সেগুন, মেহগনি, রেইনট্রি, ওক ইত্যাদি কাঠে তৈরি হয় চেয়ার, টেবিল, খাট, আলমারি, ড্রেসিং টেবিল, কিচেন ক্যাবিনেটের মতো আসবাব। সঠিক উপায়ে যত্ন না নিলে এসব কাঠের আসবাবের রং দ্রুত নষ্ট হয়ে যেতে পারে। কাঠের আসবাব দীর্ঘদিন ভালো রাখতে কিছু বিষয় জেনে রাখতে হবে—
প্রতিদিন আসবাবের গায়ে যে ধুলার আস্তরণ পড়ে, শুকনো নরম সুতির কাপড় দিয়ে সেগুলো মুছে নিতে হবে। তবে এ ধরনের আসবাব মোছার ক্ষেত্রে পানি এড়িয়ে চলতে হবে। কারণ, পানি নষ্ট করে দেয় কাঠের গায়ের রং।
কড়া রোদ এবং বৃষ্টির ছাটেও নষ্ট হতে পারে কাঠের আসবাবের সৌন্দর্য। কড়া রোদ কাঠের রং নষ্ট করাসহ কাঠের আসবাবে ফাটল ধরাতে পারে। আবার বৃষ্টি এলে যাতে দরজা বা জানালা গলে পানি ঢোকে আসবাব নষ্ট করতে না পারে, সেদিকে নজর রাখতে হবে।
এ জন্য জানালা বা দরজার ধারে এমন আসবাব থাকলে পর্দা টেনে রাখা ভালো। কাঠের আসবাবের গায়ে থাকা নকশার ফাঁকের ধুলা সহজে পরিষ্কার করা যায় না। এ ক্ষেত্রে মোটা বা সরু, ফাঁকফোকরে ঢুকবে এমন মানানসই ব্রাশ দিয়ে পরিষ্কার করতে হবে।
বেড সাইড টেবিল, খাবার টেবিল, বসার ঘরের সেন্টার টেবিল কিংবা রান্নাঘরের ক্যাবিনেট—কোনোটাতেই সরাসরি কাঠের ওপর গরম কিছু রাখা যাবে না। তাপে কাঠের ঔজ্জ্বল্য নষ্ট হয়ে যেতে পারে, এমনকি দাগও বসে যেতে পারে।
সূত্র: গুড হাউসকিপিং ও অন্যান্য

তপ্ত গরমে প্রশান্তি পেতে গোসলের চেয়ে ভালো আর কী হতে পারে! সারা দিনের ক্লান্তি দূর করে শরীর ও মন সতেজ করে তোলার জন্য গোসলের জুড়ি নেই। গোসল আরও আরামদায়ক আর স্নিগ্ধ হতে পারে, যদি আপনি সঠিক সাবান ব্যবহার করতে পারেন।
১ ঘণ্টা আগে
সন্তান বড় হয়ে কেমন মানুষ হবে, তা অনেকাংশে নির্ভর করে তার শৈশবের ওপর। তার সঙ্গে মা-বাবার মানসিক সংযোগ কেমন ছিল, তার ওপরও অনেক কিছু নির্ভর করে। আজকের ব্যস্ত জীবনে আমরা অনেক সময় সন্তানের বস্তুগত চাহিদা মেটালেও তাদের আবেগীয় চাহিদার দিকে নজর দিতে ভুলে যাই। সার্থক অভিভাবকত্বের জন্য খুব জটিল কিছু করার...
১ ঘণ্টা আগে
সাজতে খুব একটা ভালোবাসেন না, এমন নারীর সাজবাক্সে অন্তত একটি লিপস্টিক পাওয়া যায়। কিন্তু লিপস্টিকের বেলায় দুঃখজনক ঘটনা হলো, মেয়াদ ফুরোনোর আগে নষ্ট হয়ে যাওয়া। হয় গলে যায়, নয়তো ঘেমে ছত্রাক পড়ে যায়।
২ ঘণ্টা আগে
আজ আপনার সামনে হিমালয় সমান চ্যালেঞ্জ। গ্রহ বলছে, অফিসের ফাইলগুলো আপনার দিকে এমনভাবে ধেয়ে আসবে যেন আপনিই বিশ্বের একমাত্র কর্মক্ষম ব্যক্তি। আর্থিক যোগ দারুণ, পকেটে টাকার গরম অনুভব করতে পারেন।
৩ ঘণ্টা আগে