
মেহমানদারি হোক কিংবা ঘরের সাধারণ রান্না—একটু এলাচি ছড়িয়ে দিলে যেন বদলে যায় পুরো স্বাদ। চা কিংবা বিরিয়ানির সুবাসেই সীমাবদ্ধ নয় এলাচি। প্রাচীনকাল থেকে এই মসলা রাজত্ব করে আসছে আমাদের রূপচর্চা ও ভেষজ চিকিৎসা জগতে। প্রাচীন মিসরে দাঁত পরিষ্কারের উপাদান থেকে শুরু করে প্রাচীন গ্রিস ও রোমে সুগন্ধি হিসেবে এর ব্যবহার ছিল ব্যাপক। কিন্তু জানেন কি, রান্নায় অপূর্ব স্বাদ ও অ্যারোমা যোগ করার পাশাপাশি আধুনিক বিজ্ঞানও এলাচির নানাবিধ স্বাস্থ্য উপকারিতার সত্যতা খুঁজে পেয়েছে। এলাচির ১০ গুণ জেনে নিন এখান থেকে।
বিজ্ঞান ও গবেষণায় এলাচির বেশ কিছু চমৎকার স্বাস্থ্যগুণের কথা উঠে এসেছে। এই উপাদানগুলো আমাদের দৈনন্দিন জীবনে এনে দিতে পারে স্বস্তি।

উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সহকারী: ‘ইন্ডিয়ান জার্নাল অব বায়োকেমিস্ট্রি অ্যান্ড বায়োফিজিকসে’ প্রকাশিত এক গবেষণায় উল্লেখ করা হয়েছে, নিয়মিত নির্দিষ্ট পরিমাণে এলাচির গুঁড়া গ্রহণের ফলে রক্তচাপ স্বাভাবিকের কাছাকাছি আসতে শুরু করে। এতে থাকা উচ্চমাত্রার অ্যান্টিঅক্সিডেন্ট এবং শরীর থেকে অতিরিক্ত পানি বের করে দেওয়ার ক্ষমতা রক্তচাপ নিয়ন্ত্রণে বড় ভূমিকা রাখে।
মুখের দুর্গন্ধ দূর ও দাঁতের সুরক্ষা: ভারী খাবার খাওয়ার পর মুখে একটি এলাচি পুরে নেওয়ার অভ্যাস বহুকালের। এতে থাকা প্রাকৃতিক অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান মুখের ভেতরের ক্ষতিকর ব্যাকটেরিয়া ধ্বংস করে, দাঁতের ক্ষয় বা ক্যাভিটি রোধ করে এবং মুখের পিএইচ লেভেল বজায় রেখে এনে দেয় মিন্ট-সদৃশ সজীব অনুভূতি।
হজমশক্তি বৃদ্ধি ও আলসার প্রতিরোধ: হাজার বছর ধরে এলাচি পেটের নানান সমস্যার ভেষজ দাওয়াই। এটি বদহজম ও বমি ভাব দূর করতে সাহায্য করে। ল্যাব পরীক্ষায় দেখা গেছে, এলাচির নির্যাস পেটের আলসারের আকার ও ঝুঁকি উল্লেখযোগ্য হারে কমাতে পারে।
ফুসফুসের কর্মক্ষমতা বৃদ্ধি: অ্যারোমাথেরাপি বা এলাচির সুবাস নিলে ফুসফুসে অক্সিজেন গ্রহণের ক্ষমতা বাড়ে। এটি শ্বাসনালিকে শিথিল করে, যা বিশেষ করে অ্যাজমা বা শ্বাসকষ্টে ভোগা মানুষদের জন্য আরামদায়ক হতে পারে।
প্রদাহ ও ক্রনিক ডিজিজ দূরীকরণে: এলাচিতে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। এটি শরীরের কোষগুলোকে ফ্রি-র্যাডিক্যালের ক্ষতি থেকে রক্ষা করে। এলাচি শরীরের ভেতরের দীর্ঘস্থায়ী প্রদাহ কমায়, যা ভবিষ্যতে হৃদ্রোগ বা ডায়াবেটিসের মতো জটিল রোগের ঝুঁকি হ্রাস করে।
রান্নায় বা চায়ে এলাচি ব্যবহার সবার জন্যই অত্যন্ত নিরাপদ ও স্বাস্থ্যকর। নিয়মিত সবজিতে বা মিষ্টি খাবারে সামান্য এলাচি যোগ করা এর উপকারিতা পাওয়ার স্বাভাবিক উপায়।
কৃত্রিম কোনো দাওয়াই নয়, প্রকৃতির সুবাসিত এই উপাদানই হতে পারে আপনার দৈনন্দিন সুস্থতার সহজ সঙ্গী। তাই আজই আপনার খাবারের প্লেটে বা চায়ের কাপে এক চিমটি এলাচির জাদু ছড়িয়ে দিন।
সুবাসিত এলাচি চা
স্বাদ ও সুবাসে অনন্য এলাচি চা সহজে ঘরে তৈরি করা যায়। ঝটপট রিফ্রেশমেন্টের জন্য এটি চমৎকার পানীয়।
উপকরণ
পানি ২ কাপ, হালকা থেঁতো করে নেওয়া এলাচি ৪টি, চিনি বা গুঁড়। এলাচি থেঁতো করে নিলে সুবাস ভালো পাওয়া যায়।
প্রস্তুত প্রণালি
প্রথমে একটি চায়ের কেটলি বা ছোট সসপ্যানে ২ কাপ পানি নিয়ে চুলায় ফুটিয়ে নিন। পানি ফুটতে শুরু করলে তাতে ৪টি এলাচি দিয়ে দিয়ে চুলার আঁচ কমিয়ে দিন। হালকা আঁচে চা ৫ থেকে ৮ মিনিট সময় নিয়ে ভালোভাবে ফুটতে বা লিকার হতে দিন। নির্দিষ্ট সময় পর চা ছাঁকনি দিয়ে কাপে ছেঁকে নিন। এরপর রুচি অনুযায়ী লাল চিনি বা অ্যাগাভে মিশিয়ে গরম-গরম পরিবেশন ও উপভোগ করুন এলাচি চা।
সূত্র: হেলথ লাইন, ওয়েবমেড

মধ্যবয়স—শব্দটি শুনলেই আমাদের মনে একটি নির্দিষ্ট বয়সের ছবি ভেসে ওঠে। কিন্তু প্রশ্ন হলো, সেই বয়সটা ঠিক কত? ৩৫? ৪০? ৫০? নাকি ৬০? আশ্চর্যের বিষয়, এর কোনো নির্দিষ্ট উত্তর নেই। কারণ মধ্যবয়সকে কেবল বয়স দিয়ে সংজ্ঞায়িত করা কঠিন।
৯ ঘণ্টা আগে
বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মাংসপেশির কার্যক্ষমতা ও হাড়ের ঘনত্ব কমে যাওয়া বিশ্বব্যাপী এক বড় স্বাস্থ্য সমস্যা। বিশেষ করে নারী ও বয়স্ক মানুষদের মধ্যে ‘অস্টিওপোরোসিস’ বা হাড় ক্ষয়ের প্রবণতা আশঙ্কাজনকভাবে বেশি। হাড় দুর্বল হয়ে গেলে সামান্য পড়ে যাওয়ার ঘটনাও বড় ধরনের ফ্র্যাকচার বা হাড় ভাঙার কারণ হতে পারে।
১৬ ঘণ্টা আগে
চুল সুস্থ থাকুক, সুন্দর থাকুক—কে না চায়? আর স্বাস্থ্য়োজ্বল চুলের জন্য হেয়ার স্পার জুড়ি নেই। প্রায় প্রতিদিন আমাদের চুলের ওপর দিয়ে বেশ ধকল যায়, শুধু তেল কিংবা শ্যাম্পু দিয়ে চুলের যত্ন তখন যথেষ্ট হয় না। প্রয়োজন পড়ে বাড়তি যত্নের। তাই মাসে দুবার হেয়ার স্পা করা উচিত বলে মনে করেন রূপবিশেষজ্ঞরা। কিন্তু পারল
১৮ ঘণ্টা আগে
ফ্রিজে অল্প পরিমাণে চিংড়ি রয়েছে? কী রাঁধবেন ভেবে পাচ্ছেন না? রাঁধতে পারেন খারকোল ডাটা দিয়ে চিংড়ির রসা। আপনাদের জন্য রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
২০ ঘণ্টা আগে