পারি। আপনার দিন কেমন কাটছে বা অন্যরা আপনার সঙ্গে...
১৮ ঘণ্টা আগে