অনেকের বাড়িতেই পিতলের তৈজসপত্র রয়েছে। বিশেষ দিন বা উপলক্ষ ছাড়া এগুলো তেমন বের করাও হয় না। ব্যবহার না করার ফলে অনেক পুরোনো পিতলের প্লেট, জগ বা গ্লাসে কালচে একটা স্তর পড়ে থাকে।
কালচে ভাব তোলার উপায়
১
পিতলের প্লেট, গ্লাস বা অন্যান্য তৈজসপত্র সব সময় পরিষ্কার করার জন্য গরম পানি ও ক্ষারজাতীয় জিনিস ব্যবহার করা উচিত। এগুলোয় যদি নকশা থাকে তাহলে নকশার ভেতরে ময়লা জমতে পারে। সে ক্ষত্রে পুরোনো টুথব্রাশ দিয়ে নকশার ভেতর ঘষে ঘষে পরিষ্কার করতে হবে।
২
অনেক দিন অব্যবহারে হওয়া কালচে ভাব দূর করতে কেচাপ মাখিয়ে রেখে দিতে হবে এক ঘণ্টা। এরপর গরম পানি ঢেলে ভিম দিয়ে মেজে নিলেই দাগ দূর হবে।
৩
পিতলের তৈজসপত্রে ঝকঝকে ভাব আনতে সমপরিমাণ লবণ ও বেকিং সোডার সঙ্গে ভিনেগার মিশিয়ে পেস্ট তৈরি করুন। এই পেস্ট পিতলের ওপর মাখিয়ে রেখে দিন এক ঘণ্টা। এরপর ওপরের নিয়মে ধুয়ে ফেলুন।
৪
পিতল খুব ভালো পরিষ্কার করে লেবু। একটি লেবু চার টুকরো করুন। এরপর লেবুর ওপর লবণ ছড়িয়ে পিতলের প্লেট, বাটি, গ্লাস বা ফুলদানি ঘষতে থাকুন। ভালোভাবে ঘষে আধা ঘণ্টা রেখে দিন। এরপর ভিম দিয়ে মেজে ধুয়ে ফেলুন।
৫
তেঁতুল পেস্ট করে পিতলের তৈজসপত্রে মাখিয়ে রাখলে দাগ উঠে যায়।
সূত্র: ববভিলা

চুল সুস্থ থাকুক, সুন্দর থাকুক—কে না চায়? আর স্বাস্থ্য়োজ্বল চুলের জন্য হেয়ার স্পার জুড়ি নেই। প্রায় প্রতিদিন আমাদের চুলের ওপর দিয়ে বেশ ধকল যায়, শুধু তেল কিংবা শ্যাম্পু দিয়ে চুলের যত্ন তখন যথেষ্ট হয় না। প্রয়োজন পড়ে বাড়তি যত্নের। তাই মাসে দুবার হেয়ার স্পা করা উচিত বলে মনে করেন রূপবিশেষজ্ঞরা। কিন্তু পারল
১ ঘণ্টা আগে
ফ্রিজে অল্প পরিমাণে চিংড়ি রয়েছে? কী রাঁধবেন ভেবে পাচ্ছেন না? রাঁধতে পারেন খারকোল ডাটা দিয়ে চিংড়ির রসা। আপনাদের জন্য রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
৩ ঘণ্টা আগে
বর্ষার স্যাঁতসেঁতে আবহাওয়ায় বাতাসে আর্দ্রতা ও ব্যাকটেরিয়ার প্রকোপ বেড়ে যায়। অতিরিক্ত আর্দ্রতার কারণে ত্বক সারাক্ষণ চিটচিটে থাকে, যার ফলে ব্যাকটেরিয়া ও ফাঙ্গাসের আক্রমণ বাড়ে। ফলে ত্বকে চুলকানি, ঘামাচি, দাদ বা বডি অ্যাকনের মতো সমস্যা দেখা দেয়।
১৭ ঘণ্টা আগে
যতই ন্য়ুড শেডের লিপস্টিক ব্যবহার করুন, বোঝা যাবেই যে ঠোঁটে লিপস্টিক ছুঁইয়েছেন। যাঁরা ঠোঁটে গাঢ় রঙের লিপস্টিক ব্যবহার করতে চান না, তবে চেহারায় একটা তরতাজা ভাব আনতে চান, তাঁদের কাছে লিপ টিন্ট খুব জনপ্রিয় হয়ে উঠেছে।
১৯ ঘণ্টা আগে