
প্রতিদিন কি আর আয়োজন করে রাঁধতে ভালো লাগে? কোনো দিন যদি বেলা গড়িয়ে যায়, তাহলে কী রান্না করবেন, তা ভাবতে না বসে চুলায় চড়িয়ে দিন ভাত। আর সঙ্গে বানিয়ে ফেলুন চিংড়ি শুঁটকির ভর্তা। আপনাদের জন্য এই রেসিপি দিয়েছেন ওমাম’স-এর স্বত্বাধিকারী ওমাম রায়হান।
উপকরণ
ছোট চিংড়ি শুঁটকি ১ কাপ, পেঁয়াজকুচি ১ কাপের ৩ ভাগের ১ ভাগ, শুকনো মরিচ ৫ থেকে ৬টি, কাঁচা মরিচ ২ থেকে ৩টি, ধনেপাতাকুচি ১ কাপের ৩ ভাগের ১ ভাগ, সরিষার তেল ১ কাপের ৪ ভাগের ১ ভাগ, লেবুর রস ১ চা-চামচ, লবণ স্বাদমতো।

প্রণালি
প্যানে চিংড়ি শুঁটকি টেলে ভেজে ভালোমতো ধুয়ে পানি ঝরিয়ে নিন। এরপর সামান্য তেল গরম করে শুকনো মরিচ ভেজে উঠিয়ে নিন। ওই তেলেই পেঁয়াজকুচি দিয়ে নরম হওয়া পর্যন্ত ভাজুন। তাতেই কাঁচা মরিচ ও ধনেপাতাকুচি দিয়ে নেড়ে নামিয়ে নিন। এবার চিংড়ি শুঁটকি, ভাজা পেঁয়াজ-মরিচ-ধনেপাতা, শুকনো মরিচ ও লবণ একত্রে বেটে কিংবা ব্লেন্ড করে সরিষার তেল ও লেবুর রস দিয়ে মাখিয়ে পরিবেশন করুন।
ছবি: ওমাম রায়হান

টি ব্যাগ দিয়ে চা তৈরির পর অধিকাংশ সময় সেটি চলে যায় ময়লার ঝুড়িতে। আপনার ব্যবহৃত টি ব্যাগটি ফেলে না দিয়ে বিভিন্ন উপায়ে নতুনভাবে ব্যবহার করতে পারেন। এতে লাভ আপনারই হবে। এই যেমন, ব্যবহৃত টি ব্যাগের চা-পাতা টবের মাটির সঙ্গে মিশিয়ে দিতে পারেন। বিশেষ করে গোলাপ বা ফার্নের মতো অম্লীয় মাটি পছন্দ করে...
১২ ঘণ্টা আগে
মানসিক ক্লান্তির অনুভূতি রাতারাতি হয় না। এটি ধীরে ধীরে শরীরে ও মনে বাসা বাঁধে। অনেক সময় একে সাধারণ মানসিক চাপ, ক্লান্তি কিংবা জীবনের ব্যস্ত কোনো সময়ের স্বাভাবিক অবস্থা হিসেবে বিবেচনা করি আমরা। সময়ের সঙ্গে সঙ্গে এটি আমাদের কর্মশক্তি, মনোযোগ, মেজাজ এবং এমনকি শারীরিক স্বাস্থ্যের ওপর এমন প্রভাব...
১৪ ঘণ্টা আগে
কেবল ধুলোবালি কম থাকার কারণেই কি ব্রিটেনের বাড়িগুলোর অন্দর এত ঝকঝকে আর স্বাস্থ্যকর থাকে? একেবারেই তা নয়। ঘরের পরিচ্ছন্নতায় তাঁরা ছোট ছোট ভালো অভ্যাস গড়ে তুলেছেন। এই সমস্ত কাজ করতে মাত্র কয়েক মিনিট সময় লাগে এবং কিছু কাজ করতে মাত্র ৩০ সেকেন্ড সময় লাগে।
১৬ ঘণ্টা আগে
ফার্মেসির তাকে সাজানো হাজারো পণ্যের ভিড়ে লেবেল দেখে আমরা অনেকে বিভ্রান্ত হয়ে পড়ি। কোথাও লেখা এসপিএফ ১৫, কোথাও ৩০ বা ৫০+, ব্রড স্পেকট্রাম, ওয়াটার-রেজিস্ট্যান্ট কিংবা ‘রিফ-সেফ’। কিন্তু ত্বক সুরক্ষার পাশাপাশি এই সানস্ক্রিনগুলো আমাদের পরিবেশ, সমুদ্রের জীববৈচিত্র্য এবং প্রাণিকুলের ওপর কী প্রভাব...
১৮ ঘণ্টা আগে